৪র্থ পারমাণবিক আলোচনা – ‘কঠিন হলেও ফলপ্রসূ’ – ইরান , ‘উৎসাহিত’ – যুক্তরাষ্ট্র

ওমানে রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে প্রকাশ্য অচলাবস্থায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও উভয় পক্ষই ভবিষ্যতে আরও আলোচনার ঘোষণা দিয়েছে। আগের তিন দফায় অগ্রগতির কথা জানিয়েছিল উভয় পক্ষ। রোববার ইরান বলেছে, আলোচনাটি ছিল ‘কঠিন কিন্তু ফলপ্রসূ’। অন্যদিকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন ‘আজকের ফলাফলে উৎসাহিত’। প্রায় এক মাস আগে শুরু হওয়া এ আলোচনার এটি ছিল চতুর্থ রাউন্ড, যা ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র ঐতিহাসিক চুক্তি থেকে সরে যাওয়ার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত।

আলোচনার পর ইরানের প্রধান আলোচক পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালু থাকবে এবং এ বিষয়ে কোনো আপোসের সুযোগ নেই। তবে তিনি ইরানি টেলিভিশনে বলেন, ‘বিশ্বাস গড়ার লক্ষ্যে সমৃদ্ধিকরণের হার কমানো নিয়ে আমরা নমনীয়তা দেখাতে পারি।’ ইরান বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—২০১৫ সালের চুক্তির ৩.৬৭ শতাংশ সীমা অনেক পেরিয়ে গেছে, তবে এখনো ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড মাত্রার নিচে রয়েছে।

ওয়াশিংটনের প্রধান আলোচক স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ইরানের সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলো ধ্বংস করতে হবে।’ যদিও প্রথমে তিনি বেসামরিক কাজে কম মাত্রার সমৃদ্ধিকরণের ক্ষেত্রে নমনীয়তার ইঙ্গিত দিয়েছিলেন। এই আলোচনার মধ্যেই অঞ্চলজুড়ে কূটনৈতিক তৎপরতা চলছে। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম বিদেশ সফরে উপসাগরীয় দেশগুলোতে যাবেন, আর আরাকচি এর আগেই সৌদি আরব ও কাতার সফর শেষ করেছেন।

তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই আলোচনার বিরোধিতা করে ইসরাইল বলছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, ‘ইরান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্র… এই শাসনব্যবস্থার হাতে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র দেওয়া যাবে না।’ উল্লেখ্য, ইসরাইলই মধ্যপ্রাচ্যে একমাত্র (যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়) পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন