বিজেপির হিন্দি, হিন্দু ও হিন্দুস্তান নীতির ‘বিপদ’ : সৌম্য বন্দ্যোপাধ্যায় , প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি

“তৃতীয় দফার শাসনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মৌদিকে চোখ রাঙাতে শুরু করেছে দুটি সমস্যা। একটি তাঁর সরকারের তৈরি ত্রিভাষা নীতি, যার মধ্য দিয়ে তিনি তামিলনাড়সহ অহিন্দিভাষী রাজ্যগুলোয় হিন্দি ভাষাশিক্ষা বাধ্যতামূলক করতে চান। … হিন্দি ভাষাকে ভারতে সর্বজনীন করে তোলার প্রচেষ্টা বহুকালের। স্বাধীনতার আগে থেকেই সেই প্রচেষ্টা নিয়ে দেশব্যাপী বিতর্ক হয়েছে।অহিন্দিভাষী রাজ্য আপত্তি জানিয়েছে। প্রতিবাদী হয়েছে দক্ষিণের রাজ্যগুলো। সবচেয়ে বেশি সক্রিয় প্রতিরোধে শামিল হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সি।

১৯৩৭ সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে সরকারি স্কুলে হিন্দি ভাষাশিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছিল তীব্র আন্দোলন, যার নেতৃত্ব দিয়েছিলেন ইরোড ভেঙ্কটাপ্পা রামাস্বামী ‘পেরিয়ার’। তিনি মনে করতেন–গান্ধী, নেহরু ও কংগ্রেসের হিন্দিপ্রেম তামিল ভাষা ও সংস্কৃতির অবসান ঘটাবে। দক্ষিণ হয়ে যাবে উত্তরের দাস। পেরিয়ারের সেই আন্দোলন জন্ম দিয়েছিল দ্রাবিড় জাত্যভিমানের-যা আজও প্রবল। তিন বছর পর ১৯৪০ সালে শান্তি ফিরেছিল সিদ্ধান্ত প্রত্যাহারের মধ্য দিয়ে। স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের সময় হিন্দিকে রাষ্ট্রভাষা করা যায় কি না, সেই বিতর্ক নতুন করে শুরু হয়। শেষ পর্যন্ত ঠিক হয়, হিন্দি হবে সরকারি ভাষা। কিন্তু হিন্দির পাশাপাশি সরকারি ভাষা হিসেবে গণ্য হবে ইংরেজিও। তার মেয়াদ থাকবে পরবর্তী ১৫ বছর-১৯৬৫ সাল পর্যন্ত।

মেয়াদ শেষ হওয়ার আগেই মাদ্রাজে নতুনভাবে শুরু হয় তীব্র হিন্দিবিরোধী আন্দোলন। শঙ্কা ছিল, মেয়াদ শেষে হিন্দিই হবে একমাত্র সরকারি ভাষা। হিন্দি আগ্রাসন রুখতে ঘটে যায় প্রভূত রক্তপাত ও প্রাণহানি। পরিস্থিতি মোকাবিলায় তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী জানিয়ে দেন–অহিন্দিভাষী রাজ্য যত দিন চাইবে, তত দিন পর্যন্ত হিন্দির পাশাপাশি ইংরেজিও থাকবে সরকারি বা দাপ্তরিক ভাষা। সেই ঘোষণায় শান্তি ফিরেছিল। … ভারতে ত্রিভাষা নীতি তৈরি হয়েছিল ১৯৬৮ সালে। তাতে হিন্দিভাষী রাজ্যে হিন্দি ও ইংরেজির সঙ্গে অন্য কোনো ভারতীয় ভাষা শেখার ওপর জোর দেওয়া হয়েছিল। অহিন্দিভাষী রাজ্যে আঞ্চলিক ভাষা ও ইংরেজির পাশাপাশি হিন্দি চিহ্নিত হয় তৃতীয় ভাষা হিসেবে। নীতি গৃহীত হলেও তার বাস্তবায়ন ছিল কঠিন। বিতর্কও দেখা দেয় রাজ্যে রাজ্যে।

… মোদি সরকার ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষানীতি ঘোষণা করে। সেই নীতিতে দেশের সব রাজ্যের সরকারি স্কুলে ত্রিভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের বারানসিতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, তামিলনাড়কে দেশের সংবিধান মানতে হবে। রাজ্যে ত্রিভাষা শিক্ষা চালু করতেই হবে। … শুরু হয়েছে নতুন ভাষাযুদ্ধ।… ভাষাযুদ্ধ ছড়িয়ে পড়ছে দক্ষিণের অন্য রাজ্যেও। কর্ণাটক ও তেলেঙ্গানায়ও দাবি উঠেছে ত্রিভাষা নয়, দ্বিভাষা শিক্ষার। … মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও কংগ্রেসও হিন্দির প্রসারে উৎসাহী ছিলেন। কিন্তু অহিন্দিভাষীদের স্পর্শকাতরতা উপেক্ষা করেননি। চাপিয়ে দেওয়ার রাজনীতি থেকে নানা সময় পিছিয়ে এসেছেন। ভাষার বৈচিত্র্য ও আঞ্চলিক বৈশিষ্ট্য রক্ষাকে গুরুত্ব দিয়েছেন।

কিন্তু নরেন্দ্র মোদির বিজেপি ও সংঘ পরিবারের হিন্দি আধিপত্যবাদের কাছে অহিন্দিভাষী রাজ্যগুলোর স্পর্শকাতরতা কতটা গুরুত্বপূর্ণ, সেই সন্দেহ জাগছে। নতুন শিক্ষানীতির ত্রিভাষা চরিত্র ও শিক্ষামন্ত্রীর হুমকি তারই প্রমাণ। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) ও জনসংঘের কাছে শুরু থেকেই হিন্দুস্তান, হিন্দু ও হিন্দি ছিল সমার্থক।…২০১৪ সালে নরেন্দ্র মোদির উত্থান তাদের বেপরোয়া করে তোলে। বিজেপি গত ১০ বছরে হিন্দির ব্যবহার ও বিকাশের জন্য নানাভাবে সচেষ্ট।…ভাষা হিসেবে হিন্দি ও সংস্কৃতের প্রভুত্ব স্বীকারে দেশবাসীকে তারা বাধ্য করতে চায়।

… কংগ্রেসের তামিল নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এ কারণেই পরামর্শ দিয়েছেন, অযথা হিন্দির প্রসারে ত্রিভাষা নীতি রূপায়ণে একবগ্‌গা না হয়ে কেন্দ্রীয় সরকার বরং দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শেখানোর ওপর জোর দিক। তাতে আখেরে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মই উপকৃত হবে। কারও জাত্যভিমানে আঘাত না দিয়ে আসমুদ্রহিমাচলে হিন্দির বাধাহীন প্রসার ঘটিয়ে চলেছে হিন্দি সিনেমা ও তার গান।…এই সার সত্যটুকু না বুঝে অনর্থক জবরদস্তি তামিলনাড়তে বিজেপির দরজা আরও বহুদিনের জন্য বন্ধ করে দেবে।





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন