বিদেশি ‘কচুরিপানা’ বাংলার অর্থনীতিতে স্থবির করে দিয়েছিল

বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের জলাশয়ে কচুরিপানার দেখা মেলে। এই ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। দুই সপ্তাহের মধ্যে কচুরিপানার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এর বীজ উৎপাদনের হারও অনেক বেশি। ৩০ বছর পরও অঙ্কুরোদগম ঘটাতে পারে তাদের বীজ। এটি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন বনাঞ্চলের উদ্ভিদ। ১৮ শতকের শেষের দিকে জর্জ মরগ্যান নামের এক পাট ব্যবসায়ী এ উপমহাদেশে কচুরিপানা নিয়ে আসেন। তিনি ভেবেছিলেন, এটি একধরনের অর্কিডজাতীয় ফুল। এরপর উদ্ভিদটি দ্রুত বাড়তে থাকে। ১৯২০ সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচুরিপানায় ভরে যায়। নদ-নদীতে নৌ চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। ফলে পাট ও আমন ধানের মতো জলাভূমির ফসল উৎপাদনে সমস্যা দেখা দেয়। বাংলার অর্থনীতিতে দেখা দেয় স্থবিরতা।

কচুরিপানার হাত থেকে বাঁচতে তৎকালীন ইংরেজ প্রশাসকেরা ডাকলেন গবেষকদের। বাংলার প্রাদেশিক সরকারের তোড়জোড়ে গঠিত হয় সাত সদস্যবিশিষ্ট ‘কচুরিপানা কমিটি’। তাঁদের একজন ছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। সেবার রাজনীতিতেও কচুরিপানার প্রভাব পড়েছিল। ১৯৩৭ সালের নির্বাচনে বাংলার সব প্রার্থীর প্রতিশ্রুতি ছিল কচুরিপানা হটানোর। ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন শেরেবাংলা এ কে ফজলুল হক। ওই বছর এপ্রিলের শেষ সপ্তাহকে পূর্ব বাংলায় ‘কচুরিপানা সপ্তাহ’ হিসেবে ঘোষণা দেন তিনি।

এত আইন করেও নাছোড়বান্দা কচুরিপানাকে কিন্তু থামানো যায়নি। ষাটের দশকে আইয়ুব খান ক্ষমতা দখলের পর আরেক দফা যুদ্ধ ঘোষণা করেন কচুরিপানার বিরুদ্ধে। নানা ধরনের রাসায়নিক দিয়ে তা নির্মূলের চেষ্টা করা হয়। তবে রাসায়নিকের প্রভাবে কচুরিপানার সঙ্গে জলজ বাস্তুসংস্থানের ক্ষতি হয়। ফলে রাসায়নিক ব্যবহার বন্ধ করতে বাধ্য হয় আইয়ুব সরকার। রেহাই পেয়ে যায় কচুরিপানা।আজকাল হয়তো কচুরিপানা নিয়ে মানুষ তেমন আতঙ্কিত নয়। কারণ, মানুষ এর ব্যবহার শিখে নিয়েছে। সার হিসেবে ব্যবহার ছাড়াও গরুর খাবার হিসেবে কচুরিপানা ব্যবহৃত হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আজকাল পানির ওপর কচুরিপানার বেড তৈরি করে তাতে সবজির চারা উৎপাদন করা হয়। গাছের গোড়ায় কচুরিপানার স্তূপ গাছের বৃদ্ধি আর সজীবতা রক্ষায় দারুণ ভূমিকা পালন করে। দেখা যাচ্ছে, কচুরিপানার ভালো-মন্দ দুই গুণই আছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন