চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে – আশাভঙ্গ ভারতের

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা ভারতের বহুল প্রতীক্ষিত ‘বিশ্বের কারখানা’ হওয়ার আশায় জল ঢেলে দিতে পারে। সম্প্রতি সুইজারল্যান্ডে এক সমঝোতায় ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনে। সেই তুলনায় ভারতের পণ্যে শুল্ক রয়েছে ২৭ শতাংশ। ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের (জিটিআরআই) অজয় শ্রীবাস্তব বলেন, এই পরিস্থিতিতে চীন থেকে ভারতে যে উৎপাদন বিনিয়োগ আসছিল, তা হয়তো থেমে যেতে পারে, কিংবা আবার চীনের দিকেই ফিরে যেতে পারে।

গত মাসে অ্যাপল জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানোর বেশিরভাগ আইফোন এখন চীনের বদলে ভারতে তৈরি করবে। বিশ্লেষকরা সতর্ক করছেন, কেবল শুল্ক সুবিধায় কিছু হবে না। ভারতকে উৎপাদন খরচ কমানো, অবকাঠামো উন্নত করা এবং প্রশাসনিক জটিলতা দূর করতে হবে।

ভারতের উৎপাদন খাতের অংশ এখনো জিডিপির মাত্র ১৫ শতাংশ এবং দুই দশক ধরে এটি অপরিবর্তিত। নীতি আয়োগ স্বীকার করেছে, চীনের বিকল্প হিসেবে বিনিয়োগ টানায় ভারত পিছিয়ে পড়েছে। এর পেছনে অন্যতম কারণ—ভারত এখনো আইফোন তৈরিতে চীননির্ভর। আইফোনের যন্ত্রাংশ ও উপাদান প্রধানত চীন থেকে আসে। ফলে ভারতে তৈরি আইফোন যুক্তরাষ্ট্রে এক হাজার ডলারে বিক্রি হলেও এর মধ্যে মাত্র ২৫ ডলারের মূল্য ভারতীয় শ্রমে সংযুক্ত হয়।

জিটিআরআই জানায়, এ ধরনের অ্যাসেম্বলি লাইন কাজ বেশি চাকরি সৃষ্টি করে না এবং এর গুণগত মানও ভালো নয়। যেমন- ২০০৭ সালে চেন্নাইয়ে নোকিয়ার কারখানা চালু হলে সেখানে তাদের জোগানদাতারাও একসঙ্গে ঘাঁটি গেড়েছিল। কিন্তু এখনকার স্মার্টফোন নির্মাতারা কেবল যন্ত্রাংশ আমদানি করে সংযোজন করছে এবং কম শুল্ক দাবি করছে, অথচ স্থানীয় সরবরাহ চেইন তৈরি করছে না।

ভারতের অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, চীনা রপ্তানিকারকদের ভারতে আমন্ত্রণ জানানো উচিত যাতে তারা এখান থেকেই রপ্তানিমুখী উৎপাদনে যুক্ত হয়। তবে এতে ভারতের নিজস্ব শিল্পভিত্তি গড়ে তোলার সক্ষমতা আরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে, ভারতের ‘বিশ্ব কারখানা’ হওয়ার স্বপ্ন এখনো বহু দূরের পথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন