বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির নেতা মাহফুজ আবদুল্লাহ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন রয়টার্সে দেয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে । আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছেন । …আমার বক্তব্য ছিল , আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না । ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নূতন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য । …রয়টার্স একটি ভুল করেছে , নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে। অথচ , নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে ।


