‘Clairvoyance’ স্বপ্নে দেখা ঘটনা বা দুর্ঘটনা সত্যি হয়ে গেছে কখনও?

১৯৭৭ সালে আমেরিকার নিউ জার্সির বাসিন্দা প্যাট্রিসিয়া প্যাটারসন হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বারবার বলতে থাকেন, “একটি ছোট ছেলেকে অপহরণ করা হয়েছে… ওর নাম শন… সে এখন একটি লাল গাড়িতে…”। স্বামী প্রথমে এটিকে দুঃস্বপ্ন ভেবেছিলেন। কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে মাত্র কয়েক ঘণ্টা পর। রেডিও এবং টিভিতে ব্রেকিং নিউজ একটি ছোট শিশু শন ফারগুসন অপহরণ হয়েছে। তার সর্বশেষ অবস্থান ছিল একটি লাল রঙের ভ্যানের আশপাশে।

প্যাট্রিসিয়া কোনো পুলিশ কর্মকর্তা নন, কোনো গোয়েন্দাও নন। তবে এই ঘটনার পর তিনি পরিচিত হন ‘সাইকিক ডিটেকটিভ’ নামে। এই ঘটনায় FBI-ও পরে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। ঘটনাটি আজো অনেকে ব্যাখ্যা করতে পারেননি। কেউ বলেন এটা নিছক কাকতালীয়, কেউ বলেন—প্যাট্রিসিয়া ছিলেন একজন সত্যিকারের “ক্লেয়ারভয়েন্ট”, অর্থাৎ অতীন্দ্রিয় জ্ঞানসম্পন্ন মানুষ। এই রহস্যময় ক্ষমতারই নাম ক্লেয়ারভয়েন্স (Clairvoyance)।বাংলায় একে বলা যায় “অতীন্দ্রিয় দর্শন”। এমন এক মানসিক শক্তি যা দিয়ে মানুষ দেখতে পায় এমন কিছু যা সে চোখে দেখে না।

এই ক্ষমতার কথা নতুন নয়। প্রাচীন ভারতের ঋষিরা ‘দিব্যদৃষ্টি’র কথা বলেছেন। মহাভারতে সংজ্ঞায়িত হয় ‘দ্রষ্টা’ বা ঋষি, যিনি সত্য দেখতে পান।গ্রীসে ছিল ডেলফির অরাকল, যাঁরা দেবতার দূত হয়ে রাজাদের ভবিষ্যৎ বলে দিতেন। চীনেও ছিল ‘ম্যাণ্ডারিন অরাকল’ যারা রাজদরবারে ভবিষ্যৎ বা দুর্ভাগ্যের বার্তা বহন করত।

ইউরোপে ষোড়শ শতকে নস্ত্রাদামুস হয়ে ওঠেন ক্লেয়ারভয়েন্স ক্ষমতার প্রতীক। তিনি ৯৪৪টি ভবিষ্যদ্বাণী লিখে যান, যেগুলোর মধ্যে অনেকে আজও নানা ঐতিহাসিক ঘটনার সঙ্গে মিল খোঁজেন। ফরাসি বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৯/১১ হামলা এমনকি ডায়ানার মৃত্যুও এর মধ্যে লিপিবদ্ধ ছিলো বলে জানা যায়।

মনোবিজ্ঞানীরা বলছেন, ক্লেয়ারভয়েন্স হতে পারে মস্তিষ্কের বিশেষ ইন্দ্রিয়-প্রক্রিয়ার ফল, যেটা বেশিরভাগ মানুষের মধ্যে নিস্ক্রিয় থাকে। আবার কেউ বলেন এটা নিছক confirmation bias।অর্থাৎ যেটা মিলেছে সেটাই আমরা মনে রাখি, ভুলগুলো ভুলে যাই।

তবে গবেষণা থেমে নেই। আমেরিকার Duke University-তে Dr. J.B. Rhine ১৯৩০–৫০-এর দশকে ‘জেনার কার্ড’ দিয়ে হাজারো মানুষের ওপর পরীক্ষা চালান। কিছু মানুষ বাস্তবভাবে দূরের ঘটনা অনুমান করতে পেরেছিল। যদিও মূলধারার বিজ্ঞান এই গবেষণাকে সন্দেহভাজন বলেই বিবেচনা করে।

১৯৭০–৯৫ সাল পর্যন্ত CIA এক গোপন প্রকল্প চালায় যার নাম ছিল “Stargate Project”। তারা কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়ে পরীক্ষায় বসিয়েছিল: কোনো নির্জন জায়গায় তারা ‘চোখ বন্ধ করে’ কি কি আছে তা বর্ণনা করবে। আশ্চর্যজনকভাবে অনেক সময় তারা আসবাবপত্রের বিবরণ, এমনকি শত্রুপক্ষের মিলিটারি ঘাঁটির অবস্থানও বলে দিয়েছিল। এই প্রজেক্ট আজও বিতর্কিত, তবে এটিই আধুনিক ইতিহাসে ক্লেয়ারভয়েন্স নিয়ে সবচেয়ে বাস্তব এবং উচ্চপর্যায়ের গবেষণা।

ইসলাম ধর্মে ভবিষ্যৎদ্রষ্টা হওয়া বা তার দাবিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, “ভবিষ্যৎ জানে একমাত্র আল্লাহ”। হাদিসে এমন ব্যক্তিদের বিশ্বাস না করার নির্দেশ আছে। খ্রিস্টধর্মেও অকাল্ট প্র্যাকটিস বা অতীন্দ্রিয় শক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্কতা রয়েছে।

তবে হিন্দু দর্শন বা বৌদ্ধ ধ্যানপ্রথায় ‘দিব্যচক্ষু’ বা ‘যোগসিদ্ধি’ দ্বারা অতীত-ভবিষ্যৎ দেখার ক্ষমতা অনেক সাধকের মধ্যে পাওয়া গেছে বলে বিশ্বাস করা হয়। তিব্বতের কিছু লামা নির্জন ধ্যানে বসে শত শত বছর পরের ঘটনাও দেখতে পেতেন বলে দাবি আছে অনেক তিব্বতী গ্রন্থে।

আমরাও মাঝে মাঝে শুনি, “অমুক সব বলে দিতে পারে,” “স্বপ্নে দেখেছিল, তাই বলেছিল” ইত্যাদি। গ্রামে একদল নারী থাকে যাঁরা স্বপ্নে ‘দেখেন’ কে বাঁচবে, কার কী হবে। আধুনিক শহরে দেখা যায় ‘পাম রিডার’, ‘ট্যারোট কার্ড রিডার’, কেউ কেউ বলে তাঁরা আত্মার সঙ্গে কথা বলেন। তবে বাস্তবে এদের মধ্যে কে সত্যিকারের ক্লেয়ারভয়েন্ট আর কে শুধুই কৌশলী প্রতারক তা যাচাই করা প্রায় অসম্ভব। আর এখানেই জন্ম নেয় বিতর্ক।

একটি মজার তথ্য হলো, মানুষের মস্তিষ্কে pineal gland নামের একটি অংশ আছে যা অনেকেই ‘তৃতীয় চোখ’ বলে বিশ্বাস করেন। এই গ্রন্থি আলো আঁধারির সঙ্গে শরীরের হরমোন রেগুলেট করে, আবার ধ্যানের সময় এর কার্যকারিতা বেড়ে যায় বলেও গবেষণায় দেখা গেছে।

কেউ কেউ বলেন ক্লেয়ারভয়েন্স এই pineal gland-এর এক অতিমাত্রিক রূপ, যেখানে মন তথ্য ‘ধারণ’ করে না, বরং এক অদৃশ্য জগত থেকে গ্রহণ করে।

২০১৩ সালে কলকাতার এক মেয়ের ঘটনা ছাপা হয় পত্রিকায়। মেয়ে বলেছিল তার মায়ের ব্যাগে একদিন আগেই বিষ রাখা হয়েছিল। সকালে দেখা গেল মা সত্যিই অসুস্থ হয়ে পড়েছেন, পরে জানা গেল কেউ একদিন আগেই খাবারে বিষ মিশিয়েছিল। এই ঘটনা কোনো পত্রিকার বানানো গল্প? নাকি এক নিখুঁত ক্লেয়ারভয়েন্টের অভিজ্ঞতা?

তাহলে সত্যি কি ক্লেয়ারভয়েন্স আছে?
এই প্রশ্নের উত্তর আজও অস্পষ্ট। Clairvoyance একদিকে প্রতারণার আশ্রয় হতে পারে, আবার অন্যদিকে হতে পারে এমন একটি মানসিক ক্ষমতা যা আমরা এখনো বিজ্ঞান দিয়ে ধরতে পারিনি। FBI থেকে CIA প্রাচীন ভারত থেকে নিউ ইয়র্ক টাইমস এমন অনেক প্রামাণ্য ও বিতর্কিত ঘটনা ক্লেয়ারভয়েন্সকে শুধুই ছেলেমানুষি কল্পনা বলার সুযোগ রাখে না। কেউ একে মানসিক রোগ বলে, কেউ ‘গড গিফট’ মানে। কেউ বলে এটা নিছক ছলনা। আমরা হয়তো কখনও নিশ্চিত হতে পারব না। কিন্তু এই রহস্য, এই সম্ভাবনা, এই অদ্ভুত অন্য’র দরজা সবসময়ই খোলা থাকবে। হয়তো আপনি, আমি বা যে কেউ অজান্তেই সেই দরজার সামনে দাঁড়িয়ে কখনো দেখে ফেলি এক ফালি অদৃশ্য বার্তা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন