Home Blog Page 44

পারমাণবিক শক্তি সমুদ্র থেকে মিঠা পানির টেকসই পথ

বিশ্বজুড়ে পানির সংকট আর ভবিষ্যতের পূর্বাভাস নয়, এটি বর্তমান বাস্তবতা। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বিস্ফোরণ, কৃষি ও শিল্পে জলনির্ভরতা এবং মিঠা পানির উৎসের সীমাবদ্ধতা সব মিলে জল সংকটকে একটি গভীর নীতিনির্ধারক চ্যালেঞ্জে পরিণত করেছে। এ অবস্থায় ‘লবণমুক্তকরণ’ প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি প্রশ্ন উঠেছে এই বিপুল জ্বালানিভিত্তিক প্রযুক্তি কতটা পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী? এবং সেখানেই উঠে আসে পারমাণবিক শক্তির ব্যবহার।

পারমাণবিক লবণমুক্তকরণ বা nuclear desalination মূলত দুটি সমান্তরাল সংকটকে একযোগে মোকাবিলার একটি কৌশলগত প্রচেষ্টা। একদিকে মিঠা পানির ঘাটতি, অন্যদিকে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে তৈরি হওয়া জলবায়ু বিপর্যয়। লবণমুক্তকরণ নিজেই একটি উচ্চ-শক্তি নির্ভর প্রক্রিয়া। প্রচলিতভাবে এটি কয়লা বা গ্যাসচালিত বিদ্যুৎ ব্যবহার করে চলে, যার ফলে এই প্রযুক্তি জল তো দেয়, কিন্তু বাতাসে যুক্ত করে বিপুল কার্বন।

এখানেই পারমাণবিক শক্তির সম্ভাবনা তৈরি হয় একটি বিকল্প শক্তি উৎস হিসেবে, যা কম কার্বন নির্গমন করে এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্নভাবে উচ্চক্ষমতাসম্পন্ন তাপ বা বিদ্যুৎ সরবরাহে সক্ষম।

এই যৌথতা কেবল প্রযুক্তিগত নয়, বরং অর্থনৈতিক ও কৌশলগত। বিশ্বের অনেক উন্নয়নশীল উপকূলবর্তী দেশ, যাদের প্রাকৃতিকভাবে মিঠা পানির ঘাটতি রয়েছে, কিন্তু সমুদ্র রয়েছে পাশে—তাদের জন্য এটি একটি জাতীয় নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে।

ভারতের Kalpakkam Nuclear Desalination Plant এর কথা বলা যায়, যেখানে ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রের সহায়তায় পারমাণবিক চুল্লির বর্জ্য তাপ দিয়ে প্রতিদিন ৬০ লক্ষ লিটার পানি লবণমুক্ত করা হচ্ছে। এটি কোনো নিছক কারিগরি অর্জন নয় বরং এটি দেখিয়ে দেয় কিভাবে বিদ্যুৎ উৎপাদনের পরবর্তী স্তরে পারমাণবিক প্রযুক্তি আরও মানবিক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে।

তবে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা শুধু দক্ষতা বা সক্ষমতার উপর নয়, নির্ভর করছে নিরাপত্তা, ব্যয়ের যৌক্তিকতা এবং জনগণের মানসিক প্রস্তুতির উপর। পারমাণবিক শক্তি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিকভাবে বিতর্কিত, এটি পরিবেশবান্ধব হলেও, বিপর্যয়ের সম্ভাবনা বহন করে। কাজেই যখন এটি পানির মতো একটি মানবিক চাহিদার সঙ্গে যুক্ত হয়, তখন এর নিরাপত্তা প্রশ্ন হয়ে ওঠে আরও জরুরিভাবে। এখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের ‘DEEP’ সফটওয়্যার এবং নীতিমালা সহায়তার মাধ্যমে বিভিন্ন দেশ এখন অর্থনৈতিক ও পরিবেশগত দৃষ্টিকোণ থেকে নির্ধারণ করতে পারছে কোন রকম পারমাণবিক লবণমুক্তকরণ ব্যবস্থা তাদের জন্য উপযুক্ত।

বব ডিলান আমাদের নিজেদের বিভ্রান্তি বুঝে ওঠার ভাষা দিয়েছেন : ব্রুস স্প্রিংস্টিন

বব ডিলান মার্কিন গায়ক-গীতিকার ও রক মিউজিকের আইকনিক ব্যক্তিত্ব, যিনি আমেরিকার সাধারণ মানুষের সংগ্রাম ও স্বপ্নের গান গেয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন

১৯৬০-এর দশকের আমেরিকা ছিল সামাজিক উত্তালতার সময়। নাগরিক অধিকার আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধবিরোধী প্রতিবাদ এবং তরুণদের বিদ্রোহী সংস্কৃতি তখন সমাজের মূলধারার বিপরীতে নতুন নতুন প্রশ্ন তুলছিল। ঠিক এমন সময়ে, একজন বব ডিলান আমেরিকার জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তাঁর ফোক গান ও প্রতিবাদী কবিতার মাধ্যমে। কিন্তু ১৯৬৫ সালে যখন ডিলান অ্যাকুস্টিক ফোক বাদ্যযন্ত্র ফেলে দিয়ে প্রথমবার ইলেকট্রিক গিটার হাতে তোলেন, তখনই জন্ম নেয় এক সাংস্কৃতিক ভূমিকম্প, যা সংগীত ইতিহাসে “ইলেকট্রিক ডিলান কন্ট্রোভার্সি” নামে পরিচিত হয়।

ডিলানের ক্যারিয়ারের শুরুটা ছিল ফোক সংগীতের এক নিখাদ ঐতিহ্যের মধ্য দিয়ে। Blowin’ in the Wind (১৯৬২) এবং The Times They Are a-Changin’ (১৯৬৪)-এর মতো গান তাঁকে এনে দেয় রাজনৈতিক প্রতিবাদী গায়কের সম্মান। তাঁর গানগুলো নাগরিক অধিকার আন্দোলনের মিছিলে উচ্চারিত হতো, যেগুলো ছিল সরল অ্যাকুস্টিক গিটারে বাঁধা, মানবিক অনুভূতির প্রামাণ্য দলিল। ফোক শ্রোতারা তাঁকে শুধু একজন গায়ক নয়, একজন নৈতিক পথপ্রদর্শক হিসেবে দেখতে শুরু করেন। সেইসময় ফোক মানে ছিল সত্য, প্রতিবাদ, সংগ্রাম ও সমাজের পক্ষে অবস্থান এবং ডিলান ছিলেন তার মুখ।

১৯৬৫ সালে ডিলান যখন Bringing It All Back Home অ্যালবামটি প্রকাশ করেন, তখন অনেকেই বিস্মিত হন। অ্যালবামটির প্রথম দিকটা ছিল ইলেকট্রিক, আর পরের অংশে ছিল ঐতিহ্যগত ফোক গান। কিন্তু এই প্রথম ইঙ্গিত পাওয়া যায় ডিলান নিজের শিকড় থেকে সরে যাচ্ছেন। কিন্তু এই রূপান্তরের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে ২৫ জুলাই, ১৯৬৫ সালে নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে। সেখানে ডিলান যখন মঞ্চে উঠে একটি শক্তিশালী ইলেকট্রিক ব্যান্ডের সঙ্গে “Maggie’s Farm” ও “Like a Rolling Stone” পরিবেশন করেন, অনেক দর্শক চমকে ওঠেন। কিছু দর্শক রেগে গিয়ে চিৎকার করতে থাকেন, কেউ কেউ হুইসেল বাজান, কেউবা চেঁচিয়ে বলেন “বিদায়!”

এমনকি ফোক গানের প্রবীণ ব্যক্তিত্ব পিট সিগার নাকি ‘অ্যাক্স দিয়ে তার কাটতে চেয়েছিলেন’ বলে জনশ্রুতি রয়েছে যদিও তিনি পরে বলেন, তিনি শব্দের মানে বিরক্ত হয়েছিলেন, ডিলানের উপর নয়। এই ঘটনা এতটাই নাটকীয় ছিল যে তা আমেরিকান সঙ্গীত ইতিহাসে একটি মিথিক মুহূর্ত হয়ে যায়।

তৎকালীন ফোক শ্রোতারা এই রূপান্তরকে দেখেছিলেন বিশ্বাসঘাতকতা হিসেবে। তারা মনে করতেন, ইলেকট্রিক বাদ্যযন্ত্র মানে হলো বাণিজ্যিকতা, যার মধ্যে প্রতিবাদের আন্তরিকতা বা সমাজ বদলের ইচ্ছা নেই। ফোক সংগীত ছিল “জনগণের গান”, আর ইলেকট্রিক রক ছিল মূলধারার মঞ্চ।

ডিলান ছিলেন জন্মানুষের আপন লোক, একজন শিল্পী যিনি ক্ষমতার বিরুদ্ধে কথা বলেন। তাঁর এই পরিবর্তন যেন সেই পারস্পরিক আস্থার চুক্তি ভেঙে দেয়। অনেকে বলেছিলেন, “সে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে।” এখানেই দেখা দেয় সাংস্কৃতিক দ্বন্দ্ব একদিকে আদর্শবাদ আর অন্যদিকে শিল্পের স্বাধীনতা। ডিলান নিজে বলেছিলেন, “আমি শুধু আমার গানকে এগিয়ে নিতে চেয়েছি। আমি বন্দি হয়ে থাকতে চাইনি।” এই বক্তব্য তাঁর পরিবর্তনের ব্যক্তিগত ও সৃজনশীল দিক তুলে ধরে।

সেই সময়ের অনেক পত্রিকা ও রেডিও অনুষ্ঠান ডিলানের এই পদক্ষেপকে এক ধরনের অভ্যুত্থান হিসেবে ব্যাখ্যা করে। তবে সব সংবাদমাধ্যম নেতিবাচক ছিল না। Rolling Stone, Melody Maker, Village Voice-এর মতো ম্যাগাজিনগুলো ক্রমশ বুঝতে শুরু করে যে ডিলান শুধু সুর নয়, শব্দের ভাষাও বদলে দিচ্ছেন। তবে এই সমর্থন আসতে সময় লেগেছিল। সংগীত সমালোচক গ্রেইল মার্কস বলেন, “এই পরিবর্তন না হলে আমরা কোনোদিনই বব ডিলানকে একজন প্রকৃত শিল্পী হিসেবে চিনতে পারতাম না।”

ইলেকট্রিক গিটার ও ব্যান্ড ব্যবহার মানে ছিল সাউন্ডে আরও গভীরতা, শক্তি ও প্রযুক্তিগত বিকাশ। ষাটের দশকের মাঝামাঝি সময় থেকে ইলেকট্রিক মিউজিক বিটলস, রোলিং স্টোনস, দ্য হু সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছিল, সবাই এই ধারায় যুক্ত হচ্ছিল। ডিলান সেই সময়কার ফোক শ্রোতাদের জন্য হয়তো অনেক বেশি অগ্রসর ছিলেন। কিন্তু সংগীতের ধারায় তাঁর এই পরিবর্তন নতুন এক ধারার জন্ম দেয় যা ছিল ফোক-রক (folk-rock), যার মাধ্যমে সৃষ্টি হয় এক নতুন সাংস্কৃতিক ভাষা। ডিলান হয়ে ওঠেন ফোকের ভিতরে রক ঢুকিয়ে দেওয়া এক বিস্ফোরক চরিত্র।

ডিলান বিতর্কের মুখেও থেমে থাকেননি। ১৯৬৫ সালে তিনি প্রকাশ করেন Highway 61 Revisited, যেখানে রয়েছে কালজয়ী গান Like a Rolling Stone। পরের বছর Blonde on Blonde অ্যালবামটি তাঁকে পরিণত করে রক মিউজিকের এক পরীক্ষাধর্মী কবিতে। এই অ্যালবামগুলো এখন রক সংগীতের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হয়। পরবর্তী দশকে এই ধারায় গড়ে ওঠে নিউ ইয়র্কের গ্যারেজ রক, কনসেপ্ট অ্যালবাম এবং কবিতা-সদৃশ লিরিকস যার ভিত্তিপ্রস্তর ছিলেন ডিলান।

এই বিতর্ক শুধু একটি সঙ্গীতধারার পরিবর্তন ছিল না। এটি ছিল কে কার হয়ে কথা বলবে, তার লড়াই। ডিলান ফোক শ্রোতাদের কাছে ছিলেন তাদের প্রতিনিধি, তাদের মঞ্চে ওঠা স্বর। কিন্তু একসময় তিনি বুঝেছিলেন একজন শিল্পীর সত্যিকারের দায়িত্ব হচ্ছে নিজের কণ্ঠ খোঁজা, অন্যের নয়। এখানে আসে “ownership of voice” ধারণা, কোনো সমাজ একজন শিল্পীকে নিজের মুখপাত্র হিসেবে গ্রহণ করলে, সেই শিল্পী কি নিজের শিল্পচিন্তা বিসর্জন দিতে বাধ্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ডিলান নিজেকে বদলে ফেলেন।

ইলেকট্রিক ডিলান বিতর্ক কেবল একটি সংগীতধারার রূপান্তর নয় বরং ষাটের দশকের আমেরিকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রতীক। ডিলানের এই একক সিদ্ধান্ত, যা একসময় বিশ্বাসঘাতকতা বলে মনে হয়েছিল, তা-ই পরবর্তীতে হয়ে দাঁড়ায় শিল্পী-স্বাধীনতার সংজ্ঞা। আজ,যখন আমরা শিল্প, প্রতিবাদ ও কণ্ঠস্বরের স্বাধীনতা নিয়ে কথা বলি, তখন ডিলানের এই ইলেকট্রিক বিপ্লব হয়ে ওঠে এক ঐতিহাসিক পাঠ, যেখানে দেখা যায় কিভাবে একটি গানের সুরও সময়কে বদলে দিতে পারে।

Apple, Nike ও Coca-Cola’র ডিজাইন কীভাবে গড়ে তুললো বৈশ্বিক আধিপত্য?

বর্তমান বিশ্বে লোগো ডিজাইন কেবল একটি ব্র্যান্ডের চেহারা বা সাদামাটা চিহ্ন নয়; এটি একটি জটিল সাংস্কৃতিক ও অর্থনৈতিক কন্টেক্সটে ব্র্যান্ডের সার্বিক পরিচয়ের প্রতীক। আইকনিক লোগোগুলো শুধুমাত্র পণ্য বা সেবা চিনতে সাহায্য করে না, তারা গ্রাহকের মানসিক ও আবেগগত স্তরে সংযোগ স্থাপন করে, যা ব্র্যান্ডের সফলতার জন্য অপরিহার্য।

অ্যাপল লোগো –

অ্যাপল লোগো ডিজাইন একটি নিখুঁত উদাহরণ যেখানে সরলতা এবং প্রতীকাত্মকতা মিলিত হয়ে একটি গভীর ব্র্যান্ড স্টোরি রচনা করেছে। ১৯৭৬ সালে প্রথমে যে লোগোটি ব্যবহৃত হয় তা ছিল আইজ্যাক নিউটনের ছবি, যা প্রযুক্তির জ্ঞান এবং আবিষ্কারের সূচনা বোঝানোর চেষ্টা করেছিল। তবে খুব দ্রুতই এই লোগোর জটিলতা ও অস্পষ্টতা একটি সমস্যা হিসেবে আবিষ্কৃত হয়। রোব জানোভা কর্তৃক ডিজাইনকৃত আপেলের কামড়ানো লোগো ১৯৭৭ সাল থেকে শুরু করে অ্যাপলের ব্র্যান্ডিংয়ে মূল চিহ্ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে লোগোর সরলতা (Minimalism) মূল চালিকা শক্তি। এটি ‘Less is More’ নীতির বাস্তব রূপ, যা আধুনিক ডিজাইন থিওরির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। লোগোটি কেবল আপেল নয়; কামড়ানো অংশটি ‘জ্ঞানের প্রতীক’ হিসেবে গণ্য হয়, যা বিখ্যাত বাইবেলের আদম ও ইভের গল্প থেকে নেয়া। এই প্রতীকী অর্থ অ্যাপলকে শুধু একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে নয়, বরং ‘উদ্ভাবনের প্রতীক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রং ব্যবহারের বিবর্তনও গুরুত্বপূর্ণ। প্রথমে রঙিন (Rainbow) লোগো থেকে শুরু করে কালো-সাদা ও মেটালিক ভার্সনে পরিবর্তিত হওয়া অ্যাপল লোগো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে তার পরিচিতি বজায় রেখেছে। রঙের পরিবর্তন শুধুমাত্র নান্দনিকতার জন্য নয়, বরং ব্র্যান্ডের বহুমুখিতা এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার দিকেও ইঙ্গিত দেয়।

নাইকি লোগো –

নাইকির সুইশ লোগো ডিজাইন আধুনিক গ্রাফিক ডিজাইনের একটি মাইলফলক। ক্যারোলিন ডেভিডসনের হাতে তৈরি এই লোগো ১৯৭১ সাল থেকে বিশ্বজুড়ে স্পোর্টস ব্র্যান্ডিংয়ে গতিশীলতা ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। লোগোর প্রধান বৈশিষ্ট্য হল তার গতি এবং দিক পরিবর্তনের অভিব্যক্তি, যা শারীরিক কার্যকলাপ ও শক্তির প্রতিফলন ঘটায়। সুইশের বক্ররেখা একটি পন্থা নির্দেশ করে, যা ক্রেতাদের মধ্যে ‘জাস্ট ডু ইট’ স্লোগানের অনুপ্রেরণাকে পুনরুজ্জীবিত করে। নাইকির লোগো ডিজাইন ফাংশনালিস্ট ন্যারেটিভে আবদ্ধ যেখানে অপ্রয়োজনীয় কোন উপাদান বাদ দিয়ে কেবল ‘গতি’ এবং ‘অর্জন’কে তুলে ধরা হয়েছে। এটির স্থায়ীত্বের কারণও এখানে নিহিত; প্রচুর পরিবর্তনের পরিবর্তে নির্ভরযোগ্য, সময়ের সাথে খাপ খাওয়ানো সহজ ডিজাইন হিসেবে সুইশ লোগো বেছে নেয়া হয়েছে। নাইকির লোগোতে ‘গতি’ এবং ‘সাফল্য’কে একটি বিমূর্ত চিত্রের মাধ্যমে দৃশ্যমান করা হয়েছে। এটি কেবল ভিজ্যুয়াল আইকন নয়, বরং সামাজিক ও মানসিক প্রেরণার মাধ্যম। ব্র্যান্ডের মূল দর্শন ও মার্কেটিং স্ট্রাটেজির সঙ্গে লোগোর অঙ্গাঙ্গীভাবে সমন্বয় এটিকে অতুলনীয় করে তুলেছে।

কোকা-কোলার লোগো –

কোকা-কোলা লোগো বিশ্বের সবচেয়ে পুরনো ব্র্যান্ড লোগোগুলোর মধ্যে অন্যতম। ১৮৮৭ সালে ফ্রাঙ্ক মেসন রবিনসনের হাতে তৈরি এই হ্যান্ডলেটারিং টাইপোগ্রাফি ব্র্যান্ডের ইতিহাস ও ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। কোকা-কোলার লোগোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার ক্যালিগ্রাফিক স্টাইল, যা ভিন্নধর্মী এবং সহজেই স্বীকৃত। এই হাতের লেখা ফন্ট শুধুমাত্র ভিজ্যুয়াল উপস্থাপনা নয়, বরং ঐতিহ্য, স্নিগ্ধতা ও বিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। লাল ও সাদা রঙের ব্যবহার ব্র্যান্ডের আবেগগত বেস তৈরি করে। লাল রং উত্তেজনা, শক্তি ও প্রাণবন্ততার বহিঃপ্রকাশ, যা পানীয়ের মজাদার এবং আনন্দদায়ক চরিত্রকে প্রতিফলিত করে। রং ও টাইপোগ্রাফির সমন্বয় কোকা-কোলাকে বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বৈশ্লেষিক দিক থেকে দেখা যায়, কোকা-কোলা লোগোর স্থায়িত্ব ও ঐতিহ্যবাহী ন্যারেটিভ মার্কেটিংয়ে এক ধরনের ‘কনজিউমার ট্রাস্ট’ তৈরি করেছে। লোগো প্রায় অপরিবর্তিত থাকলেও, বিভিন্ন সংস্করণ ও মার্কেটিং ক্যাম্পেইনে এর ভিন্ন ব্যবহার ব্র্যান্ডকে যুগোপযোগী রেখেছে।

উপরে বর্ণিত তিনটি লোগো বিভিন্ন ডিজাইন নীতিমালা ও ব্র্যান্ড কনটেক্সটে তৈরি হলেও, তাদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়, প্রায় সব আইকনিক লোগোর মূল বৈশিষ্ট্য হলো সহজে চিনে ফেলা যায় এবং মনে থাকে। এই সরলতা ব্র্যান্ডকে বহুমাধ্যমে সহজে উপস্থাপন করতে সাহায্য করে।

আইকনিক লোগো ডিজাইন কেবল গ্রাফিক্সের সমষ্টি নয়, এটি একটি ব্র্যান্ডের সমগ্র ধারণাকে বিমূর্ত করে সংক্ষেপিত করে। Apple, Nike ও Coca-Cola-এর লোগো শুধু বাজারে চেনার উপকরণ নয়, তারা সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্র্যান্ডের পরিপূর্ণ উপস্থিতি নিশ্চিত করে। ডিজাইন ফিলোসফি, টাইপোগ্রাফি, রং ও প্রতীকতত্ত্বের সঙ্গে ব্র্যান্ডের মূল মানদণ্ডের সংমিশ্রণ তাদের লোগোগুলোকে যুগান্তকারী ও স্থায়ী করেছে।

অ্যালবাম কভার কিভাবে হয়ে উঠে সঙ্গীত ও দর্শনের ভিজুয়াল ভাষা!

অ্যালবাম কভার কেবল সংগীত বিক্রির প্যাকেজ নয়, এটি সাংস্কৃতিক পরিচয়, দার্শনিক বার্তা এবং ভিজ্যুয়াল শিল্পের সংমিশ্রণ একসাথে বহন করে।Beatles, Pink Floyd, Joy Division, এবং Kanye West এ জনপ্রিয় চারটি আইকনিক অ্যালবাম কভারের গ্রাফিক ডিজাইন শুধুমাত্র তাদের নিজস্ব সময়ে নয়, পরবর্তী প্রজন্মেও সাংস্কৃতিক প্রভাব বিস্তার করেছে।

১. Beatles
Sgt. Pepper’s Lonely Hearts Club Band (1967)

১৯৬৭ সালের এই অ্যালবাম কভার ছিলো এক সময়ের পপ আর্ট আন্দোলনের প্রতীক। ডিজাইনার Peter Blake ও Jann Haworth অ্যালবামটিকে একটি বিশাল কোলাজ আকারে তৈরি করেন, যেখানে বিটলস ব্যান্ড সদস্যরা ঘিরে আছেন ঐতিহাসিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি দিয়ে।এই বিশাল কোলাজের পেছনে রয়েছে যুগের সাংস্কৃতিক বিশ্লেষণ ও বহুমাত্রিকতা।

কভারটি একদম নতুনত্বের শিখরে ছিলো সেখানে কেবল সদস্যদের ছবি নয়, বরং ১৯৬০-এর দশকের সাংস্কৃতিক পরিবেশের নানামাত্রিক প্রকাশ ছিলো।এতে ধর্মীয় আইকন থেকে শুরু করে আধুনিক পপ আইকন পর্যন্ত নানা চরিত্র একসাথে মিলে একটি ‘বিচিত্র কিন্তু ঐক্যবদ্ধ’ বিশ্ব তৈরির চেষ্টা করা হয়েছে।

এই কভারের গ্রাফিক ডিজাইন মূলত একটি কোলাজ হলেও, এর মধ্যে ছিলো খুব সূক্ষ্ম রঙের ব্যবহার এবং ঐতিহাসিক রেফারেন্স, যা পপ মিউজিককে আর্ট ফর্মে রূপান্তরিত করেছিলো।

২. Pink Floyd
The Dark Side of the Moon (1973)

Pink Floyd-এর এই অ্যালবামটি গ্রাফিক ডিজাইনের ইতিহাসে সর্বাধিক পরিচিত ও বিশ্লেষিত একটি কভার। ডিজাইন করেছেন Storm Thorgerson এর নেতৃত্বে Hipgnosis টিম। এটি একটি সাদামাটা, মিনিমালিস্ট প্রিজমের ছবি, যেখানে সাদা আলো প্রবেশ করে এবং রংধনুর সাত রঙে বিভক্ত হয়ে বেরিয়ে আসে।

এই কভার ডিজাইন অ্যালবামের দার্শনিক ভাবনা ও বৈজ্ঞানিক নিদর্শনের এক অপূর্ব সমন্বয়। প্রিজমের মাধ্যমে আলো ভেঙে রংধনুর রূপে বের হওয়া যেন জীবনের নানা দিকের রূপক। অ্যালবামটির থিম মানসিক স্বাস্থ্য, সময়ের প্রকৃতি, মৃত্যুর অবশ্যম্ভাবিতা—সবই ডিজাইনে বিমূর্ত কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত। এই কভারের বিশেষত্ব হলো, এটি অতি সরল অথচ গভীর বার্তা বহন করে। এটি প্রমাণ করে, ডিজাইনকে জটিল করে তোলা নয়, বরং মৌলিক রূপেই অনুভূতি, ধারণা ও দর্শন প্রকাশ করা যেতে পারে।

৩. Joy Division
Unknown Pleasures (1979)

এই অ্যালবাম কভারটি একাধারে সাংবাদিক, বৈজ্ঞানিক ও নান্দনিক ধ্রুপদী। ডিজাইন করেছেন Peter Saville, যেখানে ব্যবহৃত হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের তৈরি একটি পালসারের সিগন্যালের ডেটা ভিজ্যুয়ালাইজেশন। সাদা রেখাগুলো কালো ব্যাকগ্রাউন্ডে যেন এক ধরনের লহরির ছন্দ তৈরি করছে।

এই কভার Joy Division-এর মিউজিকের মতোই অস্তিত্ববাদী ও বিমূর্ত, যেখানে ভাঙনের মাঝেও কোনও না কোনও প্যাটার্ন বা অর্থ খুঁজে পাওয়ার প্রচেষ্টা স্পষ্ট। ডিজাইনটি পরবর্তীতে পপ কালচারের একটি প্রতীক হয়ে ওঠে, পাঙ্ক ও পোস্ট-পাঙ্ক মুভমেন্টে ব্যাপক প্রভাব ফেলে। এই ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, এটি অ্যালবামের বিষয়বস্তুর সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। কেবলমাত্র চেহারা দেখেই শ্রোতা সংগীতের মেজাজ ও দার্শনিক গভীরতা অনুভব করতে পারে।

৪. Kanye West
My Beautiful Dark Twisted Fantasy (2010)

এই অ্যালবাম কভার ডিজাইন করেছেন শিল্পী George Condo। এটি Kanye West-এর মতোই বিতর্কিত ও চ্যালেঞ্জিং। কভারে রাজকীয় এক চরিত্রকে দেখানো হয়েছে বিছানায় বিশ্রামরত অবস্থায়, তার সাথে কিছু স্যূরিয়াল কেওজ। এটি অনেক প্ল্যাটফর্মে সেন্সরডও হয়েছে।

কভারটি Kanye’র ব্যক্তিগত সংগ্রাম, অহংকার ও সৃজনশীলতার প্রতিফলন নিউ-এক্সপ্রেশনিজম ও আর্ট ব্রুট স্টাইলের মিশ্রণ। ডিজাইনটি যেমন রোমাঞ্চকর, তেমনি ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিবাদমূলক বক্তব্য বহন করে। এই কাজ থেকে বোঝা যায়, আধুনিক ডিজাইন শুধুই শোভা নয়, বরং কনটেক্সচুয়াল আর্ট হিসেবে আত্মপ্রকাশ করছে, যেখানে শিল্পী তার সত্ত্বা ও সমাজের সঙ্গে সম্পর্কের কথা বলে।

এই অ্যালবাম কভারগুলো শুধুমাত্র একক শিল্পীর বা ব্যান্ডের পরিচয় বহন করে না, বরং তাদের যুগের সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক ভাবনাকে উজ্জীবিত করে। ডিজাইনগুলো হয়ে ওঠে ঐ সময়ের মানসিক চিত্রাবলী, দার্শনিক সংকেত, এবং ভিজ্যুয়াল ভাষা।

Sgt. Pepper’s আমাদের দেখায় কিভাবে সংগীত এবং আর্ট একত্রে নতুন সামাজিক পরিচয় গড়ে তোলে। Dark Side of the Moon দেখায় ভিজ্যুয়াল মিনিমালিজমের মধ্যে থেকে গভীর দার্শনিক বার্তা প্রদান সম্ভব। Unknown Pleasures একটি বৈজ্ঞানিক নিদর্শনকে শিল্পে রূপান্তর করে সাংস্কৃতিক প্রতীক তৈরি করে। My Beautiful Dark Twisted Fantasy আধুনিক ডিজাইনকে ব্যক্তিগত ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যম হিসেবে প্রমাণ করে।

আজকের ডিজাইন জগত আরো বেশি ডিজিটাল, যেখানে অ্যালবাম কভার হয়তো ফিজিক্যাল ডিস্কের চেয়ে ছোট ডিজিটাল আইকন। কিন্তু এর গুরুত্ব কমেনি।বরং ডিজাইনাররা এখন তৈরি করেন ইন্টার‍্যাকটিভ, এনিমেটেড ও সোশ্যাল মিডিয়া-ফ্রেন্ডলি কভার, যা নতুন প্রজন্মের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করে।সংগীত এবং গ্রাফিক ডিজাইনের সম্পর্ক বহু যুগের প্রাচীন, কিন্তু আধুনিক যুগে এটি এক নতুন মাত্রায় পৌঁছেছে। The Beatles, Pink Floyd, Joy Division, Kanye West- এই কভারগুলো যেভাবে যুগের মানসিকতা, দার্শনিক প্রশ্ন এবং সাংস্কৃতিক অবস্থানকে ভিজ্যুয়ালি প্রকাশ করে, তা থেকে বোঝা যায় একটি ভালো ডিজাইন কেবল সজ্জা নয়, বরং সময়ের ইতিহাসও ।

প্রত্যাশা চেয়েও বেশি সফল জেমস ওয়েব টেলিস্কোপ, দশটি আশ্চর্য আবিষ্কার

১. মহাবিশ্বের বিকাশ আমরা যতটা ভাবতাম তার থেকে অনেক দ্রুত হয়েছে। ওয়েব এমন উজ্জ্বল গ্যালাক্সি খুঁজে পেয়েছে যা বিগ ব্যাংয়ের মাত্র ৩০০ মিলিয়ন বছরের মধ্যে তৈরি হয়েছে।

২. গভীর মহাকাশে বিস্তৃত রহস্যময় “ছোট লাল বিন্দু” দেখা গেছে। ওয়েব এমন এক অদ্ভুত গ্যালাক্সির সন্ধান দিয়েছে যা ছোট, উজ্জ্বল ও লাল রঙের

৩. স্পন্দিত তারা (পালসেটিং স্টার) প্রমাণ দেয় মহাবিশ্বের সম্প্রসারণ গতিশীলতা বিজ্ঞানীদের ধারণার চেয়ে দ্রুত হতে পারে, ওয়েব নিশ্চিত করেছে, এই তথ্য অন্য কোনো অতিরিক্ত আলো দ্বারা বিভ্রান্ত হয়নি।

৪. ওয়েব গ্যাস জায়ান্ট গ্রহের বায়ুমণ্ডল আবিষ্কার করেছে যা অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময়

৫. পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি পাথুরে গ্রহে এমন বায়ুমণ্ডল থাকতে পারে যা তার আগ্নেয়গিরির লাবা থেকে গ্যাস বেরিয়ে এসে তৈরি হচ্ছে

৬. ওয়েব আমাদের কাছের স্পাইরাল গ্যালাক্সির ভীতরের কাঠামো অবিশ্বাস্য বিশদে উন্মোচন করেছে। ওয়েবের ইনফ্রারেড দৃষ্টি তারাগুলো ও তাদের পরিবেশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে।

৭. ওয়েব শত শত ব্রাউন ডওয়ার্ফ-সদৃশ বস্তু শনাক্ত করেছে, তবে তাদের মধ্যে কিছু এত ছোট যে তাদের সৃষ্টির ধরন বোঝা কঠিন। ব্রাউন ডওয়ার্ফ আর কোনো রূপক গ্রহের মধ্যে পার্থক্য করাও কঠিন।

৮. কিছু গ্রহ তাদের তারার মৃত্যুর পরও টিকে থাকতে পারে। ওয়েব সম্ভবত এমন গ্রহেরও সন্ধান পেয়েছে যা ধীরে ধীরে নিভে আসা তারার কক্ষপথে থাকতে পারে।

৯. ওয়েব এমন সব ক্ষুদ্রগ্রহ শনাক্ত করতে সক্ষম, যেগুলো পৃথিবীর দিকে আসতে পারে। ২০২৪ সালে, ওয়েব ১৫ তলা ভবনের মতো আকারের একটি ক্ষুদ্রগ্রহের মাপ নিয়েছিল, যা এখন পৃথিবীর জন্য কোনো হুমকি নয়।

এআই চালিত জালিয়াতি – বড় সংকট আসন্ন

ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত প্রচলিত পরিচয় যাচাই ব্যবস্থাগুলোকে অকার্যকর করে দিচ্ছে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান ও নিরাপত্তা ব্যবস্থায় এর ফলে বড় সঙ্কট দেখা দিতে পারে।

অল্টম্যান সতর্ক করেন–মানব কণ্ঠ ও চেহারা অনুকরণে সক্ষম এআই টুল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা প্রতারণার এক নতুন ঢেউ ডেকে আনবে। তিনি উদাহরণ হিসেবে সাম্প্রতিক মুক্তিপণ আদায় কৌশলের কথা উল্লেখ করেন, যেখানে অপরাধীরা ভুক্তভোগীর সন্তান বা পরিবারের সদস্যের কণ্ঠস্বর নকল করে ফোনে জরুরি ও বিশ্বাসযোগ্য পরিস্থিতি তৈরি করে টাকা আদায় করছে।

অল্টম্যান বলেন, খুব শিগগিরই এই প্রতারণা আরও ভয়াবহ হবে। কারণ এআই-সৃষ্ট ভিডিও কল বাস্তবের মতো হয়ে উঠছে, যা চেনা প্রায় অসম্ভব। এই প্রযুক্তি এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠছে যে সমাজকে মৌলিকভাবে নতুন করে ভাবতে হবে কীভাবে মানুষকে শনাক্ত করা হবে। খুব শিগগিরই একটি সাধারণ ফোন কল বা এমনকি ফেসটাইমও বিশ্বাসযোগ্য থাকবে না। আমাদের প্রস্তুত হতে হবে এমন এক বিশ্বের জন্য যেখানে প্রচলিত যাচাই পদ্ধতিগুলো আর কার্যকর হবে না। এর প্রভাব প্রতারণা ও নিরাপত্তার ক্ষেত্রে বিশাল।

তিনি বলেন, যা আমাকে আতঙ্কিত করে তা হলো এখনও কিছু ব্যাংক কণ্ঠস্বরের মাধ্যমে পরিচয় যাচাই করে। এআই প্রযুক্তি এই পদ্ধতিকে পুরোপুরি ভেঙে দিয়েছে। তিনি ব্যাখ্যা করেন, পাসওয়ার্ড এখনও কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু আধুনিক ও সুবিধাজনক অনেক যাচাই পদ্ধতি–যেমন কণ্ঠস্বর শনাক্তকরণ বা সেলফি-ভিত্তিক ফেস রিকগনিশন–এখন শক্তিশালী জেনারেটিভ এআই যুগে আর ভরসাযোগ্য নয়।

(সূত্র : হারেৎজ অনলাইন, যুগান্তর)

সহানুভূতির ক্লান্তি – পল ডিলিট ও মার্টিন বুবারের দর্শন

বর্তমান যুগে সহানুভূতির গুরুত্ব অতুলনীয় হলেও আমরা অনেক সময়ই নিজেকে মানসিকভাবে ও আবেগগতভাবে ক্লান্ত অনুভব করি । ‘সহানুভূতির ক্লান্তি’ (Compassion Fatigue) বা ‘সহানুভূতির অবসাদ’ একটি নতুন কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক ধারণা, যা একদিকে মানুষের আন্তঃসম্পর্ক ও নৈতিক দায়িত্বের গভীরতা তুলে ধরে, অন্যদিকে আমাদের আবেগ-সংবেদনশীলতার সীমাবদ্ধতাও চিহ্নিত করে।

সহানুভূতি হলো অন্যের দুঃখ-বেদনাকে উপলব্ধি করে তার প্রতি মানবিক সাড়া দেওয়া। এটি নৈতিকতার অন্যতম ভিত্তি। কারণ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে অন্যের সঙ্গে সম্পর্কিত দেখতে চাই। পল টিলিচ তাঁর ধর্মদর্শনে বলেন, সহানুভূতি হল ‘সদ্ভাবনার গভীরতম প্রকাশ’, যেখানে ব্যক্তি শুধু অন্যের কষ্ট বুঝে না, বরং তাকে নিজের অঙ্গাঙ্গী অংশ মনে করে। এভাবেই মানবিক সম্পর্ক গড়ে ওঠে আমাদের অস্তিত্বের মূলে কাজ করে।

মার্টিন বুবারের I and Thou দর্শনে সহানুভূতি আরো গভীর অর্থ পায়। তিনি বলেন, সত্যিকারের সম্পর্ক মানে ‘তুমি’–এর প্রতি সম্মান ও সম্পূর্ণ উপস্থিতি। যখন আমরা কারো প্রতি ‘তুমি’র মতো আচরণ করি, তখন সহানুভূতি থাকে স্বতঃস্ফূর্ত ও পূর্ণতা অর্জিত। এই অবস্থায় আমরা শুধু অন্যের কষ্ট বুঝি না, বরং তার সঙ্গে একাত্ম হয়ে যাই।

তবে আধুনিক জীবনের জটিলতা, দ্রুতগামী সমাজ ও প্রযুক্তির কারণে সহানুভূতির ক্লান্তি একটি বাস্তব সমস্যা হয়ে উঠেছে। সহানুভূতির ক্লান্তি বলতে বোঝানো হয় এমন মানসিক ও আবেগগত অবস্থা, যেখানে কেউ বারংবার অন্যের দুঃখ-কষ্টের মুখোমুখি হয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, যা পরবর্তীতে উদাসীনতা, বঞ্চিত অনুভব এবং মাঝে মাঝে হতাশা সৃষ্টি করে। চিকিৎসক, সমাজকর্মী বা যেকোনো সহায়ক পেশার মানুষদের ক্ষেত্রে এটি বিশেষভাবে সাধারণ।

টিলিচের দৃষ্টিতে, সহানুভূতি একদম সীমাহীন নয়; বরং এটি মানুষের সীমাবদ্ধ অস্তিত্বের একটি অংশ। মানুষ মানসিক ও শারীরিকভাবে সীমাবদ্ধ, ফলে সহানুভূতির ক্লান্তি আসাটা অপ্রতিরোধ্য এক বাস্তবতা। তিনি উল্লেখ করেন, মানব জীবনের ‘দ্বন্দ্ব’ অর্থাৎ নিঃসঙ্গতা ও সম্পৃক্ততার মধ্যে সংঘর্ষই এই ক্লান্তির উৎস।

বুবারের ‘তুমি’–এর সঙ্গে সম্পূর্ণ উপস্থিতির ধারণা বাস্তব জীবনে প্রতিনিয়ত রক্ষা পাওয়া কঠিন। আধুনিক জীবনের চাপ ও মানসিক অবস্থা অনেক সময় আমাদের ‘আমি’–এর সঙ্গে অন্যকে ‘তুমি’ হিসেবে দেখা থেকে বিরত রাখে। ফলে সহানুভূতির জোর থাকে অস্থির ও সংকীর্ণ; যা ধীরে ধীরে ক্লান্তিতে রূপ নেয়।

সহানুভূতির ক্লান্তি কেবল আবেগের সমস্যা নয়, বরং একটি গভীর নৈতিক ও আত্ম-পরিচয়ের সংকট। যখন আমরা অন্যের কষ্ট বুঝতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি, তখন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব সংকুচিত হয়। এই সংকট সম্পর্কে পল টিলিচ বলেন, মানুষের অস্তিত্বের ভিত্তি হলো ‘আত্মসমর্পণ ও আত্মনিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য’। সহানুভূতির অতিরিক্ত ব্যয় আমাদের আত্মনিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটায় এবং অজান্তে নিজেকে ক্ষতিগ্রস্ত করে।

এছাড়া মার্টিন বুবার আমাদের শেখান সম্পর্কের মধ্যে ‘প্রকৃত সংলাপ’ তথা ‘আমি-তুমি’ সম্পর্ক ছাড়া সহানুভূতি শূন্য এবং ক্লান্তিকর হতে পারে। যদি আমরা কেবল অন্যকে ‘বস্তু’ বা ‘বিষয়’ হিসেবে দেখি (আমি-এটি সম্পর্ক), তবে সহানুভূতি থাকে একগুঁয়ে ও একপাক্ষিক, যা দীর্ঘমেয়াদে মানসিক ক্লান্তির কারণ হয়।
এই অবস্থায় নৈতিকতার নতুন প্রশ্ন জন্ম নেয় আমাদের কতদূর পর্যন্ত অন্যের প্রতি দায়বদ্ধ থাকা উচিত? আর কখন আমাদের নিজস্ব সুরক্ষার কথা ভাবা উচিত? এটি দার্শনিক এবং ব্যবহারিক জীবনের এক জটিল দ্বন্দ্ব।

আজকের বিশ্বে সামাজিক মিডিয়া, সংবাদমাধ্যম ও বৈশ্বিক সমস্যার কারণে সহানুভূতির প্রবাহ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। একদিকে আমরা একবিংশ শতাব্দীর ‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে অসংখ্য দুঃখের খবর পাই, অন্যদিকে বাস্তব জীবনের সীমাবদ্ধতায় তাদের সবকিছু সহ্য করা যায় না। ফলে সহানুভূতির ক্লান্তি আরও তীব্র হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে আমরা এই ক্লান্তিকে কাটিয়ে উঠতে পারি? পল টিলিচ মনে করতেন, ‘আধ্যাত্মিক পুনর্জন্ম’ বা ‘আত্মার গভীর শুদ্ধি’ ছাড়া সহানুভূতির স্থায়ীত্ব সম্ভব নয়। নিজের ভেতরে শক্তি ও বিশ্বাস গড়ে তোলা জরুরি, যেন আমরা অন্যের কষ্ট সহ্য করতে পারি। বুবারের পরামর্শ হলো, সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা। প্রযুক্তি বা সামাজিক মাধ্যমের বেগবান সম্পর্কের পরিবর্তে মৌলিক সম্পর্ক তৈরি করতে হবে, যেখানে অন্যের সঙ্গে সম্পূর্ণ মনোযোগ ও সম্মান থাকে। এভাবেই সহানুভূতি ক্লান্তি কমে, সম্পর্ক গভীর হয়।

সহানুভূতি মানব জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ, আমাদের নৈতিকতার মূল ভিত্তি। কিন্তু অতিরিক্ত চাপ ও আবেগের ঝঞ্ঝায় এটিও ক্লান্ত হয়ে পড়তে পারে। পল টিলিচ ও মার্টিন বুবারের দর্শন আমাদের শেখায়, সহানুভূতি মানেই শুধু অন্যের দুঃখ বোঝা নয়, বরং নিজের অস্তিত্ব ও আত্মপরিচয়ের সাথে তার ভারসাম্য রক্ষা করা। আধুনিক জীবনের জটিলতায় সহানুভূতির ক্লান্তি মোকাবিলা করার জন্য আমাদের দরকার গভীর আত্মচিন্তা, প্রকৃত সম্পর্ক ও মানসিক পুনর্নবীকরণ।

“সত্যিকারের গ্যাংস্টার সিনেমা শুধু গল্প বলে না, একটি সময়ের আত্মা হয়ে ওঠে। কাশ্যপের মাস্টারপিস “Gangs of Wasseypur” সেটারই স্পন্দন” : ড্যানি বাউস, সাংবাদিক ও সিনেমা সমালোচক

অনুরাগ কাশ্যপের ২০১২ সালের চলচ্চিত্র “গ্যাংস অফ ওয়াসিপুর” এবার প্রথমবারের মতো উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে। প্রথম ভাগ এখন থিয়েটারে চলছে, আর দ্বিতীয় ভাগ আগামী সপ্তাহে যুক্ত করা হবে। এই সিনেমাটি দেখতে পাওয়া মানে হলো একদম বিশেষ এবং সেরা গ্যাংস্টার চলচ্চিত্রগুলোর একটি দেখার সুযোগ পাওয়া। আধুনিক চলচ্চিত্র সমালোচনায় অতিরিক্ত প্রশংসা অনেক সময় হয়ে থাকে, কিন্তু এখানে এমন কোনো অতিশয় নেই। “গ্যাংস অফ ওয়াসিপুর” সত্যিই এতটাই ভালো, আর শুধু এই সিনেমার জন্যই অনুরাগ কাশ্যপকে চিরকাল একজন সেরা পরিচালক হিসেবে মনে রাখা হবে।

সিনেমাটি শুরু হয় একটি অবিচ্ছিন্ন চার মিনিটের শট দিয়ে, যা শুরু হয় একটি টেলিভিশনের পর্দায় চলা হিন্দি সোপ অপেরা দেখিয়ে, এরপর ধীরে ধীরে ক্যামেরা বেরিয়ে আসে বাইরে রাস্তায়, যেখানে বন্দুকধারী গ্যাংরা এক ব্যক্তিকে খুঁজছে, আর যারা তার সহযোগী হতে পারে তাদের গুলি করছে। তারা তার বাড়ি বোমা মারে। যখন চাপ অত্যন্ত বেড়ে যায়, তখন কাট হয় এবং দর্শক একটু শ্বাস ফেলে। কিন্তু সঙ্গেই সিনেমার উত্তেজনা হারায় না। পরবর্তী পাঁচ ঘণ্টা ধরে সিনেমাটি অবিরাম এগিয়ে যায়, থামে না।

হ্যাঁ, “গ্যাংস অফ ওয়াসিপুর” মোট পাঁচ ঘণ্টারও বেশি দীর্ঘ, তাই প্রায় সব সময় দুই ভাগে দেখানো হয় (লিংকন সেন্টারে একবারে দেখানো হচ্ছে)। এর দৈর্ঘ্য অনেকের কাছে ভীতিকর মনে হতে পারে। তবে এত বড় গল্প বলার আর কোনো সহজ পথ ছিল না, যা ওয়াসিপুরের এক শহরের আট দশকের জীবনকে স্পষ্টভাবে তুলে ধরে, যেখানে সংগঠিত অপরাধ, পুঁজিবাদ এবং স্থানীয় সরকার একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এর সঙ্গে যুক্ত আছে প্রতিশোধের অপ্রয়োজনীয়তা, যা তিন প্রজন্ম ধরে চলে এবং সিনেমাটির বিশাল পরিধিতে এর ট্র্যাজিকতা আরও স্পষ্ট হয়।

শুরুতে বর্তমান সময়ের একটি দৃশ্য দেখানো হয়, এরপর গল্প ফিরে যায় ১৯৪১ সালে। গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র একটি ন্যারেটরের সাহায্যে ওয়াসিপুরের ইতিহাস তুলে ধরা হয়। ওয়াসিপুর অঞ্চলের একটি প্রধান কয়লা খনি কেন্দ্র এবং এটি কেন্দ্র করে তিন পক্ষের বিরোধ শুরু হয়: শিল্পপতি রমাধীর সিং, যিনি ভারতের স্বাধীনতার পর খনিগুলো নিয়ন্ত্রণ করেন; কুরেশী পরিবার, যারা ঐতিহ্যগতভাবে ওয়াসেপুর নিয়ন্ত্রণ করত; আর শাহিদ খান, একজন খনি শ্রমিক যিনি কুরেশীদের দ্বারা ট্রেন লুট করার অপরাধে নির্বাসিত হন, কিন্তু জাল প্রতিশ্রুতি দিয়ে ফিরে এসে সিংয়ের খনিগুলো চুরি করার চেষ্টা করেন।

এই জটিল দ্বন্দ্ব ও সম্পর্কগুলো ২১শ শতাব্দী পর্যন্ত চলে এবং কখনোই ক্লান্তিকর হয় না। এর সাফল্যের মূল কারণ হলো কাশ্যপ ছোট ছোট গল্পের মাধ্যমে বড় গল্পটি তৈরি করেছেন। সিনেমার প্রায় প্রতিটি চরিত্রের জীবন বড় পর্দার জন্য যথেষ্ট এবং অনেকের নিজস্ব একক সিনেমা বানানো যেতে পারত। কিন্তু কখনো গল্পের ফোকাস ছড়ায় না, বা অপ্রাসঙ্গিক লাগে না। অভিনয় সব জায়গায় দুর্দান্ত, বিশেষ করে খান পরিবারের মাতৃ চরিত্র রিচা চড্ডা এবং দ্বিতীয় ভাগের নায়ক নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাদের অভিনয় এবং চরিত্রের যাত্রা অতুলনীয়। গল্পের সমন্বয় এত নিখুঁত যে, এটি কপোলা’র প্রথম দুই “গডফাদার” অথবা লিওনের “ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা” এর সঙ্গে তুলনা করা যায়।

চলচ্চিত্র নির্মাণের দিক থেকে কাশ্যপ প্রথম দেখায় সরল মনে হতে পারেন, কারণ সিনেমাটির বেশিরভাগ অংশ বাস্তবধর্মী শৈলীতে নির্মিত। কিন্তু অ্যাকশন দৃশ্যগুলো যত্নসহকারে ব্লক করা, বিশেষ করে দীর্ঘ শটে নেওয়া দৃশ্যগুলো অতুলনীয়। অন্যান্য সিনেমার উল্লেখ যেমন “দ্য গুড, দ্য ব্যাড, অ্যান্ড দ্য অগলি” থেকে ক্লাসিক লাইন “যখন গুলি করতে হয়, তখন করো, কথা বলো না” এই সিনেমায় সংলাপে প্রকাশ পায়। ১৯৯৫ সালের সময়কাল বোঝাতে “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে” দেখার দৃশ্য ব্যবহার করা হয়েছে।

শেষের দিকে একমাত্র একটি দৃশ্য যেখানে দুইটি গুরুত্বপূর্ণ মৃত্যু হয়, এটি সিনেমার কৃত্রিমতা বোঝাতে বিশেষ শৈলীতে ধরা হয়েছে, যা বলছে এই ধরনের গল্পের শেষ কেবল সিনেমাতেই হয়; বাস্তবে তা চলতেই থাকে, যা ক্যামেরার মাধ্যমেও সূক্ষ্মভাবে প্রকাশ পেয়েছে।

যে কোনো গ্যাংস্টার সিনেমা আলোচনা “গ্যাংস অফ ওয়াসেপুর” উল্লেখ না করে অসম্পূর্ণ থেকে যাবে। আজকের দিনে যখন “এপিক” শব্দের মান কমে গেছে, তখন এটি স্মরণ করিয়ে দেয় আসল অর্থ কী। এটি অনুরাগ কাশ্যপের কিংবদন্তির কক্ষপথে প্রবেশের সাক্ষ্য। এটি একটি হিংস্র, ভয়ে পরিপূর্ণ এবং কিছু অংশে হাস্যরসাত্মক, বিস্ময়কর আকারের শিল্পকর্ম। তবে এটি নতুন নির্মাতাদের নিরুৎসাহিত করবে না। বরং বলবে, ক্যামেরা তুলো, ছবি বানাও। লক্ষ্য ঠিক করো, বড় স্বপ্ন দেখো।

আমরা কি আমাদের স্মৃতির সংকলন : ডেভিড হিউম, হেনরি বার্গসন ও নিউরোফিলসফি

আত্মপরিচয় কি শুধুই স্মৃতির যোগফল?

“আমি কে?” এই প্রশ্নটি কোনো সাধারণ আত্মপরিচয়ের অনুসন্ধান নয়, বরং গভীরভাবে জড়িয়ে আছে আমাদের স্মৃতির সঙ্গেও। ভেবে দেখুন, যদি আপনার সমস্ত স্মৃতি মুছে যায়, আপনি কি তখনও ‘আপনি’ থাকবেন?

দার্শনিক ডেভিড হিউম তাঁর Treatise of Human Nature বইতে দাবি করেন, আমরা যখন আত্মপরিচয় খুঁজি, তখন কোনো ‘নিরবিচ্ছিন্ন সত্তা’ খুঁজে পাই না। বরং পাই একগুচ্ছ স্মৃতি, অনুভূতি, চিন্তা ও ইন্দ্রিয়জাত অভিজ্ঞতার প্রবাহ।

হিউম বলেন, “When I enter most intimately into what I call myself, I always stumble on some particular perception…”

অর্থাৎ, আমরা কখনোই একটি স্থির ‘আমি’ খুঁজে পাই না। পাই কেবল আমাদেরই অনেকগুলো পরিবর্তনশীল অভিজ্ঞতার সারি।

এই ধারনাটি পরবর্তীতে আধুনিক কগনিটিভ সায়েন্সে আরও স্পষ্টভাবে উঠে আসে। যখন মস্তিষ্কের হিপোক্যাম্পাস (যা স্মৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ) ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যক্তি অতীতের স্মৃতি হারায় এবং একই সঙ্গে তাঁর আত্মপরিচয়ের বোধও দুর্বল হয়ে পড়ে। এ থেকে বোঝাই যায়, স্মৃতি না থাকলে ব্যক্তি ‘আমি’ বোধও হারাতে পারেন।

ফরাসি দার্শনিক অ্যঁরি বার্গসনের মতে, স্মৃতি শুধুই মস্তিষ্কের জৈব প্রক্রিয়া নয়। এটি সময়ের একটি অভ্যন্তরীণ গঠন। তাঁর বিখ্যাত গ্রন্থ Matter and Memory-তে তিনি বলেন, “স্মৃতি হচ্ছে অতীতের এমন এক চেতনা, যা সময়কে জীবিত রাখে।” তাঁর মতে আমাদের মানসিক অস্তিত্ব গঠিত হয় একটি প্রবাহমান ধারায়, যেখানে প্রতিটি মুহূর্তই পূর্ববর্তী স্মৃতিকে ধারণ করে।

বার্গসনের দর্শনে স্মৃতি কেবল অতীতের রেকর্ড নয়, বরং বর্তমান অভিজ্ঞতার পুনর্গঠন। যেমন ধরুন, একটি নির্দিষ্ট গানের সুর আপনাকে হঠাৎই স্কুলজীবনের কোনো দৃশ্যে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এই রকম সক্রিয় পুনরাবৃত্তি সময় ও চেতনার সংবেদনশীল যোগসূত্রকে নির্দেশ করে।

আধুনিক নিউরোসায়েন্স ও দর্শনের সংযোগস্থল নিউরোফিলসফি এই প্রশ্নটি ঘুরিয়ে তোলে। “আমাদের আত্মপরিচয়ের অভিজ্ঞতা কি নিউরোনের ক্রিয়া-বিক্রিয়ার ফল?” মার্কিন দার্শনিক প্যাট্রিসিয়া চার্চল্যান্ড বা টমাস মেটজিঙ্গার বলেন, আত্মচেতনা মূলত মস্তিষ্কের একটি “ইন্টারনাল মডেল”, এক ধরনের সমন্বিত তথ্যপ্রক্রিয়াকরণ ব্যবস্থা যা আমাদের মনে করিয়ে তোলে “আমি আছি”।
তবে সমস্যা হলো, আত্মসচেতনতা কেবল তথ্যপ্রক্রিয়াকরণ নয়। এটি আবেগ, ইচ্ছা, নৈতিকতা ও স্মৃতির সংমিশ্রণ। গবেষণায় দেখা গেছে, অ্যালঝেইমার রোগীরা ধীরে ধীরে তাদের স্মৃতি হারানোর সঙ্গে সঙ্গে আত্মপরিচয়ের বোধও হারিয়ে ফেলেন। তাই প্রশ্ন উঠে যদি স্মৃতি আমাদের আত্মপরিচয়ের শিকড় হয়, তবে স্মৃতি কি আমাদের সত্তার একমাত্র আধার?

সমাজবিজ্ঞানী ও দার্শনিকরা বলেন, আত্মপরিচয়ও একটি নির্মাণ (construction)। অর্থাৎ, আমরা কেবল স্মৃতি রাখি না, বরং স্মৃতিকে আরো সাজিয়ে তুলে ধরি। আমরা এমন গল্প তৈরি করি, যা আমাদের ‘আমি’-কে অর্থ দেয়। এটিকে বলা হয় “narrative identity” অর্থাৎ, জীবনকে একগুচ্ছ ঘটনা হিসেবে না দেখে একটি অর্থপূর্ণ ধারাবাহিক কাহিনি হিসেবে দেখার প্রবণতা।

আপনি যদি নিজেকে বলেন, “আমি সব সময় একা ছিলাম, কারও ভালোবাসা পাইনি,” তখন আপনি হয়তো আপনার একাকীত্বের স্মৃতিগুলোই বেছে নিয়েছেন। অন্যদিকে কেউ হয়তো একই জীবনকে বলে, “আমি শক্তিশালী হয়েছি কারণ আমি নিজের চেষ্টায় বড় হয়েছি।” অর্থাৎ, স্মৃতি শুধু ঘটনা নয়, সেটি নির্বাচিত ও পুনর্গঠিত অভিজ্ঞতাও।

গবেষণায় দেখা গেছে, মানুষের স্মৃতি প্রায়ই বিকৃত হয়, মিশ্রিত হয় কল্পনার সঙ্গে, এমনকি এমন কিছুও তৈরি হয় যা ঘটেইনি। এই মিথ্যা স্মৃতি (false memory) কখনো এমনও হয় যে মানুষ অপরাধ স্বীকার করে যা সে করে নি।
এবার প্রশ্ন আসে, যদি আমাদের আত্মপরিচয় এইসব বিকৃত স্মৃতির ওপর দাঁড়িয়ে থাকে, তবে সেই পরিচয় কতটা নির্ভরযোগ্য? আমরা কি নিজের কল্পনারও শিকার?

যদি আত্মচেতনা নিছক নিউরনের খেলা হয়, যদি স্মৃতি মিথ্যা হতে পারে, এবং যদি আমরা গল্প বলেই নিজের পরিচয় তৈরি করি, তবে সত্যিকারের ‘আমি’ কোথায়?
এই প্রশ্নই আমাদের ঠেলে দেয় দার্শনিক দ্বিধার দিকে, আত্মা কি তবে নেই? নাকি মস্তিষ্কের বাইরে কোনো অতিপ্রাকৃত অস্তিত্ব আছে যা চেতনার ধারক?
এইখানেই বহু দার্শনিক যেমন কার্টেসিয়ান দ্বৈতবাদ (Descartes’ mind-body dualism) আবার কেউ কেউ প্যানসাইকিজম বা non-reductive physicalism-এর দিকে তাকিয়ে বলেন, “চেতনা হয়তো বস্তুর বাইরেও কিছু।”

আমরা যদি আত্মপরিচয়কে স্মৃতির সংকলন বলি, তাহলে সেটা যথেষ্ট নয়। স্মৃতি আমাদের অস্তিত্ব গঠনে অবিচ্ছেদ্য, কিন্তু সেটা কেবল তথ্য নয় একটি জীবন্ত, পুনর্গঠিত ও বহুস্তরীয় অভিজ্ঞতা। হিউম আমাদের দেখালেন আত্মপরিচয়ের অসারতা, বার্গসন দেখালেন সময়ের গভীর প্রবাহ, আর নিউরোফিলসফি আমাদের স্মৃতির জৈব-নির্মাণ।

তবে এর বাইরে আছে আরেকটি দার্শনিক স্তর, আমরা নিজের ভেতরে যে প্রশ্ন জাগাই, তার উত্তর সবসময় মস্তিষ্ক দিতে পারে না। আত্মপরিচয় হয়তো স্মৃতির সমষ্টি, কিন্তু সেটি কেবল ‘তথ্য’ নয় একটি জীবন্ত অভিজ্ঞতারও ইতিহাস।

তাহলে উত্তর কী? আমরা কি আমাদের স্মৃতিরই সংকলন? হ্যাঁ, অনেকটা। তবে আমরা শুধু স্মৃতির গাঁথুনি নই, আমরা সেই গল্পেরও নির্মাতা, যে গল্পে আমরা নিজ্টাদের চেনার চেষ্টা করি।

লাইভ এজ ডিজাইন কি কেন কিভাবে?

আধুনিক আসবাবের জগতে লাইভ এজ (Live Edge) টেবিল যেন এক ধরনের নান্দনিক বিদ্রোহ—যেখানে কাঠের প্রাকৃতিক রূপ ও অসম্পূর্ণতাকেই সৌন্দর্য হিসেবে উদযাপন করা হয়। এই ডিজাইনের মূলকথা হলো কাঠের প্রান্তকে তার প্রাকৃতিক রেখা ও গঠনে অক্ষুণ্ন রেখে আসবাব তৈরি। ফলাফল?প্রতিটি টুকরোই হয় একক ও অনন্য, কারণ কোনো দুটি গাছের গঠন কখনোই এক নয়। তবে লাইভ এজ নতুন কিছু নয়। এটি মূলত আদিম কাঠশিল্পের ধারার উত্তরসূরি, যেখানে কাঠকে তার স্বাভাবিক আকৃতিতে ব্যবহার করে ঘরগৃহস্থালির জিনিস বানানো হতো। ১৮শ শতাব্দির আমেরিকান ফার্মহাউসগুলোয় এর প্রচলন ছিলো চোখে পড়ার মতো। কিন্তু আধুনিকতাবাদ যখন আসবাবের জগতে ছুরি-কাঁচির জ্যামিতিক শাসন কায়েম করল, তখন লাইভ এজ হয়ে উঠল ‘অপরিষ্কার’, ‘গ্রামীণ’, এমনকি ‘অসম্পূর্ণ’। এর ফলেই এটি অনেক বছর আড়ালে পড়ে যায়।

লাইভ এজ ডিজাইনের ধারণা কী?
লাইভ এজ (Live Edge) বলতে বোঝানো হয় এমন এক কাঠের ডিজাইন যেখানে কাঠের প্রাকৃতিক বাহ্যিক প্রান্ত বা কিনারা রেখে আসবাব বানানো হয়।কাঠ কাটার সময় আমরা সাধারণত চারকোনা, মসৃণ প্রান্তবিশিষ্ট বোর্ড বানাই। কিন্তু লাইভ এজ টেবিলে সেই প্রাকৃতিক, অসম ও মাঝে মাঝে বাঁকা প্রান্তগুলোই মূল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এখানে কাঠের গুঁড়ির প্রকৃত শেপ, গিঁট, ফাটল, এমনকি মাঝে মাঝে ছিদ্র পর্যন্ত রেখে তা জুড়ে তৈরি হয় শিল্পকর্ম।

লাইভ এজ টেবিল কোনো নতুন আবিষ্কার নয়। আসবাব শিল্পের আদিযুগে, যখন মানুষের হাতে আধুনিক যন্ত্র ছিল না, তখন কাঠের আসবাবে প্রাকৃতিক প্রান্তই থাকত। কাঠ কাটা মানেই ছিল যতটা সম্ভব অক্ষত রেখেই ব্যবহার। কিন্তু শিল্পবিপ্লব এবং ২০শ শতকের আধুনিকতা-আন্দোলনের পর ফর্মাল, সিমেট্রিক, ইন্ডাস্ট্রিয়াল লুকের জয়জয়কার হয়। সবকিছুই তখন মেশিননির্ভর, সমানুপাতিক ও নিখুঁতভাবে ঘষেমেজে তৈরি করা হতো।

তবে ১৯৪০-এর দশকে মার্কিন ডিজাইনার George Nakashima এই প্রাচীন ধারাকে নতুন দৃষ্টিকোণ থেকে ফিরিয়ে আনেন। জাপানি স্থাপত্য ও জেন দর্শনের প্রভাব নিয়ে তিনি বুঝিয়ে দেন নিখুঁত না থাকাটাই প্রকৃত সৌন্দর্য। তাঁর হাত ধরে লাইভ এজ হয়ে ওঠে একধরনের নান্দনিকতা যেখানে অসমতা, অসম্পূর্ণতা এবং প্রাকৃতিক ত্রুটিই মূল গুণ।

লাইভ এজ টেবিল ডিজাইনের কিছু অনন্য দিক রয়েছে:

প্রাকৃতিক কিনারা: যেখানে কাঠের আসল প্রান্ত অক্ষত থাকে।

প্রতিটি টুকরো ইউনিক : দুটি লাইভ এজ টেবিল কখনো এক রকম হয় না।

ম্যাটারিয়াল ও ফিনিশ: সাধারণত ওয়ালনাট, ম্যাপল, চেরি বা মহগনি জাতীয় কাঠ ব্যবহার হয়। কাঁচা ফিনিশ, অয়েল বা ম্যাট কোট দিয়ে কাঠের রং ও গঠন জাগিয়ে তোলা হয়।

মিশ্র মিডিয়া: স্টিল, রেজিন, কাঁচ কিংবা কংক্রিটের পায়ের সাথে কাঠের সংমিশ্রণ এক নতুন ইন্ডাস্ট্রিয়াল ফিউশন তৈরি করে।

লাইভ এজ কেবল সৌন্দর্য নয়, এটি একটি slow design philosophy-এর অংশ। এটি দ্রুতগতির উৎপাদন ও একরকম-ভাবনার বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ। আমরা যখন প্রাকৃতিক কাঠের ত্রুটি, গিঁট, ফাটলকে স্বাগত জানাই, তখন আমরা প্রাকৃতিক প্রক্রিয়াকে গ্রহণ করতে শিখি। এটি “sustainability” ধারণার সাথেও সম্পৃক্ত, বিশেষ করে যখন ফেলে দেওয়া কাঠ ব্যবহার করে ডিজাইন করা হয়।
আধুনিক ডিজাইন যখন নিখুঁত জ্যামিতিক গঠনের দিকে ধাবিত, লাইভ এজ তখন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিতে এমন কিছুই নেই যা একেবারে সোজা, মসৃণ বা একরকম। এই স্টাইল যেন একপ্রকার anti-perfectionism, যা আত্মপরিচয়ের মতো ব্যক্তিগত বিষয়ের প্রতীকও হতে পারে।

লাইভ এজ ডিজাইন করাটা সহজ নয়। প্রাকৃতিক প্রান্ত থাকায় কাঠের তাপমাত্রা, আর্দ্রতা, ফাটল ধরার প্রবণতা ইত্যাদি অনিশ্চয়তা তৈরি করে। কাঠ বেছে নেওয়ার সময় থেকেই নকশা করতে হয়, তবে কারিগরি চ্যালেঞ্জই এর সৌন্দর্য। রেজিন ফিলিং, প্রোফাইল কাটিং, প্রোটেক্টিভ কোটিং, ইনসেট ম্যাটাল যুক্ত করা এসবই একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু সঠিকভাবে তৈরি হলে এটি বহু বছর টিকে থাকে এবং একটি ঘরের ফোকাল পয়েন্টে পরিণত হয়।

বিশ্বব্যাপী “nature-inspired design” আজ নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। COVID-পরবর্তী সময়টিতে মানুষ ঘরের মধ্যে প্রাকৃতিক উপাদান আনতে চায়। এই প্রবণতায় লাইভ এজ টেবিল অন্যতম। বাংলাদেশেও কিছু ডিজাইন স্টুডিও এখন লাইভ এজ টেবিল তৈরি করছে, যেমন Studio Woodpecker, Jatra, কিংবা Aponcraft। স্থানীয় কাঠ, পুরোনো গাছের গুঁড়ি, রেজিন ও স্টিলের সমন্বয়ে বানানো এই ডিজাইন গুলোর চাহিদা বাড়ছে। কাস্টম ডিজাইনের সুযোগ থাকায় এই আসবাবগুলো ব্যক্তিত্বের প্রতিফলনও হয়ে উঠছে।

লাইভ এজ ডিজাইন ভবিষ্যতে কীভাবে থাকবে? এর উত্তর লুকিয়ে আছে প্রযুক্তির সাথে প্রাকৃতিকতার মেলবন্ধনে। যেমন এখন CNC রাউটার দিয়ে কাঠের প্রান্ত স্ক্যান করে তার আকার অনুযায়ী ডিজিটাল বডি বানানো যায়। আবার 3D স্ক্যানের মাধ্যমে টেবিলের উপর ফিটিং, রেজিন ফ্লো নির্ধারণ করা হচ্ছে। লাইভ এজ একটি প্রাচীন চর্চা হলেও, একধরনের ডিজিটাল-ক্ল্যাসিক হাইব্রিড হিসাবে এটি এখন প্রযুক্তির সাহচর্যে এগিয়ে চলেছে।