ঢাকা ওয়াসার প্রকল্পে বড় অনিয়মের অভিযোগ, তদন্ত করবে আইএমইডি

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করবে। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ কথা জানিয়েছেন। সভায় ভূ-উপরিস্থ পানি পরিশোধন করে তা সরবরাহের এ প্রকল্পের ব্যয় ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে সরকার সায় দিয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকার ১১টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৬৭৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ঢাকা ওয়াসার একটি বড় প্রকল্প ২০১৩ সাল থেকে শুরু হয়েছে। কিন্তু এখন আবারো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।এখন বলা হচ্ছে চতুর্থ সংশোধনীতে এসে ২০২৯ সালে শেষ হবে। এটা খুবই প্রয়োজনীয় একটি প্রকল্প কিন্তু এতবার কেন সংশোধন করতে হচ্ছে, কেন এত সময়ক্ষেপণ হচ্ছে। আমাদের ধারণা এখানে অনিয়ম হয়েছে। পরিকল্পনার অভাব রয়েছেই, না হলে এতদিন কেন সময় লাগবে। এ প্রকল্পে কোনো সমন্বয়হীনতা আছে কিনা সেটা দেখতে আইএমইডিকে এটি কেসস্টাডি হিসেবে নিয়ে তদন্ত করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অতীতের ভুল দেখে লাভ নেই। এখন যে অনুমোদন দেয়া হয়েছে সেটা যেন অন্ততপক্ষে ভালোভাবে চলে। আর যেন কোনো অসুবিধা না হয়।’

২০১৩ সালের অক্টোবরে ৫ হাজার ২৪৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি শুরু হয়। দুই দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ শেষ করতে না পারায় গতকাল একনেকে তৃতীয়বারের মতো ২ হাজার ৮২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যমান শিল্প এলাকার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন; এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঁচটি মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দিলেও সরকার শর্ত দিয়েছে যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবকাঠামোগত উন্নয়ন করা যাবে না। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘রবীন্দ্রনাথের নাম অনুসারে এ বিশ্ববিদ্যালয়টি কোনো আঞ্চলিক বিশ্ববিদ্যালয় না হয়ে গুণগত মানে যেন এগিয়ে যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘শর্ত মেনে পরিবেশের কোনো ক্ষতি না করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন