Home Blog Page 200

ভুলে ভুল গন্তব্যে পৌঁছে গেছেন ? আমাদের দৈনন্দিন জীবনে থিওরি অফ রিলেটিভিটি !

আমরা যে সময়ের সাথে অভ্যস্ত তা পৃথিবীতে সাধারণত একরকম থাকে। কিন্তু যখন পৃথিবীর কক্ষপথে দ্রুত গতিতে ঘূর্ণায়মান স্যাটেলাইটগুলোর কথা আসে, তখন সময়ের গতিপথ কিছুটা ভিন্ন হয়ে যায়। এটিকে বলা হয় সময় প্রসারণ বা Time Dilation। এই সময় প্রসারণের প্রভাব জিপিএস ব্যবস্থার সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় প্রসারণের ঘটনা দুটি Special Relativity এবং General Relativity’র বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে ঘটে। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু যত দ্রুত চলে, তার সাথে অন্য একটি পর্যবেক্ষককে তুলনা করলে তার জন্য সময় আবার ধীর গতিতে চলে। জিপিএস স্যাটেলাইটগুলোর গতিবেগ প্রায় ১৪,০০০ কিলোমিটার/ঘণ্টা (৮,৭০০ মাইল/ঘণ্টা)। এই উচ্চ গতিতে, স্যাটেলাইটগুলোর সময় পৃথিবী থেকে দেখা হলে ধীরগতিতেই চলে।

সাধারণ আপেক্ষিকতা বলে, মহাকর্ষের প্রভাবে সময়ের গতি পরিবর্তিত হয়। পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ শক্তি বেশি। যেখানে কক্ষপথে স্যাটেলাইটগুলো অবস্থান করছে, সেখানে মহাকর্ষের প্রভাব কম। এর ফলে স্যাটেলাইটগুলোর ক্লক পৃথিবীর ক্লকের তুলনায় দ্রুত চলে।
বিশেষ এবং সাধারণ আপেক্ষিকতার এই দুইটি প্রভাব একত্রিত হয়ে জিপিএস স্যাটেলাইটের সময়ে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে। এর ফলে, স্যাটেলাইটের ঘড়ি প্রতি দিন পৃথিবীর সময়ের তুলনায় প্রায় ৩৮ মাইক্রোসেকেন্ড দ্রুত চলে। এটা যদিও দেখতে খুবই সামান্য মনে হয়, তবে বাস্তবে এর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি কিছু মাইক্রোসেকেন্ডের পার্থক্যও দিনের শেষে কয়েক কিলোমিটার পর্যন্ত ভুল পজিশনিংয়ের কারণ হতে পারে।

জিপিএস সিস্টেমের সঠিকতা বজায় রাখার জন্য এই সময়ের পার্থক্যগুলি খুবই সুনির্দিষ্টভাবে সংশোধন করা হয়। স্যাটেলাইটগুলোর ক্লকগুলি পৃথিবীতে পাঠানোর আগে বিশেষভাবে সংশোধন করা হয় যাতে তারা কক্ষপথে পৌঁছানোর পর পৃথিবীর সময়ের সাথে সঙ্গতিপূর্ণ থাকে। এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে স্যাটেলাইটগুলোর সময় প্রসারণ সত্ত্বেও সেগুলি পৃথিবীর সময়ের সাথে সমন্বিত থাকে এবং জিপিএস সিস্টেম সঠিকভাবে কাজ করে। সময় প্রসারণের প্রভাব বৈজ্ঞানিকভাবে অত্যন্ত জটিল হলেও আমাদের প্রতিদিনের জীবনে এর বড় প্রভাব রয়েছে। গাড়ির নেভিগেশন, বিমান চলাচল, সশস্ত্র বাহিনী এবং নানা ধরনের সেবা যে গুলোর জন্য সঠিক সময়ের প্রয়োজন, সেগুলো জিপিএস সিস্টেমের ওপর নির্ভরশীল।

যেমন গাড়ির নেভিগেশন, যখন আপনি আপনার গাড়ির নেভিগেশন সিস্টেম ব্যবহার করছেন, জিপিএস স্যাটেলাইটের মাধ্যমে সঠিক সময় অনুযায়ী আপনার অবস্থান নির্ধারণ করা হচ্ছে। যদি ৩৮ মাইক্রোসেকেন্ডেরও কিছু ভুল সময়ের পার্থক্য থাকে, তা কিলোমিটার ত্রুটির সৃষ্টি করতে পারে। এর মানে, যদি আপনি শহরের মধ্যে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলছেন, এর মধ্যে ৩৮ মাইক্রোসেকেন্ডের ছোট সময়ের পার্থক্যও আপনার অবস্থানকে পরিবর্তন করতে পারে। এটি একেবারে ছোট, কিন্তু যখন আপনি দীর্ঘ সময় ধরে গাড়ি চালাবেন, তখন এই ছোট পরিবর্তন আপনার রুটে বেশ বড় প্রভাব ফেলতে পারে এবং ভুল গন্তব্যে নিয়ে যেতে পারে।

বিমান চলাচলও জিপিএস ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। একে ‘অটো-পাইলট’ সিস্টেমের অংশ হিসেবে ব্যবহৃত হয়। কিছু মাইক্রোসেকেন্ডের ত্রুটি বিমান চলাচলে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন বিমান এক শহর থেকে অন্য শহরে খুব দ্রুত যাচ্ছে।যদি সময়ের এই ত্রুটি না সংশোধন করা হতো, তবে বিমানটি ভুল স্থান বা ভুল উচ্চতায় গিয়ে দূর্ঘটনারও সম্মুকীন হতে পারতো।

সেনাবাহিনীর বিভিন্ন অভিযানের কাজেও জিপিএস ব্যবহৃত হয়। তাদের যন্ত্রপাতি ও যানবাহন সঠিকভাবে পরিচালনা করার জন্য এই সিস্টেম অপরিহার‍্য। বিমান, ট্যাঙ্ক, ড্রোন, কিংবা অন্য কোনো সেনা যানবাহন যখন গতি বা কার্যক্রম চালাচ্ছে, তখন জিপিএসের সাহায্যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। এছাড়াও বিশেষ অভিযানের সময় সেনাদের যদি দূরবর্তী অথবা অচেনা অঞ্চলে যেতে হয়, বিশেষত গভীর জঙ্গল, মরুভূমি, অথবা পাহাড়ি এলাকা যেখানে কোনো নির্দিষ্ট রাস্তাঘাট থাকে না সেখানে জিপিএস তাদেরকে সঠিক রুট নির্দেশ দিতে সাহায্য করে।



জাতিসংঘের প্রতিবেদন , শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারে গুরুত্বপূর্ণ আইনি দলিল হয়ে উঠবে !

জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্কের প্রকাশিত প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোেগ আরও জোরালো হয়েছে। সরকারের কর্মকর্তারা মনে করছেন, প্রতিবেদনটি শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি আনার জন্য শক্তিশালী সমর্থন হিসেবে কাজ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্টে ক্ষমতা আঁকড়ে রাখতে বাংলাদেশে সুপরিকল্পিতভাবে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটানো হয়েছে।এতে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার মানুষ এবং ১২-১৩ শতাংশ নিহত ব্যক্তিরা শিশু ছিল।গ্রেপ্তার করা হয়েছে ১১,৭০২ জনকে। এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনা ও তার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।

এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরদিন বিএনপি দলটি ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। মামলার আসামি হিসেবে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও আনা হয়েছে। সরকারের কর্মকর্তারা মনে করছেন, এই প্রতিবেদনটি শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর অনুরোধের পক্ষে শক্ত সমর্থন হিসেবে কাজ করবে। আশা করা যাচ্ছে, জাতিসংঘের প্রতিবেদনটি আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কার্যকর প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে।

অন্যদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কিছু মহল দাবি করলেও জাতিসংঘের প্রতিবেদনে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। বিএনপি এই বিষয় নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও সরকার আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে তুলে ধরা হয়েছে। যা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইনগত পদক্ষেপ গ্রহণের পক্ষে জোরালো প্রমাণ হিসেবে কাজ করতে পারে।

‘ বাংলার মায়া ভরা পথে ‘ হাঁটা থামিয়ে চলে গেছেন প্রতুল মুখোপাধ্যায়

পৃথিবীর এই হাহাকারের সার্কাস থেকে বিদায় নিয়েছেন গীতিকার, সুরকার, এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তার সঙ্গীতের মধ্যে ছিল জীবনের কাঠিন্য -গভীরতার এক অনবদ্য প্রতিফলন। গানের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। খুব অল্প বয়সে তিনি নিজেই গানের সুর আর লেখা শুরু করেন। ১২ বছর বয়সেই প্রথম কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের কবিতায় সুর দিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় গান গেয়েছেন। ছিলো আন্দোলনের গান, লড়াইয়ের গান, ভালোবাসার গান। সঙ্গীত যাত্রার প্রথম গান ছিল “আমার গানের সুরে”। ১৯৬৭ সালে রেডিও কলকাতায় সম্প্রচারিত হওয়া এটি প্রথম প্রকাশিত গান। এই গানটি ছিল সঙ্গীত জীবনের প্রথম সাফল্য এবং এটি তাকে বাংলা সঙ্গীত জগতে একটি নতুন পরিচিতি এনে দেয়।

এরপরে ‘পাথরে পাথরে নাচে আগুন’ (১৯৮৮) দিয়ে হয় প্রথম অ্যালবাম। যদিও অন্য শিল্পীরাও ছিলেন এতে। ১৯৯৪ সালে ‘যেতে হবে’ দিয়ে প্রথম একক অ্যালবামের শুরু। প্রতুল মুখোপাধ্যায়ের গানগুলি ঐতিহ্যে অনন্য স্থান দখল করেছে। তাঁর বিখ্যাত গান “আমি বাংলায় গান গাই” (১৯৭১) এবং “ডিঙা ভাসাও সাগরে” (১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবময় স্মৃতির সঙ্গে জড়িত, যা বাংলার মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। এছাড়াও তাঁর অনেক গানই সংগ্রামী ও স্বাধীনতার আবেগে পূর্ণ, যেমন “আলু বেচো” (১৯৭৪), “ছোকরা চাঁদ” (১৯৭৫), “তোমার কি কোনো তুলনা হয়” (১৯৭৬), “ফেব্রুয়ারির একুশ তারিখ” (১৯৭৮), “কাঁচের বাসনের ঝনঝন শব্দে” (১৯৮০) এবং আরও অনেক গান।

“স্বপ্নের ফেরিওয়ালা” (২০০০) এবং “হযবরল” (২০০৪) এর মতো অ্যালবামগুলোতে তিনি নিজস্ব বৈচিত্র্যময় সঙ্গীত ধারার পরিচয় দিয়েছেন। শেষ অ্যালবাম ছিলো ‘ভোর’ (২০২২)। তাঁর সময়ের এক প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী ছিলেন তিনি। শুধু গানই করেননি, বরং সমাজের প্রতি নিজের দায়বদ্ধতাও প্রকাশ করেছেন। সুরে, তার কথায় তিনি বাংলার সংস্কৃতির গভীরতম অনুভূতি তুলে ধরেছেন। গানগুলি ছিল সংগ্রামী, উজ্জীবিত, এবং আধুনিক বাংলার ঐতিহ্যের এক অমূল্য রত্ন। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে কলকাতার পিজি হাসপাতালে প্রতুল মুখোপাধ্যায় পরলোক গমন করেন। “ডিঙা ভাসাও সাগরে” গানের সুরে যেখানেই ডিঙা ভাসিয়ে চলে যান না কেন, চিরকাল বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।


জুলাই চার্টার এর ঘোষণা , চার্টার বলে দেবে নির্বাচনের সময়

নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাস্তবায়ন করবে।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা জানান প্রেস সচিব। বেলা তিনটা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয় জাতীয় ঐকমত কমিশনের মেয়াদ ছয় মাসের কথা জানিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার।

সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। এদিকে বৈঠকে অংশ নিতে দুপুর ২টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিসে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন, জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেশন ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অব. অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেম সেলিম, ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণ ফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, জাতীয়তা বাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির নেতারা।

এর আগে গত বুধবার সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। যার সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সহ-সভাপতি হিসেবে আছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ। কমিশনের অন্য সদস্যরা হলেন-জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। বৈঠকে কমিশন আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা করবে। এছাড়া কমিশন জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে।


সময়ের স্রোতে ভাসমান আয়না : রূপকথা

রূপকথা শুধু যুগ যুগ ধরে শুনে আসা গল্প নয়। বাংলা সাহিত্যের আদিম ধারা হিসেবেও স্বীকৃত। এর মাধ্যমে সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ সমাজে রূপকথার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং নৈতিক শিক্ষার প্রচার হয়েছে। বাংলা রূপকথাগুলোতে বাঙালি সংস্কৃতি, সামাজিক আচার-অনুষ্ঠান এবং জীবনধারার প্রতিফলন দেখা যায়। এসব রূপকথার মাধ্যমে গ্রামবাংলার প্রকৃতি, ঐতিহ্য এবং লোকজ বিশ্বাসগুলোর একটি স্পষ্ট ছবি পাওয়া যায়। “ঠাকুরমার ঝুলি”, “সাত ভাই চম্পা” বা “লালকমল নীলকমল”- এসব কেবল রূপকথার গল্প বিনোদন নয়, এগুলো আমাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। এই গল্পগুলো শেখায় যে, শুভবুদ্ধি ও সাহস থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারে না।

যেমন, “সাত ভাই চম্পা” গল্পে দেখা যায়, রাজকন্যা চম্পা নিজের সাহস ও বুদ্ধি দিয়ে ভাইদের উদ্ধার করে। এটি আমাদের জীবনে আত্মবিশ্বাসী হতে শেখায়। স্বপ্ন দেখার শক্তিও রূপকথার আমাদের শিখিয়েছে। “আলাদিনের আশ্চর্য প্রদীপ” গল্পটি কেবল যাদুর প্রদীপের কথা বলে না, এটি আমাদের শেখায় সুযোগকে কাজে লাগাতে। আমাদের জীবনের প্রতিটি স্বপ্নই একেকটি “আলাদিনের প্রদীপ”, যার আলো আমাদের পথ দেখায়। প্রতিটি রূপকথায় ভালো ও মন্দের মধ্যে এক স্পষ্ট বিভাজন থাকে। যেটি আমাদের ন্যায়বিচার ও সততার গুরুত্ব বোঝায়। “গুপী গাইন বাঘা বাইন” গল্পে দেখা যায়, সৎ ও পরিশ্রমী মানুষ সবসময় সফল হয়, আর লোভীরা শেষে হার মানে। এটি আমাদের জীবনেও সত্য-সততা ও নিষ্ঠাই শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়।

আবার যেমন, “গোপাল ভাঁড়” এর গল্পগুলোতে বুদ্ধি ও হাস্যরসের মিশ্রণ দেখা যায়, যা আমাদের প্রতিদিনের সমস্যা মজার ছলে সমাধান করতে শেখায়। “সিন্ডারেলা” গল্পে যেমন, অবহেলিত মেয়েটি একদিন রাজপ্রাসাদের রানী হয়। এটি যেন শেখায় ধৈর‍্য ও পরিশ্রম থাকলে আমাদের জীবনেও আশ্চর্য পরিবর্তন আসতে পারে। কেউ কেউ উল্লেখ করেছেন যে “বিউটি অ্যান্ড দ্য বিস্ট” লেখা হয়েছিল ফ্রান্সের তরুণীদের বোঝানোর জন্য যে কুৎসিত ছেলেদের সাথে বিবাহ ঠিক আছে কারণ বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করা উচিত নয়।আমরা যখন পরিশ্রম করি, তখন হয়তো আন্মনেই মনে মনে বলে উঠি, “একদিন আমাদের “সোনার হরিণ” মিলবে।” আমরা যখন নতুন কিছু শুরু করে সফল হই, তখন ভাবি, “এ যেন “আলাদিনের প্রদীপ” হাতে পাওয়ার মতো।”

আবার, জীবনে ভালো কিছু ঘটলে মনে হয়, জীবন বুঝি “রূপকথার রাজ্যে” ঢুকে পড়েছে! এ থেকে বোঝা যায় রূপকথা সমাজের রক্তে রক্তেই মিশে গেছে। বন্ধুত্ব, প্রেম, পরিবারের ভালোবাসা সব কিছুতেই রূপকথার ছোঁয়া আছে। বাংলার সমাজে রূপকথা মানুষের জন্য শুধু গল্প নয়, এটি জীবনচর্চা, মূল্যবোধ ও স্বপ্নগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শেখায় যে জীবন এক রঙিন গল্প, যেখানে আমরা সবাই একেকজন একেকটি রূপকথার অংশ।



অ্যাস্টেরয়েডের আঘাতের ঝুঁকিতে পৃথিবী । ভারতের জন্য বড় হুমকি !

নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (ATLAS) সম্প্রতি চিলিতে অ্যাস্টেরয়েড ২০২৪ YR4 শনাক্ত করেছে, যা ২২ ডিসেম্বর ২০৩২ সালে পৃথিবীর সাথে সংঘর্ষের সম্ভাবনা তৈরি করেছে। এই নিও (Near-Earth Object) বা পৃথিবীর কাছাকাছি আসা মহাকাশ বস্তুটির ব্যাস প্রায় ১৩০ থেকে ৩০০ ফুট এবং এটি “সিটি কিলার” হিসেবে পরিচিত, কারণ এটি কোনো শহরের উপর আঘাত হানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। প্রাথমিক বিশ্লেষণে এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা ১% হিসাবে নির্ধারণ করা হয়েছিল, তবে সাম্প্রতিক গবেষণায় এই সম্ভাবনা বেড়ে ২.৩% হয়েছে, যা বৈজ্ঞানিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

এই অ্যাস্টেরয়েডের সম্ভাব্য আঘাতের করিডোর বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে, যার মধ্যে পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর দক্ষিণ আমেরিকা, সাব-সাহারান আফ্রিকার কিছু অংশ, আটলান্টিক মহাসাগর, আরব সাগর এবং দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে। এর গতিপথ বিশ্লেষণ করে দেখা গেছে যে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোর ওপর প্রভাব পড়তে পারে। যদি এটি কোনো শহরের উপর আঘাত হানে, তবে তা ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে। এমনকি যদি এটি সমুদ্রে আঘাত হানে, তবে শক্তিশালী সুনামির সৃষ্টি হতে পারে, যা উপকূলবর্তী এলাকাগুলোর জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

এই বিপদের মুখে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলো ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলো পর‍্যবেক্ষণ কার‍্যক্রম জোরদার করেছে। নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) এবং অন্যান্য বৈশ্বিক সংস্থাগুলো অত্যাধুনিক পর্যবেক্ষণ যন্ত্র, যার মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপও রয়েছে, ব্যবহার করে অ্যাস্টেরয়েডটির কক্ষপথ সম্পর্কে আরও নির্ভুল তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে, এটিকে টোরিনো ইমপ্যাক্ট হ্যাজার্ড স্কেলে ৩ নম্বর ঝুঁকি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা এটিকে এখন পর্যন্ত একমাত্র পরিচিত অ্যাস্টেরয়েড হিসেবে চিহ্নিত করেছে যার ঝুঁকি শূন্যের উপরে। এই শ্রেণিবিন্যাস এটি পর্যবেক্ষণের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

যদিও পৃথিবীর সাথে সংঘর্ষের সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে আগাম ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ১৯০৮ সালের তুঙ্গুসকা ঘটনার মতো অতীতের নজির রয়েছে, যেখানে একই আকারের একটি অ্যাস্টেরয়েড সাইবেরিয়ার বিশাল অঞ্চল ধ্বংস করেছিল। এই ধরনের পরিস্থিতি প্রতিরোধে বর্তমানে প্রতিরক্ষা কৌশল, যেমন অ্যাস্টেরয়েডকে তার কক্ষপথ থেকে সরিয়ে দেওয়ার মিশন এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, এবং বিজ্ঞানীরা ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমে আরও নিখুঁত তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

সুখী জীবনের জন্য সুস্থ মন

মানসিক স্বাস্থ্য সুস্থ জীবনযাপনের অন্যতম ভিত্তি। কর্মব্যস্ত জীবন, ব্যক্তিগত সংকট ও সামাজিক চাপে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মানসিক সুস্থতার অভাব উদ্বেগ, হতাশা এবং কর্মক্ষমতা হ্রাসের কারণ হতে পারে। তবে কিছু কার্যকরী অভ্যাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করা সম্ভব। কর্মক্ষেত্রে মানসিক চাপ একটি সাধারণ সমস্যা। কাজের ভারসাম্য রক্ষা করতে না পারলে উদ্বেগ ও অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। সময় ব্যবস্থাপনা, পর‍্যাপ্ত বিশ্রাম, এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব।

মানসিক স্বাস্থ্য রক্ষার উপায়গুলোর মধ্যে কিছু হচ্ছে
→ অতীতের ভুল বা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তা না করে সবসময় বর্তমানকে গুরুত্ব দিন।
→ নিয়মিত ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করুন, এটি মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে।
→ কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রেখে পরিকল্পিত কাজের রুটিন অনুসরণ করুন।
→ নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক পরিবেশ ও সুস্থ সম্পর্ক গড়ে তুলুন।
→ ডিজিটাল ব্যবহারে সংযমতা আনুন, অতিরিক্ত প্রযুক্তি ব্যবহার কমিয়ে প্রকৃতির সান্নিধ্যে থাকুন।
মানসিক স্বাস্থ্য রক্ষায় প্রতিদিনের অভ্যাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ মানসিকতা ধরে রাখতে সচেতন থাকা জরুরি।

রিমোট জবের বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ

বাংলাদেশে রিমোট জবের বাজারেও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে কাজ করার সুবিধা বাড়ছে ধীরে ধীরে। এর পেছনে মূল কারণ হিসেবে প্রযুক্তির উন্নতি, ইন্টারনেটের সহজলভ্যতা এবং বৈশ্বিক বাজারে সংযোগের সুবিধা উল্লেখযোগ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত কোম্পানির সাথে রিমোট কাজের সুবিধা এখন বাংলাদেশি কর্মীদের জন্য আরও সহজলভ্য হয়ে উঠেছে। এই আন্তর্জাতিক কোম্পানিগুলোর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাচ্ছে। সেগুলোর মধ্যে আছে বৈশ্বিক অভিজ্ঞতা, ফ্লেক্সিবিলিটি ও কাজের স্বাধীনতা, নেটওয়ার্কিং ও ক্যারিয়ার উন্নয় আয় বৃদ্ধি সহ আরো অনেক সুবিধা।

আন্তর্জাতিক কোম্পানির সাথে কাজ করার মাধ্যমে কর্মীরা বৈশ্বিক মানের প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন, যা তাদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কর্মীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে সহায়ক হয় এবং তারা গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারেন। দেশের ফ্রিল্যান্সাররা তাদের আয়কে অনেক গুণ বাড়াতে পারেন। আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি এবং সেখানকার ক্লায়েন্টদের তুলনায় বাংলাদেশের বাজারে তাদের কাজের মূল্য তুলনামূলক কম, যার ফলে বাংলাদেশি কর্মীরা বেশি আয় করতে পারেন।

রিমোট কাজের আরেকটি বড় সুবিধা হলো সময় ও স্থানের স্বাধীনতা। আন্তর্জাতিক কোম্পানির সাথে রিমোট কাজের মাধ্যমে কর্মীরা নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে কাজ করতে পারেন। যেটি সাধারণ অফিস কাজের থেকে বেশি মানসিক শান্তি এবং কাজের সন্তুষ্টি এনে দেয়। এছাড়াও কর্মীরা বৈশ্বিক নেটওয়ার্ক তৈরি করতে পারেন। যা ভবিষ্যতে আরও চাকরির সুযোগ বা ব্যবসায়িক সম্পর্ক গড়তে সাহায্য করবে।

দেশে এখন রিমোট কাজের বৃদ্ধির সম্ভাবনা অনেক। তরুণরা বিভিন্ন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন Upwork, Fiverr, Freelancer.com এবং Toptal এ কাজ করছে। এতে পেশাদারি দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে তারা আন্তর্জাতিক কোম্পানিগুলির সাথে যুক্ত হতে পারছে। উদাহরণস্বরূপ, দেশের অনেক সফটওয়্যার ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, যা রিমোট জবের বাজারে বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, সরকারও ডিজিটাল দক্ষতা বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। যেমন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আন্তর্জাতিক মানের কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে রিমোট জবের বাজারে আন্তর্জাতিক কোম্পানির সাথে কাজের সুযোগ বৃদ্ধি পাওয়ার ফলে, দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান বাজারের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে বাংলাদেশি পেশাদাররা প্রস্তুত হবে।

সল্প খরচে দীর্ঘায়ুর জন্য চা

চা একদিকে যেমন স্বস্তির পানীয়, তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। এটি অনেক ধরনের পুষ্টি সরবরাহ করে, যা দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জন্য উপকারী।
গ্রিন টি –
অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ এই চা মেটাবলিজম বাড়াতে, মস্তিষ্কের কার‍্যক্ষমতা উন্নত করতে এবং হার্টের স্বাস্থ্যে সাহায্য করতে পারে। এটি ইমিউন সিস্টেম এবং সামগ্রিক শক্তি বাড়াতে সাহায্য করে।
লেমন গ্রাস চা –
এটি একটি ডিটক্সিফাইং চা, যা হজমের প্রক্রিয়া উন্নত করে, প্রদাহ কমায় এবং দেহ থেকে টক্সিন বের করতে সহায়তা করে। এর প্রশান্তির উপকারিতাও রয়েছে যা মানসিক চাপ কমাতে এবং ঘুম উন্নত করতে সাহায্য করে।

গোলমরিচ চা –
গোলমরিচ চা ইমিউন সিস্টেম শক্তিশালী করতে, হজম ভালো করতে এবং শ্বাসতন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। এর মধ্যে উপস্থিত উপাদানগুলি মেটাবলিজম বাড়াতে এবং সঞ্চালন উন্নত করতে সাহায্য করে।
আদা চা –
আদা চা অ্যান্টি-ইনফ্লামেটরি গুণসম্পন্ন, যা হজম শক্তি বাড়ায়, বমি ও ঠান্ডা-কাশি থেকে মুক্তি দিতে সাহায্য করে।
এই চাইয়ের উপাদান গুলি সল্প খরচে পাওয়া যায় এবং স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত এই চা খেলে দীর্ঘায়ু এবং সুস্থ জীবনধারা বজায় রাখা সম্ভব।

জুলিয়াস সিজারের রহস্যময় হত্যাকাণ্ড !

জুলিয়াস সিজারের হত্যা (৪৪ খ্রিস্টপূর্ব ১৫ মার্চ) রোমান ইতিহাসের একটি অন্যতম বিখ্যাত ঘটনা, কিন্তু এই হত্যাকাণ্ডের চারপাশে অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে যা হত্যা পরিকল্পনা, প্রেরণা এবং পরবর্তী ঘটনাগুলির উপর আলোকপাত করে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে একটি হলো সিজারের হত্যাকারীদের অভিযুক্ত অন্যতম গুরুত্বপূর্ণ ছিল মার্কাস জুনিয়াস ব্রুটাস, যাকে বলা হয় সিজারের অলেজিট সন্তান, যদিও এই বিষয়টি নিয়ে ঐতিহাসিক প্রমাণ স্পষ্ট নয়। কিছু তত্ত্ব অনুযায়ী, ব্রুটাসের হত্যাকাণ্ডে অংশগ্রহণের কারণ ছিল ব্যক্তিগত প্রতিশোধ বা বিশ্বাসঘাতকতা। তার মা, সারভিলিয়া, সিজারের সাথে একটি সম্পর্ক বজায় রেখেছিলেন, যা তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল।

কিছু ইতিহাসবিদরা মনে করেন যে, ব্রুটাস তার ব্যক্তিগত আনুগত্য এবং রোমান প্রজাতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতার মধ্যে দ্বিধায় ছিলেন। তিনি মনে করতেন সিজারের উত্থান প্রজাতন্ত্রের জন্য একটি হুমকি হতে পারে। অন্য অনেক তত্ত্ব অনুযায়ী, সিজারের হত্যাকাণ্ডে সেনেটের ভূমিকা ছিল ব্রুটাসের ব্যক্তিগত কারণে নয়, বরং এটি প্রজাতন্ত্রের ক্ষমতা পুনরুদ্ধারের উদ্দেশ্যে। সিজারের ক্ষমতার এককীকরণ এবং “সারা জীবনের জন্য ডিকটেটর” হিসেবে তার ঘোষণা সেনেটের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, তিনি হয়তো একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, যা রোমান প্রজাতন্ত্রের পতন ঘটাবে। অতএব, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল যে সিজারকে হত্যা করা তাদের একমাত্র উপায়।

মিশরের রাণী ক্লিওপেট্রা এবং সিজারের প্রেমের সম্পর্কও কখনও কখনও ষড়যন্ত্র তত্ত্বগুলিতে আলোচিত হয়। কিছু ইতিহাসবিদ ধারণা করেন ক্লিওপেট্রার সিজারের উপর প্রভাব সম্ভবত রোমের কিছু নেতাদের মধ্যে বিরাগ সৃষ্টি করেছিল এবং ষড়যন্ত্রকারীরা তাকে সিজারের রাজতন্ত্র প্রতিষ্ঠার প্রতীক হিসেবে দেখেছিল। তবে, ক্লিওপেট্রাকে সরাসরি হত্যাকাণ্ডের সাথে যুক্ত করার কোন প্রমাণ নেই। “টায়ারানির দিকে অগ্রসর হওয়া” তত্ত্বে কিছু পরবর্তী ইতিহাসবিদ এবং চিন্তাবিদ ধারণা করেন যে সিজারের হত্যাকাণ্ড শুধু রাজতন্ত্র প্রতিষ্ঠা থেকে বিরত রাখার জন্য ছিল না, বরং এটি একটি বৃহত্তর ষড়যন্ত্র ছিল যা রোমান সামরিক শাসনের পরিবর্তনের বিরুদ্ধে ছিল। এই তত্ত্ব অনুসারে, ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র প্রজাতন্ত্রের পুনরুদ্ধার চেয়েছিলেন না, তারা রোমান রাজনৈতিক জীবনের একটি বৃহত্তর পরিবর্তন প্রতিরোধ করতে চেয়েছিল।

বিতর্কিত তত্ত্ব বিশ্বাস করে যে সিজারের রাজতন্ত্র প্রতিষ্ঠার কোন ইচ্ছা ছিল না এবং তার হত্যাকাণ্ডটি তার অভিপ্রায়ের ভুল ব্যাখ্যার ফলস্বরূপ ঘটেছিল। এই তত্ত্ব অনুযায়ী, সিজার সম্ভবত প্রজাতন্ত্রকে সংস্কার করতে চেয়েছিলেন, রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে নয়, এবং ষড়যন্ত্রকারীরা এটি ভুলভাবে বুঝে তাকে হত্যা করে। এগুলি কিছু ষড়যন্ত্র তত্ত্ব যা সিজারের হত্যাকাণ্ডের আশপাশে প্রচলিত, এবং এগুলি রোমান রাজনীতি ও তার অদম্য ক্ষমতার প্রতি ভীতি প্রদর্শন করে।