নিউরাল নেটওয়ার্ক – কৃত্রিম নিউরন মানুষের মতো চিন্তা করতে পারে?

বর্তমান যুগের প্রযুক্তি বিপ্লবের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। তার অন্তর্গত একটি অত্যাধুনিক ক্ষেত্র হলো নিউরাল নেটওয়ার্ক, এটি মানুষের মস্তিষ্কের নিউরন তথা স্নায়ুতন্ত্র থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। এটি এমন একটি গাণিতিক মডেল যা বিভিন্ন ধরনের তথ্য থেকে শেখার মাধ্যমে নিজেকে উন্নত করে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। এই প্রযুক্তির মাধ্যমে আমরা মেশিনকে শেখাতে পারি যে কিভাবে ছবি চিনতে হয়, ভাষা বুঝতে হয়, এমনকি চিকিৎসায় রোগ শনাক্ত করতে হয়।

মানব মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন রয়েছে, যাদের মধ্যে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে তথ্য আদানপ্রদান হয়। নিউরাল নেটওয়ার্ক এই প্রক্রিয়াটির একটি অ্যালগরিদমিক অনুকরণ। এখানে কৃত্রিম নিউরন নামে ছোট ছোট গাণিতিক ইউনিট থাকে, যাদের বহু লেয়ারে সাজিয়ে তথ্য প্রক্রিয়া করা হয়। একটি নিউরন বিভিন্ন ইনপুট নেয় এবং তাদের ওজন (weight) অনুযায়ী গাণিতিকভাবে প্রক্রিয়া করে একটি আউটপুট দেয়। এই প্রক্রিয়া স্তর থেকে স্তরে চলতে থাকে, যতক্ষণ না আমরা চূড়ান্ত ফলাফল পাই।

শেখার মূল পদ্ধতি হলো “সুপারভাইজড লার্নিং”, যেখানে একটি নিউরাল নেটওয়ার্ককে প্রচুর সংখ্যক ডেটা দেওয়া হয়। ধরুন এটি হাজার হাজার বিড়ালের এবং কুকুরের ছবি দেখে, প্রতিটি ছবির সঠিক লেবেল দিয়ে। প্রথম দিকে এটি হয়ত ভুল করবে, কিন্তু প্রতিটি ভুলের জন্য এটি নিজেকে সংশোধন করে। এই সংশোধন পদ্ধতিটিকে বলা হয় ব্যাকপ্রোপাগেশন। এর মাধ্যমে প্রতিটি নিউরনের ওজন আপডেট হয়, যা ধাপে ধাপে ভুল কমিয়ে আনে। এইরকম হাজার হাজার চক্র চালিয়ে নিউরাল নেটওয়ার্ক তার দক্ষতা বাড়ায়।

এই শেখার পদ্ধতির কিছু জটিলতা আছে। যেমন, যখন নেটওয়ার্ক অনেক গভীর হয়, তখন “ভ্যানিশিং গ্র্যাডিয়েন্ট” সমস্যা দেখা দেয়, যার ফলে শেখার গতি কমে যায় বা থেমে যায়। আরেকটি সমস্যা হলো “ওভারফিটিং”, যেখানে নেটওয়ার্ক প্রশিক্ষণ ডেটাকে মুখস্থ করে দেয়, ফলে নতুন ডেটায় ভালো পারফর্ম করে না। এই সমস্যাগুলো সমাধানে বিভিন্ন কৌশল যেমন ড্রপআউট, ব্যাচ নরমালাইজেশন, এবং রেগুলারাইজেশন ব্যবহৃত হয়।

নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্কের অনুকরণে তৈরি হলেও কিন্তু তাদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মানুষের মস্তিষ্ক তথ্য শুধু প্রক্রিয়া করে না, বরং আবেগ, স্নায়ুবৈজ্ঞানিক ক্রিয়া ও সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করে। অন্যদিকে নিউরাল নেটওয়ার্ক শুধুমাত্র গাণিতিক সূত্র ও ডেটার ওপর ভিত্তি করে কাজ করে। এটি এখনও মানুষের মতো সাধারণ বুদ্ধিমত্তা অর্জন করতে পারেনি। তবে নির্দিষ্ট কাজ যেমন ছবি চিনতে, ভাষা অনুবাদ করতে বা রোগ শনাক্ত করতে অনেক ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে ছাপিয়ে গেছে।

নিউরাল নেটওয়ার্কের সবচেয়ে বড় সমস্যা হলো এর ব্যাখ্যাযোগ্যতার অভাব। আমরা জানি এটি কী সিদ্ধান্ত নিল, কিন্তু কেন নিল তা বোঝা কঠিন। এই “ব্ল্যাক বক্স” সমস্যা নিয়েই একাধিক গবেষণা চলছে। Explainable AI বা XAI নামে এমন একটি ক্ষেত্র তৈরি হয়েছে, যা এই জটিলতা দূর করার চেষ্টা করছে। এছাড়া নিউরাল নেটওয়ার্কে পক্ষপাত বা বায়াসের সমস্যা রয়েছে। যদি ডেটায় কোনো সাংস্কৃতিক বা সামাজিক পক্ষপাত থাকে, তবে মডেলও সেই পক্ষপাত বহন করে। তাই ডেটার সঠিকতা ও বৈচিত্র্য নিশ্চিত করা জরুরি।

বর্তমানে নিউরাল নেটওয়ার্ক চিকিৎসা, স্বয়ংক্রিয় গাড়ি, ভাষা প্রযুক্তি, নিরাপত্তা, আর্টিফিশিয়াল ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মেডিকেল ইমেজ থেকে ক্যান্সার শনাক্তকরণ, গুগল ট্রান্সলেটের মতো ভাষা অনুবাদ, স্বয়ংক্রিয় গাড়ির অবজেক্ট ডিটেকশন ও ফ্রড ডিটেকশন ইত্যাদি এই প্রযুক্তির ফলাফল। তবে এই প্রযুক্তির ব্যবহার যত বাড়বে, ততই এর নৈতিক ও সামাজিক প্রভাব বিবেচনা করা প্রয়োজন।

নিউরাল নেটওয়ার্ক কেবল একটি প্রযুক্তি নয়, বরং একটি চিন্তার দার্শনিক প্রশ্নও ছুঁয়ে যায়, যন্ত্র কি কখনো মানুষের মতো চিন্তা করতে পারবে? এই প্রশ্নের সঠিক উত্তর এখনও দূর। তবে এতটুকু বলা যায়, নিউরাল নেটওয়ার্ক মানব বুদ্ধিমত্তার একটি শক্তিশালী সঙ্গী, যার সঠিক ব্যবহার আমাদের প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন