বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন গত সরকারের আমলে প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক ব্যয়বহুল প্রজেক্ট হয়েছে, কিন্তু সেগুলোর রিটার্নের পরিমাণ খুবই নগণ্য। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ এবং দাম বেড়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির পরিমাণ বৃদ্ধি এবং এ ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ১০ সেপ্টেম্বর উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মারটিনের নেতৃত্বে প্রতিনিধিদলের সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের বাজেট সহায়তা প্রদানের আশ্বাস দেন কান্ট্রি ডিরেক্টর।


