২২ জানুয়ারি ঢাকায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতামালা অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন ‘আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে। সেই জনগণের পক্ষে আমরা লড়াই করতে চাই।’
তিনি অভিযোগ করে বলেন একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে, সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের গণঅভ্যুত্থান হলো।


