মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্যোগ হলো Large Hadron Collider (LHC)। এটি বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী কণার ত্বরক। যেটা সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমান্তে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (CERN) দ্বারা পরিচালিত হয়। Large Hadron Collider একটি পার্টিকেল অ্যাকসিলারেটর, প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ একটি বৃত্তাকার সুড়ঙ্গের ভেতরে অবস্থিত। এটি অত্যন্ত শক্তিশালী চুম্বক ও উচ্চ প্রযুক্তির ডিটেক্টরের সমন্বয়ে তৈরি। আলোকের গতির কাছাকাছি গতি নিয়ে প্রোটন বা অন্যান্য ভারী আয়ন কণাকে সংঘর্ষে নিযুক্ত করতে পারে। মূলত এই সংঘর্ষের মাধ্যমে পদার্থের মৌলিক গঠন ও মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
LHC নির্মাণের পরিকল্পনা করা হয় ১৯৮০-এর দশকে এবং ২০০৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। এটি ১০০ মিটার ভূগর্ভে চারটি প্রধান পরীক্ষণ ক্ষেত্র নিয়ে গঠিত। ২০১২ সালে LHC-এর ATLAS ও CMS পরীক্ষার মাধ্যমে হিগস বোসন কণার অস্তিত্ব নিশ্চিত করা হয়। এটি ২০১৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জনের পথ সুগম করে। এই কণাটি পদার্থের ভর সৃষ্টির মেকানিজম বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। LHC পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা অ্যান্টি-ম্যাটার এবং ডার্ক ম্যাটারের উপস্থিতি ও প্রকৃতি বুঝতে সক্ষম হয়েছেন। এটি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত নতুন তত্ত্ব তৈরিতে সাহায্য করছে। LHC-এর পরীক্ষাগুলো কোয়ান্টাম ফিজিক্স, স্ট্রিং থিওরি এবং মাল্টিভার্স সম্পর্কিত তত্ত্বগুলোর পরীক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
এতে অত্যন্ত শক্তিশালী সুপারকন্ডাকটিং চুম্বক ব্যবহার করা হয়। যা প্রায় ১.৯ কেলভিন (-২৭১°C) তাপমাত্রায় কাজ করে। এই চুম্বক কণাগুলোর গতিপথ নিয়ন্ত্রণে সহায়তা করে। LHC-তে সংঘর্ষের পর সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কোটি কোটি কণার ডাটা সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। GRID computing system ব্যবহার করে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এই তথ্য বিশ্লেষণ করেন। বর্তমানে খঐঈ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে High-Luminosity LHC (HL-LHC) নামে একটি উন্নত সংস্করণ তৈরির কাজ চলছে। এটি ২০২৯ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও কার্যকর হবে এবং কণা পদার্থবিদ্যায় নতুন যুগের সূচনা করবে।
LHC নিয়ে বিভিন্ন সমালোচনাও রয়েছে। কিছু বিজ্ঞানী মনে করেন উচ্চ শক্তির কণা সংঘর্ষের ফলে মাইক্রো ব্ল্যাক হোল তৈরি হতে পারে। এটি সম্ভাব্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। তবে ঈঊজঘ এই আশঙ্কাগুলোকে ভিত্তিহীন বলে মনে করে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। Large Hadron Collider আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। এটি পদার্থবিদ্যার বহু প্রশ্নের উত্তর দিয়েছে এবং ভবিষ্যতেও মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রম ও উদ্ভাবনী প্রচেষ্টার ফলে এই গবেষণা কেন্দ্র আমাদের জ্ঞানের পরিধিকে আরও সম্প্রসারিত করবে।


