উত্তরাঞ্চলে নদীর পানি বাড়ছে, নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সতর্কতা জারি

দেশের অধিকাংশ নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, উজানে অব্যাহত ভারি বর্ষণের কারণে উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)-এর প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।

বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং বন্যা মোকাবিলায় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে উজানের পানি প্রবাহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের নদীগুলোর পানিস্তরেও প্রভাব ফেলছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ভারতের পার্শ্ববর্তী প্রদেশগুলোতে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নদীগুলোর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানিও আগামী দুই দিন বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এ নদীগুলো শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। এতে ওইসব জেলার নিম্নাঞ্চলের গ্রামগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা, টাঙ্গন, আত্রাই, আপার-আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানিস্তরও আগামী দুই দিনে দ্রুত বৃদ্ধি পেতে পারে। যদিও এখনই বড় ধরনের বন্যার ঝুঁকি দেখা না দিলেও, স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বাপাউবো।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার পানিস্তর আগামী দুই দিন বৃদ্ধি পাবে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে পদ্মা নদীর পানির স্তর আগামী এক দিন স্থিতিশীল থাকলেও পরবর্তী চার দিন ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া সুরমা-কুশিয়ারা অববাহিকার পানি আগামী এক দিন স্থিতিশীল থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে কিছুটা হ্রাস পেতে পারে। এর ফলে সিলেট অঞ্চলে তীব্র বন্যার সম্ভাবনা আপাতত নেই বলে মনে করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন