লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন আদায় , সরকারের ওপর চাপ বাড়াতে চায় – বিএনপি

দৈনিক প্রথম আলো জানিয়েছে — নির্বাচন ইস্যুতে সরকারের ওপর এখন থেকে মাঠের চাপ তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঈদুল আজহার পর বিভিন্ন ইস্যুতে এই চাপ আরও বাড়ানো হবে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেটি সরকারের ওপর চাপ তৈরির কৌশলেরই অংশ।

এ দুটি ইস্যুতে আন্দোলন আরও জোরদার করতে বুধবার থেকে দুই কর্মসূচিতে জনসমাগম আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে দলীয় ফোরামে।

গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় দেশের পরিস্থিতি পর্যালোচনা করেন নেতারা। সভায় কয়েকজন সদস্য অভিমত প্রকাশ করেন যে — সরকার নতুন নতুন ইস্যু তৈরি করছে, তাতে নির্বাচন নিয়ে জনমনে নানা আশঙ্কা ঘনীভূত হচ্ছে।

কথা বলে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারের ওপর মাঠের চাপ তৈরির সিদ্ধান্ত নিলেও যাতে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি। কারণ, সরকারকে বিপদে ফেলে নয়, বরং চাপে রেখে বিএনপির নীতিনির্ধারকেরা যথাসময়ে নির্বাচন আদায় করতে চান।

ইতিমধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন হঠাৎ হঠাৎ রাজপথে মিছিল করছে, আবার নানা পক্ষ ইস্যু সৃষ্টি করে রাস্তায় নামছে। এর মধ্য দিয়ে তারা সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে বিএনপির সন্দেহ।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে — রাষ্ট্রপতিকে অপসারণ, বর্তমান সংবিধান বাতিল, গণভোট অনুষ্ঠান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এ বিষয়গুলো সামনে এনে জাতীয় নাগরিক কমিটিসহ (এনসিপি) কোনো কোনো পক্ষ নতুন করে বিতর্কের প্রেক্ষাপট তৈরি করতে পারে। বাস্তবে এ ধরনের কিছু হলে তখন সরকার কী ভূমিকা নেবে, পরিস্থিতি কীভাবে সামাল দেবে, সেটি নিয়ে চিন্তিত বিএনপির শীর্ষ নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন