প্রতিদিন এক হাজার মিলিয়নেয়ার বাড়ছে যুক্তরাষ্ট্রে

২০২৪ সালে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি নতুন মিলিয়নেয়ার যুক্তরাষ্ট্রে যুক্ত হয়েছেন, এ সংখ্যা বছরে দাঁড়ায় ৩ লাখ ৭৯ হাজার।সুইস ব্যাংক ইউবিএস-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বৃদ্ধির ফলে বছরের শেষে যুক্তরাষ্ট্রে মোট মিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়ায় প্রায় ২ কোটি ৩৮ লাখে। এটি আগের বছরের তুলনায় ১.৫ শতাংশ বেশি।

মিলিয়নেয়ার বৃদ্ধির পেছনে কী ছিল যুক্তরাষ্ট্রে?

যুক্তরাষ্ট্রে এই সম্পদ বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল ওয়াল স্ট্রিটের ঊর্ধ্বমুখী প্রবণতা ও ডলারের স্থিতিশীলতা। যদিও ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দার কারণে ২০২৫ সালের শুরুতে পুঁজিবাজারে অস্থিরতা দেখা দেয়। ইউবিএস-এর অর্থনীতিবিদ জেমস মাজো বলেন, “চলতি বছরে সম্পদ বৃদ্ধির গতি কিছুটা মন্থর হতে পারে, তবে তা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। দুর্বল ডলার অনেক দেশের সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।”

মিলিয়নেয়ার সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে ২০২৪ সালে মিলিয়নেয়ার বেড়েছে ২.৩ শতাংশ হারে, মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখে। এক বছরে চীনে নতুন মিলিয়নেয়ার যুক্ত হয়েছেন ১ লাখ ৪১ হাজার। তবে সবচেয়ে দ্রুত হারে মিলিয়নেয়ার বৃদ্ধি পেয়েছে তুরস্কে, প্রায় ৮.৪ শতাংশ। দেশটিতে এখন ৮৭ হাজার মিলিয়নেয়ার।

মিলিয়নেয়ার মানচিত্রে ইউরোপের দখল

বিশ্বে মোট মিলিয়নেয়ারের ৪০ শতাংশ বসবাস করেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ধনসম্পদের ঘনত্বের বিচারে লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড শীর্ষে, এ দুই দেশে প্রতি সাতজন প্রাপ্তবয়স্কের একজনের সম্পদ ১০ লাখ ডলার বা তার বেশি।

ইউবিএস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে মিলিয়নেয়ার বেড়েছে ৬৮ লাখ ৪ হাজার, ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি। এই প্রবৃদ্ধির পেছনে অন্যতম ভূমিকা রেখেছে আবাসন খাতে মূল্যবৃদ্ধি।

তবে এই প্রবৃদ্ধি সমানভাবে হয়নি, যেমন জাপানে জনসংখ্যা হ্রাসের কারণে ৩৩ হাজার মিলিয়নেয়ার কমেছে। ২০২৪ সালে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিলো ২৮৯১ জনে। জরিপ অনুযায়ী, ৫৬টি বাজারের মধ্যে ১৫টিতে বিলিয়নেয়ারদের সম্পদ কমেছে, এর মধ্যে নেদারল্যান্ডস ও উরুগুয়ে উল্লেখযোগ্য। অন্যদিকে সিঙ্গাপুর, কাতার, গ্রিস ও পোল্যান্ডে সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্বজুড়ে এই প্রায় ৬ কোটি ধনী ব্যক্তি মালিক ২২৬.৪৭ ট্রিলিয়ন ডলারের সম্পদের, যা বৈশ্বিক সম্পদের প্রায় অর্ধেক। এর মধ্যে ২৮৬০ জন বিলিয়নেয়ারের সম্মিলিত সম্পদ ১৫.৭ ট্রিলিয়ন ডলার। সবচেয়ে ধনী মাত্র ১৫ জন ‘সেন্টিবিলিয়নেয়ার’ (১০০ বিলিয়নের বেশি সম্পদধারী), যাঁদের হাতে রয়েছে মোট ২.৪ ট্রিলিয়ন ডলার।

প্রযুক্তি খাত এবং মেগা টেক উদ্যোক্তাদের উত্থানই এই ধনসম্পদের কেন্দ্রিকতা তৈরির প্রধান কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রতিবেদনে ‘এভরিডে মিলিয়নেয়ার’ এক বিশেষ শ্রেণির কথা বলা হয়েছে, যাঁদের সম্পদ ১০-৫০ লাখ ডলারের মধ্যে।এদের সংখ্যা ২০০০ সালের তুলনায় চারগুণ বেড়ে এখন প্রায় ৫ কোটি ২০ লাখ এবং এদের সম্মিলিত সম্পদ বিশ্বের সব বিলিয়নেয়ারের চেয়ে বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন