টোট ব্যাগ এখন তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় একটি ফ্যাশন অনুষঙ্গ। এই ব্যাগের আকৃতি সাধারণত বড় হয় এবং এর হাতল মাঝারি থেকে বড়। এর আকার চতুর্ভুজ, ত্রিভুজ, গোলাকার বা অর্ধবৃত্তাকার হতে পারে।১৮ শতকে টোট ব্যাগের ব্যবহার ছিল। তবে নানা ব্র্যান্ড ও নকশার ব্যাগ বাজারে আসার পর এটি কিছুটা হারিয়ে গিয়েছিল। এখন আবার এটি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত এর আকর্ষণীয় নকশার কারণে। টোট ব্যাগে রিকশা প্রিন্ট, কার্টুন, লতাপাতা কিংবা কবিতার লাইনও দেখা যায়। জামদানি মোটিফ ও নকশি কাঁথা ডিজাইনের ব্যাগও খুবই জনপ্রিয়।
এই ব্যাগ চামড়া, ডেনিম, পাট দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন ডিজাইন করে সেগুলোকে আকর্ষণীয় করা হয়। টোট ব্যাগের আকার ও ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যেন এটি পুরুষ ও মহিলাদের জন্য সমানভাবে উপযোগী। সাদা এবং কালো রঙের টোট ব্যাগের চাহিদা সবচেয়ে বেশি। এসব রং যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়।নিত্যদিনের ব্যবহারের জন্য টোট ব্যাগ খুবই উপকারী। এটি বড় আকারের হওয়ায় অনেক কিছু বহন করা যায় এবং অফিস, বিশ্ববিদ্যালয় বা ভ্রমণের জন্য আদর্শ। ব্যাগটি ধোয়া যায় তাই একে পরিষ্কার রাখা সহজ। এছাড়া এর দামও তুলনামূলকভাবে সাশ্রয়ী, হওয়া সবার কাছে আরও জনপ্রিয় করে তোলে।


