ট্রাম্প কি পারেন অন্য দেশের আমেরিকান যুদ্ধ বিমান বিকল করে দিতে ?

ডোনাল্ড ট্রাম্প একটি ‘কিল সুইচ’ ব্যবহার করে জার্মানির উদ্দেশ্যে সরবরাহের পথে থাকা আমেরিকান ঋ-৩৫ যুদ্ধবিমানগুলো অকার্যকর করে দিতে পারেন বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৮.৩ বিলিয়ন ইউরো (৬.৯ বিলিয়ন পাউন্ড) ব্যয়ে করা একটি চুক্তির মাধ্যমে জার্মানি বিশ্বের আধুনিকতম ৩৫টি যুদ্ধবিমান আগামী বছর পেতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধবিমানগুলোকে অকার্যকর করার ক্ষমতা আছে বলে দীর্ঘদিন ধরে গুজব শোনা যাচ্ছে, তবে এটি এখনো প্রমাণিত হয়নি। কিন্তু আশঙ্কা বাড়ছে যে, ট্রাম্প একই ধরনের পদক্ষেপ গ্রহণ করে ইউক্রেনের ওপর তার রাজনৈতিক উদ্দেশ্য চাপিয়ে দিতে পারেন।

এই সপ্তাহে, তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানও স্থগিত করেছেন।উদ্দেশ্য ভলোদিমির জেলেনস্কির ওপর চাপ সৃষ্টি, যাতে তিনি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেন। শনিবার খবর আসে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত F-35 যুদ্ধবিমানগুলো ইউক্রেনে কাজ করা বন্ধ করে দিয়েছে। যদিও এটি ‘সুইচ অফ করে দেওয়ার’ কারণে নয়, বরং রাডার সিস্টেমের জন্য প্রয়োজনীয় সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ফলে হয়েছে। জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হেনসল্ডট-এর যোগাযোগ প্রধান জোয়াকিম শ্রাঞ্জহোফার জার্মানির ইরষফ সংবাদপত্রকে বলেছেন যে, “F-35 এর কিল সুইচ শুধুমাত্র একটি গুজব নয়, বরং এটি বাস্তবতাও হতে পারে।”

শুক্রবার সুইজারল্যান্ডের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমানগুলোর কার্যকারিতা ব্যাহত করতে পারবেড়এমন খবর ভিত্তিহীন। তারা জোর দিয়ে বলেছে যে, এয়ারক্রাফ্টের অপারেটররা যেকোনো সময় এটি স্বাধীনভাবে ব্যবহার করতে সক্ষম। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাবেক চেয়ারম্যান উলফগ্যাং ইশিঙ্গার ইরষফ-কে বলেছেন যে, ইউক্রেনের প্রতি ট্রাম্পের সমর্থন প্রত্যাহার জার্মানির সঙ্গে ওয়াশিংটনের প্রতিরক্ষা সম্পর্কের জন্য অশুভ ইঙ্গিত বহন করে। চুক্তি সম্পন্ন হওয়ার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেয়, তবে এটি ইউরোপের প্রতিরক্ষা ক্ষেত্রে মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীলতার বিষয়ে সমালোচকদের উদ্বেগ আরও বাড়াবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন