পুতিন আগুন নিয়ে খেলছেন : ট্রাম্প

ইউক্রেনে যুদ্ধবিরতি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিকভাবে রাশিয়া ও ইউক্রেন, উভয় দেশের নেতাদের সমালোচনা করলেও সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছেন তিনি। সম্প্রতি কিয়েভে হামলা বাড়িয়েছে মস্কো। টানা তিনদিন ধরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ট্রাম্প জানান, তিনি পুতিনের ওপর নাখোশ। চলতি সপ্তাহের শেষ দিকে রাশিয়া যখন ইউক্রেনে বড় আকারে ড্রোন হামলা চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করে তখন সেই হতাশা আরও তীব্র হয়ে ওঠে।

ট্রাম্প মঙ্গলবার তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, ‘পুতিন যে বিষয়টা বুঝতে পারছেন না, তা হলো- আমি না থাকলে রাশিয়ার জন্য অনেক খারাপ কিছু ঘটনা ইতোমধ্যে ঘটে যেত। আমি বলতে চাচ্ছি, সেসব ঘটনা সত্যিই অনেক খারাপ হতো। তিনি আগুন নিয়ে খেলছেন!’ ওয়াল স্ট্রিট জার্নাল এবং সিএনএন উভয়ই জানিয়েছে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন। এ সপ্তাহেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।

রাশিয়ার দাবি, ইউক্রেন বেসামরিক মানুষ লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলা ঠেকাতে ও পাল্টা জবাব দিতেই কিয়েভে হামলার মাত্রা বাড়ানো হয়েছে। মস্কোর দাবি, শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করতেই কিছু ইউরোপীয় দেশের সহায়তায় কিয়েভ এ ধরনের হামলা চালাচ্ছে। ২০ মে থেকে ২৭ মে’র মধ্যে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা দুই হাজার ৩৩১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বেশ কয়েকবার পুতিনের প্রশংসা করেছেন। যুদ্ধ অব্যাহত থাকার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায় দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্প কিয়েভের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থায় মস্কোর অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন