নতুন দল কি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে : মাহফুজ আনাম সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি স্টার

” বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন, যেটি তারুণ্যের শক্তিতে ভরপুর, দেশপ্রেমে উজ্জীবিত এবং গরিব ও নিপীড়িত মানুষকে সত্যিকারেই ভালবাসবে। এমন একটি দল প্রয়োজন, যারা অত্যাচার ও শোষণের শৃঙ্খল মুক্ত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে।এমন একটি দল দরকার, যারা আমাদের সামনে এগিয়ে নেবে, পিছনে নয়। দীর্ঘদিন ধরে আমরা এমন রাজনীতি ও রাজনীতিবিদদের শাসনে আছি, যাদের একমাত্র লক্ষ্য ব্যক্তি ও দলীয় স্বার্থরক্ষা। আমাদের দরকার একটি সত্যিকারের গণতান্ত্রিক দল-যারা সবার অধিকার ও জনগণের সমৃদ্ধির জন্য কাজ করবে।

সেদিক থেকে এনসিপির সম্ভাবনা রয়েছে। তবে তাদের কিছু মৌলিক বিষয় এখনও অস্পষ্ট-আদর্শিক দৃষ্টিভঙ্গি, বৈচিত্র্যের প্রতি গ্রহণযোগ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি দৃষ্টিভঙ্গি, রাজনীতিতে ধর্মের ভূমিকা নিয়ে অবস্থান, স্বল্প ও দীর্ঘমেয়াদি লক্ষ্য ইত্যাদি। তাদের উচিত, যত দ্রুত সম্ভব পার্টি চার্টার প্রকাশ করা। … আমার মনে প্রশ্ন জাগছিল, পুরনো রাজনৈতিক দলগুলোর যে হতাশাজনক ব্যর্থতা, সেখানে এই শিক্ষার্থীরা ও তাদের নেতারা কি নতুন রাজনৈতিক দল গঠনের চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবহিত? তারা কি জানে যে চারপাশে হাজারো বিষাক্ত সাপ ফণা তুলে আছে, অবৈধ টাকার বাক্স হাতে দাঁড়িয়ে আছে, যাতে সেই টাকায় তাদের ভাসিয়ে দেওয়া যায়? তারা কি বুঝতে পারবে যে কোনটি প্রকৃত অর্থে সহযোগিতা, আর কোনটি ফাঁদ? তারা কি দেশের রাজনৈতিক দলগুলোকে জর্জরিত করে রাখা চাটুকারিতার সংস্কৃতি পরিবর্তন করতে পারবে?

… আমাদের তিনটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি নিয়ন্ত্রিত হয় পরিবারতন্ত্রের ধারায়। দলের ভেতরে কোনো ধরনের গণতন্ত্র নেই। দলীয় পদ-পদবী কারা পাবে, তা একজন ব্যক্তি ইচ্ছাধীন, কোনো নির্বাচন নেই। মজার বিষয় হলো, জামায়াতই একমাত্র দল, যারা তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের কাঠামো অনুসরণ করে। … সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ও দুঃখজনক বিষয় হলো, দলগুলো সবসময় দলের চেয়ে নেতাকে এবং দেশের চেয়ে দলকে এগিয়ে রেখেছে। জনস্বার্থ নয়, দলীয় স্বার্থ রক্ষাই তাদের মূল লক্ষ্য।… স্বজনপ্রীতি ও চাটুকারিতা তাদের নিত্যদিনের চর্চা।… জাতীয় নির্বাচনের সময় ‘মনোনয়ন বাণিজ্য’ থাকতো সবার মুখে মুখে। দলীয় টিকিট পেতে মনোনয়ন প্রত্যাশীদের বিপুল অর্থ ব্যয় করতে হতো। ফলে, তারা নির্বাচিত হতে পারলে ‘বিনিয়োগের’ কয়েকগুণ উসুল করে নিতো উন্নয়ন তহবিল থেকে।

… রাজনৈতিক দলগুলো বড় আকারে দুর্নীতিতে জড়িত থাকায় আমলাতন্ত্র, পুলিশ, বিচারব্যবস্থা এবং নিঃসন্দেহে, করপোরেট জগতকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা যায়নি। গণমাধ্যমের একটি অংশ মালিকপক্ষের চাপে ও কিছু সুবিধাভোগী সাংবাদিকদের ইচ্ছায় এই প্রক্রিয়ার অংশ হয়ে যায়। … আত্মপ্রচারের ফাঁদে পা দেওয়া উচিত না। ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের সেবা করার সুযোগ পাওয়াই এনসিপির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। দলের ভেতরে যে সংস্কৃতি তাদের অনুসরণ করা উচিত এবং যে কাজটি তাদের অন্য সবার থেকে আলাদা করবে, তা হলো জবাবদিহিতা। এই জবাবদিহিতা শুধু জনগণের কাছে নয়, বরং দলের ভেতরেও, এমনকি তৃণমূল নেতাকর্মীদের কাছ পর্যন্ত থাকতে হবে।

তাদের উচিত আর্থিক বিষয়গুলোতে স্বচ্ছতা বজায় রাখার চর্চাকে বাধ্যতামূলক করে নেওয়া। এটা না থাকার কারণেই আমাদের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো ধ্বংস হয়েছে। … এনসিপি দুটি ব্যয়বহুল, তবে প্রয়োজনীয় অনুষ্ঠান আয়োজন করেছে। একটি মানিক মিয়া এভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান এবং অপরটি ইন্টারকন্টিনেন্টালে ইফতার। আমাদের ধারণা, এই দুই অনুষ্ঠানের ব্যয় বহন করেছে পৃষ্ঠপোষকরা। তবে আমরা মনে করি, বিষয়টি তখনই গ্রহণযোগ্যতা পাবে, যখন এই পৃষ্ঠপোষকদের নাম-পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। যেকোনো নতুন দলের জন্যই পৃষ্ঠপোষক খুবই গুরুত্বপূর্ণ। তবে, তাদের উচিত দু-একজন ব্যক্তি বা গোষ্ঠীর ওপর নির্ভরশীল না হওয়া এবং পৃষ্ঠপোষকদের নাম-পরিচয় গোপন না রাখা। অবশ্যই পৃষ্ঠপোষকদের নাম সর্বসমক্ষে প্রকাশ করা উচিত। এটা করতে পারলে অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে এনসিপি, বাড়বে তাদের গ্রহণযোগ্যতা।

… আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতিরও প্রয়োজন, যেখানে রাজনৈতিক দলগুলোর কাঠামোগত পরিবর্তন আসবে। দলে গণতন্ত্র থাকতে হবে এবং তাদের জবাবদিহির আওতায় আসতে হবে। জবাবদিহিতা, স্বচ্ছতা ও অভ্যন্তরীণ গণতন্ত্র-এই তিনটি বিষয় চর্চা করতে পারলে অন্যদের থেকে আলাদা হয়ে উঠবে এনসিপি। তারা নিয়ে আসতে পারবে গুরুত্বপূর্ণ পরিবর্তন।”






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন