টিকটক একবিংশ শতাব্দীর ডিজিটাল বিপ্লব ও এর বৈশ্বিক প্রভাব

টিকটক (TikTok) শুধু একটি বিনোদন প্ল্যাটফর্ম নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক মাধ্যম হয়ে উঠেছে। মাত্র কয়েক বছরের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। ২০১৬ সালে চীনের প্রযুক্তি কোম্পানি বাইটড্যান্স এর হাত ধরে টিকটকের পথচলা শুরু করে, যা চীনে ‘ডোয়িন’ (Douyin) নামে পরিচিত। ২০১৮ সালে বাইটড্যান্স ‘Musically’ নামে আরেকটি জনপ্রিয় অ্যাপ তৈরি করে এবং বিশ্বব্যাপী টিকটকের বিকাশ ঘটায়। ছোট দৈর্ঘ্যের ভিডিও তৈরির সহজ সুযোগ, শক্তিশালী অ্যালগরিদম এবং ক্রমাগত উন্নত প্রযুক্তি ব্যবহার করে টিকটক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

টিকটক জনপ্রিয় হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এখানে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় কন্টেন্ট বানানো যায়। ১৫-৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে। পেশাদার ভিডিও এডিটিং স্কিল ছাড়াই যে কেউ ভিডিও তৈরি করতে পারে। এর নিত্যনতুন ট্রেন্ড, মিউজিক এবং চ্যালেঞ্জ বিশ্বব্যাপী তরুণদের আকৃষ্ট করছে। টিকটক এক ধরনের ডিজিটাল সংস্কৃতি তৈরি করেছে, যেখানে নতুন ধরণের নাচ, গান, কমেডি এবং শিক্ষামূলক কন্টেন্ট উঠে আসছে। প্ল্যাটফর্মটি স্থানীয় সংস্কৃতিকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার বলিউড মিউজিক বা কোরিয়ান কে-পপ বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়েছে টিকটকের মাধ্যমে।

টিকটক এখন কেবল বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেরও মাধ্যম হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে #BlackLives Matter ব্যবহার করে কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য আন্দোলনে টিকটক ছিল গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ইরানের নারীবাদী হিজাববিরোধী আন্দোলনে টিকটকের মাধ্যমে বহু কনটেন্ট ছড়িয়ে পড়ে। বাংলাদেশের তরুণ সমাজও ধর্ষণবিরোধী আন্দোলন, শিক্ষাব্যবস্থার সংস্কার ইত্যাদির পক্ষে টিকটক ব্যবহার করছে। টিকটক একটি নতুন ধরনের অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সাধারণ কন্টেন্ট ক্রিয়েটররাও আয় করতে পারছে।

ই-কমার্স ও মার্কেটিংয়ে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলোর জন্য এটি বড় একটি মার্কেটিং প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টিকটক। অনেকেই এখন টিকটক ইনফ্লুয়েন্সার হিসেবে সফল ক্যারিয়ার গড়েছেন। ছোট ব্যবসাগুলো তাদের পণ্য প্রচারের জন্য টিকটককে ব্যবহার করছে, যা প্রচলিত বিজ্ঞাপনের তুলনায় অনেক বেশি কার্যকর। টিকটকের জনপ্রিয়তার পাশাপাশি কিছু নেতিবাচক দিকও রয়েছে। অ্যালগরিদমের কারণে অনেক ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে, যা তাদের বাস্তব জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। অনেক ব্যবহারকারী অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়। এখানে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে টিকটকের মাধ্যমে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

টিকটকের জনপ্রিয়তা ও প্রভাব বিবেচনায় এর ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে। কযুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কয়েকটি দেশ জাতীয় নিরাপত্তার কারণে টিকটকের ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করেছে। এআই এবং ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি ব্যবহার করে টিকটক আরও উন্নত হতে পারে। ভবিষ্যতে টিকটক শুধু বিনোদনের প্ল্যাটফর্ম না হয়ে শিক্ষামূলক বা আয়ের কনটেন্টের বড় মাধ্যম হয়ে উঠতে পারে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন