সর্বনিম্ন মজুরির পরিমাণ বাড়িয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ অর্থমন্ত্রী বা চ্যান্সেলর অব এক্সচেকার র্যাচেল রিভস বুধবার এ ঘোষণা দিয়েছেন।নতুন ঘোষণা অনুসারে, ব্রিটেনে সর্বনিম্ন মজুরি আগের তুলনায় ৬.৭% শতাংশ বেড়ে দাঁড়াবে ঘন্টায় ১২ দশমিক ২১ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯০০ টাকা। আগামী বছরের এপ্রিল থেকে মোট ৩৫ লাখ ব্রিটিশ মজুরি বৃদ্ধির সুফল ভোগ করবে।


