বাংলাদেশের সবচেয়ে জলবায়ু-প্রবণ উপকূলীয় অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, বন্যা ও জোয়ার ঢেউয়ের কারণে লবণাক্ত পানি ভেতরে প্রবেশ করছে। এর ফলে স্থানীয় নদী, পুকুর ও ভূগর্ভস্থ পানির উৎসে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার জন্য হুমকি তৈরি করছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫ লাখ দরিদ্র মানুষ ইতিমধ্যেই পানির অভাবে ভোগছে। এমন পরিস্থিতিতে, লবণাক্ততার বৃদ্ধি যদি অব্যাহত থাকে, তাহলে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা...