কোয়ান্টাম বাস্তবতা ও মৃত্যু , বিজ্ঞান কি বলছে ?

মৃত্যু চিরন্তন ও অনিবার্য বলে মনে করা হলেও আধুনিক কোয়ান্টাম পদার্থবিজ্ঞান একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে।কোয়ান্টাম তত্ত্ব অনুসারে মৃত্যুর ধারণাটি শুধুমাত্র আমাদের ক্লাসিক্যাল বোঝার ওপর ভিত্তি করে তৈরি হলেও প্রকৃত বাস্তবতা সম্পূর্ণ আলাদা। কোয়ান্টাম বলবিদ্যার কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব যেমন কোয়ান্টাম সুপারপজিশন, মাল্টিভার্স থিওরি এবং বাইসেন্টেনটেনিয়াল কন্সাসনেস এই ধারণাকে চ্যালেঞ্জ জানায়। কোয়ান্টাম সুপারপজিশন হল এমন একটি ধারণা, যেখানে কোনো কণা একই সময়ে একাধিক অবস্থানে থাকতে পারে যতক্ষণ না সেটি পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ, শ্রোডিঙ্গারের বিড়াল পরীক্ষাটি এই তত্ত্বের একটি উল্লেখযোগ্য উদাহরণ। বিড়ালটি একই সাথে জীবিত ও মৃত অবস্থায় থাকতে পারে, যতক্ষণ না পর্যবেক্ষণ করা হয়।

এটি যদি মানুষের অস্তিত্বের ক্ষেত্রেও সত্য হয় তাহলে মৃত্যুর পরেও আমাদের সত্তা অন্য কোনো কোয়ান্টাম বাস্তবতায় টিকে থাকতে পারে। অর্থাৎ মৃত্যুর পর আমাদের চেতনা হয়তো অন্য কোনো বিশ্বে প্রবাহিত হয়, এটিও কোয়ান্টাম বলবিদ্যার একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। মাল্টিভার্স থিওরি অনুসারে অসংখ্য সমান্তরাল বিশ্ব রয়েছে যেখানে আমাদের অস্তিত্বের বিভিন্ন সংস্করণ থাকতে পারে। এই তত্ত্বটি হিউ এভারেটের কোয়ান্টাম মেকানিক্সের “Many-Worlds Interpretation” নামে পরিচিত।

এটি যদি সত্য হয় তাহলে মৃত্যুর পর আমরা কেবলমাত্র একটি বিশ্ব থেকে অন্য বিশ্বে স্থানান্তরিত হবো, যেখানে আমরা জীবিত আছি।অর্থাৎ মৃত্যু শুধুমাত্র আমাদের বর্তমান বাস্তবতার সমাপ্তি হতে পারে, কিন্তু আমাদের চেতনার বিলুপ্তি নয়। কোয়ান্টাম বলবিদ্যা ও চেতনার সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানী রবার্ট লাঞ্জ। তার “বায়োসেন্ট্রিজম” তত্ত্ব অনুযায়ী, চেতনা কেবলমাত্র মস্তিষ্কের ক্রিয়াকলাপ নয়, এটি মহাবিশ্বের মৌলিক গুণাবলী। এই তত্ত্বের মূল ধারণা হলো, সময় ও স্থান কেবলমাত্র আমাদের চেতনার উপলব্ধির ফল এবং মৃত্যুর মাধ্যমে চেতনার সমাপ্তি ঘটে না।

লাঞ্জ ব্যাখ্যা করেন, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মূলনীতি অনুসারে চেতনা মহাবিশ্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটি অন্য বাস্তবতায় প্রবাহিত হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী, আমরা কখনোই সম্পূর্ণরূপে মরে যাই না বরং আমাদের চেতনা অন্য মাত্রায় অস্তিত্ব লাভ করে। কোয়ান্টাম তথ্যের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি ধ্বংস হয় না। পদার্থবিজ্ঞানীদের মতে, কোয়ান্টাম তথ্য কখনোই হারিয়ে যায় না পরিবর্তিত হয়। স্টিফেন হকিং তার ব্ল‍্যাক হোল তথ্য প্যারাডক্স ব্যাখ্যা করতে গিয়ে দেখিয়েছিলেন, তথ্য কখনোই সম্পূর্ণ বিলুপ্ত হয় না, অন্য কোনো রূপে রয়ে যায়। এটি আমাদের চেতনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। চেতনা যদি কোয়ান্টাম তথ্যের উপর নির্ভর করে, তবে এটি সম্পূর্ণরূপে হারিয়ে যাওয়া সম্ভব নয়। এটি হয়তো অন্য কোনো রূপে, অন্য কোনো মাত্রায় বা অন্য কোনো বিশ্বে অব্যাহত থাকতে পারে।

কোয়ান্টাম জটিলতা এমন একটি প্রক্রিয়া যেখানে মহাবিশ্বের দুই প্রান্তে থাকলেও দুটি কণা পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এটি ইঙ্গিত দেয়, মহাবিশ্বে সবকিছুই কোনো না কোনোভাবে সংযুক্ত। কিছু গবেষক মনে করেন চেতনার ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য হতে পারে। আমাদের চেতনা যদি কোয়ান্টাম স্তরে সংযুক্ত থাকে, তাহলে মৃত্যুর পর এটি অন্য কোনো কোয়ান্টাম সিস্টেমে স্থানান্তরিত হতে পারে। হলোগ্রাফিক মহাবিশ্ব তত্ত্ব অনুসারে, মহাবিশ্ব একটি বিশাল হলোগ্রামের মতো যেখানে আমাদের অস্তিত্ব প্রকৃত বাস্তবতা নয়, তথ্যগত বিন্যাস মাত্র। বিজ্ঞানীরা ধারণা করেন, আমাদের জীবন ও মৃত্যুর ধারণা শুধুমাত্র আমাদের সীমিত উপলব্ধির ফল। যদি এই তত্ত্ব সত্য হয়, তবে মৃত্যু কেবলমাত্র একটি রূপান্তর, কোনো চূড়ান্ত সমাপ্তি নয়।

আবার কোয়ান্টাম ডেকোহারেন্স এমন একটি প্রক্রিয়া যেখানে কোয়ান্টাম সিস্টেমের অতিরিক্ত তথ্য পরিবেশের সাথে একত্রিত হওয়ার কারণে কোয়ান্টাম অবস্থান হারিয়ে যায় এবং ক্লাসিক্যাল বাস্তবতা সৃষ্টি হয়। এই ধারণাটি মৃত্যুর পরে চেতনার অবস্থা ব্যাখ্যা করতে সহায়ক, কারণ এটি দেখায় কোয়ান্টাম স্তরের অবস্থান কেবলমাত্র কিছু সময়ের জন্য টিকে থাকতে পারে। কিছু বিজ্ঞানী মনে করেন সময় একটি বিভ্রম, চেতনার অস্তিত্ব সময়ের গণ্ডির বাইরেও থাকতে পারে। টাইমলেস ফিজিক্সের তত্ত্ব অনুসারে, বাস্তবতা হলো একটি স্থিতিশীল অবস্থা যেখানে সময়ের উপস্থিতি নেই। এই ধারণা অনুযায়ী, মৃত্যুর পরে চেতনা কখনোই একেবারে শেষ হয় না, বরং স্থিতিশীল অবস্থায় প্রবাহিত থাকে।

কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আমাদের অস্তিত্ব ও বাস্তবতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। মৃত্যুর ধারণাটি আমাদের ক্লাসিক্যাল বোঝার ওপর ভিত্তি করে তৈরি হলেও, কোয়ান্টাম বলবিদ্যার আলোকে এটি একটি ভ্রম হতে পারে। সুপারপজিশন, মাল্টিভার্স, বায়োসেন্ট্রিজম, কোয়ান্টাম ব্রেন ডাইনামিক্স, অরকেস্ট্রেটেড অবজেকটিভরিডাকশন, কোয়ান্টাম ডেকোহারেন্স এবং হলোগ্রাফিক মহাবিশ্ব তত্ত্ব আমাদের দেখায় চেতনা হয়তো মৃত্যুর পরও অন্য কোনো বাস্তবতায় প্রবাহিত হতে পারে। তাই মৃত্যু আসলে অস্তিত্বের সমাপ্তি না হয়ে হতে পারে এক নতুন বাস্তবতার সূচনা ।



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন