Home Blog Page 268

জনতার শক্তিকে খাটো করার চেষ্টা! আপনাদের কি মনে হয়?

জনতার শক্তিকে খাটো করার চেষ্টা ! ভারত ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন নিশ্চিত করবে – আশা করছেন সজীব ওয়াজেদ জয় ছাত্র-জনতার অভ্যুত্থানে হওয়া পট পরিবর্তনকে মার্কিন মদতপুষ্ট বলেছেন শেখ হাসিনা । মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সরকার পতনে আমেরিকার ভূমিকার অভিযোগকে হাস্যকর ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন ।

ব্যাংকগুলির আসল অবস্থা প্রকাশিত হচ্ছে

বাংলাদেশ ব্যাংক তহবিল সংকটে থাকা ইসলামী ব্যাংকসহ সাতটি ব্যাংকে বিশেষ তারল্য সহায়তা বন্ধ করছে । সদ্য অব্যাহতিপ্রাপ্ত গভর্নর বিশেষ ক্ষমতায় টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে তহবিল দিয়ে আসছিলেন । ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা বের করে নিয়েছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ও সহযোগীরা । ডলার হয়ে বিদেশে পাচার হওয়া এই টাকা কি ফেরত আনার উদ্যোগ কি নেয়া হবে ?

ব্যক্তিগত গোপনীয়তার নিশ্চয়তা, কি ফিরে পাবে নাগরিক?

নাগরিকদের ফোনকল ও ইন্টারনেটে আড়িপাতার কাজ করতো জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) । উন্নত দেশগুলোয় রাষ্ট্রীয় আদালতের অনুমোদন নিয়ে আড়ি পাততে হয় । বাংলাদেশে অবৈধভাবে আড়িপাতাকে আইনি বৈধতা দিয়ে প্রধানত ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রয়োজনে এনটিএমসি-কে গোয়েন্দা সংস্থার পরিবর্তে বেসামরিক কর্তৃপক্ষের আওতায় আনা জরুরি ।

এই সরকারের বৈধতা ও মেয়াদ বিতর্ক

ছাত্র জনতার এবারের গণঅভ্যুত্থান কোন রাজনৈতিক দল বা জোটের নেতৃত্বে হয়নি । এ আন্দোলন এক নতুন সামাজিক শক্তির জন্ম দিয়েছে যার কেন্দ্র সাধারণ শিক্ষার্থীরা ও নেতৃত্বে ’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ । তাদের ইচ্ছার প্রতিফলনে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা ও মেয়াদ নির্ভর করছে তাই জনগণের আকাঙ্ক্ষার ওপরই ।

একটা পর্যায়ে গিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সরকারে যেতে হবে । তার আগে মানুষ চায় রাষ্ট্রকাঠামোর সংস্কার দলীয়করণ ও দুর্নীতিমুক্ত প্রশাসন , স্বাধীন প্রতিষ্ঠান , প্রতিযোগিতামূলক নির্বাচনী ব্যবস্থা ,অর্থনীতিতে লুটপাটতন্ত্র নিয়ন্ত্রণ , আইনের শাসন , শিক্ষাব্যবস্থার উন্নয়ন ইত্যাদি ।

কিন্তু এই কাজগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছে কিনা তার ওপরই নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের সমর্থন ।

জনগণের মতামত ও ইচ্ছাকে নিরবিচ্ছিন্নভাবে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া , কৌশল বা ব্যবস্থা এই সরকারকেই উদ্ভাবন করতে হবে ।

গুজব, ষড়যন্ত্র ও নতুন দিকনির্দেশনা আওয়ামীলীগ দল হিসেবে অবৈধ নয়!

আওয়ামী লীগ দল গোছাতে পারে , তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা । আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৫ আগস্ট সারা দেশের কর্মী সমর্থকদের ঢাকায় এনে সর্বোচ্চ জমায়েত করার নির্দেশনা দিয়েছেন । সজীব ওয়াজেদ জয় নেতাকর্মীদের হতাশ না হয়ে সংগঠিত হতে এবং বিএনপির সাথে সমঝোতা করে দ্রুত নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলেছেন ।বিশৃঙ্খল পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর বেশকিছু হামলা হয়েছে , কিন্তু তা অতিরঞ্জিত করে ভারতে প্রচার হচ্ছে । দুয়েকটি সীমান্তবর্তী স্থানে হিন্দু ’শরণার্থী’ জড়ো করার চেষ্টা দেখা গেছে । জুডিশিয়াল ক্যু ও সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার কথাও অনেকে বলছেন । ষড়যন্ত্রের নানা গুঞ্জন আছে, তবে গণঅভ্যুত্থানের ছাত্র-নেতৃত্ব ও জনগণের সতর্ক অবস্থানই পারবে যে কোন জনবিচ্ছিন্ন শক্তিকে প্রতিহিত করতে।

সংস্কার নাকি দ্রুত নির্বাচন?

ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে ও তার কাজ কি হবে ? সংস্কার নাকি দ্রুত নির্বাচন ?

”বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” চায় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ মেয়াদে থেকে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করবে , যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে । ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ধারণ করবে এমন রাজনৈতিক শক্তি গড়ে তোলার কথা তারা বলেছেন ।

বিএনপি তিন মাসের ভেতর দ্রুত নির্বাচন চায় । সেক্ষেত্রে বর্তমান রাজনৈতিক শূন্যতায় অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় একচেটিয়া বিজয় লাভ করতে পারে তারা । আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা প্রশ্নের জন্ম দিয়েছে, তাদের অভ্যন্তরে নানা দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে ।

বৈষম্যহীন গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে পরিবর্তনকামী ছাত্র জনতার সক্রিয়তা ও সংগঠিত শক্তির ওপর । নতুবা, জাতীয় আন্তর্জাতিক ক্ষমতাকেন্দ্রগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ায় আপোষ জোড়াতালির পথে পুরনো ব্যবস্থার ধারাবাহিকতাই চলবে ।

ভারত – বাংলাদেশ বন্ধুত্ব বাড়ছে : সীমান্ত হত্যা থামছে না

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন । ২০২৩ এর ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২২ জন বাংলাদেশী ভারত-বাংলাদেশ সীমান্তে গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন । এই সংখ্যা ২০২২ সালে ছিলো ২৩, ২০২১ এ ১৬ এবং ২০২০ এ ৪২ জন । কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের মানবাধিকার কমিশন কাজ করলেও বিচার প্রক্রিয়া ছিলো ধীর গতির। সীমান্তে ফেলানি নিহত হয় ৭ জানুয়ারি ২০১১ । এই মামলা ভারতের সুপ্রিম কোর্টে ওঠে ফেব্রুয়ারি, ২০২০ এ । এর আগে ফেলানি হত্যার জন্য দায়ী অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত । গরু চোরাচালানে ভারতীয়রাও জড়িত থাকলেও গুলিতে নিহত হচ্ছে কেবল বাংলাদেশীরাই । নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবাসী

ইউরোপে ডানপন্থীদের উত্থানের পেছনে তরুণ ভোটাররা?

ইউরোপে ডানপন্থার উত্থান বিষয়ে আশংকা ছিলই । ইউরোপ জুড়ে ইসলামবিরোধিতা বাড়বে এবং অভিবাসন ও পরিবেশ আন্দোলনের মতো বিষয়গুলো চ্যালেঞ্জের মুখে পড়বে । ফ্রান্সে অতি দক্ষিণপন্থি ল্য পেনের ন্যাশনাল র‍্যালি, অস্ট্রিয়ায় ফ্রিডম পার্টি অফ অস্ট্রিয়া এবং জার্মানিতে অলটারনেটিভ অফ জার্মানি ভালো ফল করেছে । অতি দক্ষিণপন্থিদের কাছে হেরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সংসদ ভেঙ্গে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন । মাত্র ৬ শতাংশ ভোট পেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু ।
সমাজবাদী ও পরিবেশবাদী দলগুলো জনপ্রিয়তা হারিয়েছে । ২০১৯ সালের নির্বাচনের তুলনায় এ বছর বেড়েছে তরুণ ভোটারদের সংখ্যা । তরুণদের ঝোঁক দেখা গেছে ডানপন্থীদের দিকে । আমি আপনাদের বার্তা পেয়েছি, উদ্বেগ জেনেছি এবং এর প্রতি মনোযোগ দেবো । শান্তি ও ঐক্য ধরে রাখতে ফ্রান্সের প্রয়োজনস্বচ্ছ সংখ্যাগরিষ্ঠতা । ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট

পেজেকিয়ান ইরানের নৈতিকতা পুলিশের সমালোচনা এবং ” ঐক্য ও সংহতির ” কথা বলে আলোড়ন তোলেন । তিনি পশ্চিমা শক্তির সাথে ” গঠনমুলক দর দস্তুর ” করে বিশ্ব থেকে ইরানের ”বিচ্ছিন্নতা” অবসান করার আহ্বান জানিয়েছেন । ধারনা করা হচ্ছে , যারা প্রথম রাউন্ডে অংশ নেননি তারা কট্টরপন্থী মিঃ জলিলিকে ঠেকাতে এবার ডঃ পেজেশকিয়ানকে ভোট দিয়েছেন ।