হাসিনা পরবর্তী বাংলাদেশের ঘনিষ্ঠ পাকিস্তান , সম্পর্কে রসদ ভারত বিরোধিতা

… ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা প্রতিবেশী ভারতে যাওয়ার পর থেকেই বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক দৃশ্যত ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশের রাজনীতিতে ভারতবিরোধী মনোভাব কাজ করছে, যা ইসলামাবাদ ও ঢাকার ঐতিহাসিক বৈরিতার চেয়েও শক্তিশালী বলে মনে হচ্ছে। … বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আশরাফ কোরেশি আল জাজিরাকে বলেন, ‘নয়াদিল্লির তরফ থেকে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে দীর্ঘদিন ধরে সমর্থন করার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, সম্ভবত এই বিষয়টি ঢাকা প্রশাসনকে নতুন করে কৌশল নির্ধারণে উদ্বুদ্ধ করেছে।’

… তবে কিংস কলেজ লন্ডনের সিনিয়র লেকচারার ওয়াল্টার ল্যাডউইগ বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক চালাচালিকে ‘অতিরঞ্জিত’ করে দেখা হচ্ছে বলে সতর্ক করেন। তিনি বলেন, ‘গত ১৫ বছরে দ্বিপক্ষীয় সম্পর্ক যেখানে ছিল, তার প্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে আমি মনে করি না, এটি নিয়ে বিশ্লেষণে বাড়াবাড়ি করা উচিত নয়। দুই দেশের মধ্যে ঐতিহাসিক টানাপোড়েন এবং ভিন্নমত রয়ে গেছে।’

আশরাফ কোরেশি বলেছেন, এই অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে বাংলাদেশের পক্ষে সরাসরি ভারতবিরোধী অবস্থান নেওয়া কঠিন। তিনি বলেন, ‘দেশটির দীর্ঘ সীমান্ত ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত; পানির (নদীর) উৎসও ভারতে। সর্বোচ্চ যা হতে পারে, তা হলো শেখ হাসিনার সময়ের তুলনায় কিছুটা স্বাধীন নীতিগত অবস্থান নেওয়া। কিন্তু বাংলাদেশ ভারতবিরোধী অবস্থান নেবে না।’

আশরাফ কোরেশির বক্তব্যের সঙ্গে ল্যাডউইগও একমত। তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষ ভৌগোলিক ও অর্থনৈতিক বাস্তবতা মেনে নিয়েছে। এটি অবশ্যই লক্ষ্য করার মতো একটি প্রবণতা। তবে এটি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যখন এর সঙ্গে ব্যাপক নীতিগত পরিবর্তন যুক্ত হবে। এর আগে আমরা আঞ্চলিক ভূরাজনীতিতে বড় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারি না।’

ল্যাডউইগ মনে করেন, বাণিজ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। দুই দেশের বাণিজ্য এখনো ভারসাম্যহীন, প্রায় ৯০ শতাংশই পাকিস্তানের ভাগে। পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করেছে ৬৬১ মিলিয়ন ডলারের পণ্য, আর উল্টোদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে মাত্র ৫৭ মিলিয়ন ডলার। তিনি বলেন, ‘পাকিস্তানের এখন যত বেশি অর্থনৈতিক অংশীদার পাওয়া সম্ভব, ততই দরকার। এটাই ইসলামাবাদকে সম্পর্ক উন্নয়নের দিকে উৎসাহী করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন