আলো ও ইলেকট্রনের তরঙ্গ-কণার দ্বৈত প্রকৃতি নিরূপণে – Double Slit Experiment

শুরুটা কোথা থেকে?

১৮০১ সালে বিজ্ঞানী থমাস ইয়াং আলোর প্রকৃতি বুঝতে পরীক্ষাটি শুরু করেন। তিনি জানতে চাইলেন আলো কি শুধুই কণা, না কি তরঙ্গের মতোও আচরণ করে?

পরীক্ষার উপকরণ

একটা যন্ত্র থেকে আলোর কণা বা ইলেকট্রন বের হয়। এগুলো দুইটা ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য একটা পাতলা দেয়ালের সামনে আসে। ওই দেয়ালের পেছনে একটা স্ক্রিন রাখা যেখানে আলোর ছায়া পড়ে।

কেমন ছিল পরীক্ষার পরিকল্পনা?

আলোর কণা বা ইলেকট্রন দুটো ছিদ্র দিয়ে যায়। প্রত্যাশা ছিল স্ক্রিনে দুটো আলোর দাগ বা দুটি আলোর রেখা দেখা যাবে।

চমকপ্রদ ফলাফল

কিন্তু স্ক্রিনে অনেকগুলো উজ্জ্বল ও অন্ধকার রেখার প্যাটার্ন দেখা যায়। এটি কেবলই তরঙ্গেরই বৈশিষ্ট্য। তরঙ্গ দুই ছিদ্র থেকে ছড়িয়ে পড়ে মিলেমিশে আলোর মতো একটি নিদর্শন তৈরি করে।

তরঙ্গ ও কণার দ্বৈত প্রকৃতি

পরবর্তীতে জানা যায়, শুধু আলো নয় ইলেকট্রনসহ যেকোনো ছোট কণাও একই প্যাটার্ন তৈরি করতে পারে। অর্থাৎ, কণা যেমন আছে তেমনি তরঙ্গের মতোও আচরণ করে।

একক কণার পরীক্ষা

এক সময় এক এক করে ইলেকট্রন পাঠিয়ে দেখা যায় ধীরে ধীরে স্ক্রিনে তরঙ্গের প্যাটার্ন তৈরি হয়। এটা বোঝায়, একটি কণা একই সাথে দুটি পথ ধরে যেতে পারে।

পর্যবেক্ষণের অবদান

যখন কোন ছিদ্র দিয়ে কণা যাচ্ছে তা পর্যবেক্ষণ করা হয়, তখন প্যাটার্ন বদলে যায় এবং কণা কণা হিসেবেই আচরণ করে। অর্থাৎ, পর্যবেক্ষণই বস্তুকে কণায় পরিণত করে।

কোয়ান্টামের গুরুত্ব

এই পরীক্ষার মাধ্যমে জানা যায়, প্রকৃতির বস্তু তরঙ্গ আর কণার দ্বৈত চরিত্র ধারণ করে এবং আমাদের পর্যবেক্ষণই তাদের আচরণ পরিবর্তন করে। এটি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি।

আজকের যুগে গুরুত্ব

Double Slit Experiment আধুনিক প্রযুক্তির যেমন কোয়ান্টাম কম্পিউটার, কোয়ান্টাম এনক্রিপশনের জন্য গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লবাত্মক ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন