১৫ আগস্টে ধানমণ্ডি ৩২ নম্বরে যেতে বাধা, এবারের ১৫ আগস্টকে সহজ, অকপটভাবে দেখার পথ নেই …

১৫ আগস্টে ‘পাল্টা অভ্যুত্থানের’ চেষ্টা করতে পারে আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা , এমন খবর পেয়েছেন দাবি করে ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে যেতে বাধা দিচ্ছেন অভ্যুত্থানজয়ী ছাত্রজনতা । দুয়েকটি ভিডিওতে দেখা গেছে কিছু তরুণ ১৪ আগস্ট রাতে ডিস্কো বাজিয়ে আনন্দ উল্লাস করছেন । একটি সফল রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দীর্ঘ একনায়কতন্ত্রের পতনের পর এই উচ্ছ্বাস এবং উদ্বেগ খুবি স্বাভাবিক প্রতিক্রিয়া । শেখ মুজিবকে তাঁর কন্যা বিতর্কিত করেছেন এবং ছাত্র জনতা হত্যাকারী পতিত স্বৈরাচারের পুনর্বাসন প্রচেষ্টার প্রতিবাদ জরুরি । কিন্তু স্বাধীনতা সংগ্রামে মুজিবের নেতৃত্বকারী অবদান মুছে ফেলা যাবে না । আবার ১৯৭২-৭৫ শাসনামলে তাঁর মুক্তিযুদ্ধের আকাঙ্খা বিরোধী কর্মকাণ্ডের সমালোচনাও করতে হবে । কিন্তু ১৫ আগস্ট , ১৯৭৫ এর নৃশংস হত্যাকান্ডে কারো শোক প্রকাশের আয়োজনে বাধা দেওয়া গণঅভ্যুথ্থানের গণতান্ত্রিক আকাংখার সাথে সঙ্গতিপূর্ণ নয় । অন্যদিকে অভ্যুত্থানের পর দেশ অল্প কিছুদিন পার করল মাত্ৰ । এই অস্থির সময়ে ছাত্র জনতার আবেগ এবং কৌশলগত দিক থেকে ১৫ আগস্ট উদযাপন একটা বৈরি পরিস্থিতি । চিত্রটা এখন সাদাকালো নয় ।




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন