স্বপ্নের খসড়া ইতিহাস ও বিজ্ঞান

প্রাচীনকাল থেকেই স্বপ্নের রহস্য মানুষের চিন্তা ও কৌতূহলের বিষয় হয়ে আসছে। বিভিন্ন সংস্কৃতিতেও স্বপ্নের বিশেষ গুরুত্ব রয়েছে। কিছু মানুষ বিশ্বাস করে স্বপ্ন আমাদের দৈনন্দিন জীবনের মানসিক অবস্থা বা গোপন ইচ্ছার প্রতিফলন। আবার আবার কেউ কেউ মনে করে স্বপ্ন অতিপ্রাকৃত শক্তি বা আধ্যাত্মিক বার্তা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্বপ্ন দেখা মস্তিষ্কের একটি স্বাভাবিক কার‍্যকলাপ হিসেবে মনে করা হয়। স্বপ্নের প্রক্রিয়া সিন্যাপটিক প্লাস্টিসিটি (synaptic plasticity) নামে পরিচিত। যেখানে মস্তিষ্কের স্নায়ুকোষ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে এবং স্মৃতি ও অভিজ্ঞতাকে গঠন করে। প্রশ্ন থেকেই যায়, এটি কি শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যার কাঠখোট্টা মস্তিষ্কের আলাপ? নাকি স্বপ্ন কাউকে আকস্মিক ভবিষ্যতের পূর্বাভাস দেয়? বা এতে কি আসলেই কোনো অতিপ্রাকৃত শক্তির বার্তা থাকে?

মধ্যযুগীয় ইউরোপে যাজকরা বা ধর্মীয় নেতারা বিশ্বাস করতেন স্বপ্নে দেখা যেকোনো মৃত আত্মা জীবিতদের কাছে ফিরে আসতে পারে এবং তারা জীবিতদের কোনো বার্তাও দিয়ে যেতে পারে। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষ তাদের প্রিয়জনের মৃত্যুর পরও তাদের স্বপ্নে দেখা পেয়েছে এবং কখনো কখনো তারা ওই স্বপ্নের মাধ্যমে কোনো অমীমাংসিত বিষয় বা দুঃখভারী আবেগের সমাধান পেয়েছে।ইতিহাসে বেশ কিছু মধ্যযুগীয় এবং প্রাচীন গল্প পাওয়া যায় যেখানে স্বপ্নের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এগুলো শুধু কল্পনা নয় বরং অনেক ক্ষেত্রে সত্য ঘটনা বা ঐতিহাসিক ব্যাখ্যার সাথেও যুক্ত।

রিচার্ড স্টিল্টসনের লেখা “Lincoln: A Life of Purpose and Power” যেখানে লিংকনের জীবন, মৃত্যু এবং স্বপ্ন সম্পর্ক আলোচনা করা হয়েছে। সেখানে এক জায়গায় উল্লেখ ছিলো, যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে একটি ভয়ংকর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি হোয়াইট হাউজের ভেতরে হাঁটছিলেন এবং শুনতে পান কেউ কাঁদছে। তিনি যখন একটি ঘরের কাছে পৌঁছান দেখেন সেখানে একটি কফিন রাখা আছে এবং সেখানে পাহারারত একজন সৈনিক বলছেন, “রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে।” এই স্বপ্নের কিছুদিন পরই, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল জন উইল্কস বুথ তাকে হত্যা করে। বলা হয়ে থাকে লিংকন তার এই স্বপ্ন নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন এবং কাছের কয়েকজনকে এ স্বপ্নের কথা জানান। ঘটনাটি ঘটার পর এটি ইতিহাসের অন্যতম রহস্যময় স্বপ্ন হিসেবে বিবেচিত হয়।

রোমান সম্রাট জুলিয়াস সিজার হত্যা হওয়ার আগের রাতে তার স্ত্রী ক্যালপুর্নিয়াও এক ভয়ংকর স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখেন সিজার ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং রোমের রাস্তাগুলোয় তার রক্ত প্রবাহিত হচ্ছে। তিনি স্বপ্নের কথা সিজারকে জানিয়ে সেদিন সিনেট সভায় না যাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু সিজার এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন এবং সভায় যান। যেখানে ব্রুটাসসহ ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে। স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের সংকেত দিতে পারে বা অন্তত আমাদের অবচেতন মন থেকে আসা পূর্বাভাস হিসেবে কাজ করতে পারে। বিশ্বজয়ের মহাপরিকল্পনার নায়ক আলেকজান্ডার দ্য গ্রেট তার সামরিক অভিযানের সময় অনেকবার স্বপ্নের দ্বারা পরিচালিত হয়েছেন বলে জানা যায়।

সেনাদের মধ্যে গুজব ছিলো তিনি ফিনিশীয় শহর টাইরাস (Tyre) অবরোধ করার সময় এক রহস্যময় স্বপ্ন দেখেন। যেখানে তিনি দেখেন একজন দেবদূত তাকে বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন। স্বপ্নের পর তিনি নতুন উদ্যোমে যুদ্ধ চালিয়ে যান এবং টাইরাস দখল করতে সক্ষম হন। ঐতিহাসিকরা বলেন স্বপ্নটি তাকে মানসিক শক্তি দিয়েছিল, যা তার জয়লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ধর্মীয় ঐতিহ্যে, বিশেষ করে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মগ্রন্থেত নবী ইউসুফ (আ.) এর স্বপ্ন ব্যাখ্যার দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন সূর্য, চন্দ্র এবং ১১টি তারা তাকে সিজদা করছে। পরবর্তীতে এটি সত্যি হয়। যখন তিনি মিশরের অর্থমন্ত্রী হন এবং তার সকল ভাইরা তার কাছে পূর্বের অপকর্মের জন্য ক্ষমা চাইতে আসে।

এছাড়াও মিশরের এক সম্রাট একবার স্বপ্নে সাতটি মোটা ও সাতটি পাতলা গরু দেখেন। ইউসুফ (আ.) সে স্বপ্নের ব্যাখ্যা করে বলেন দেশে আগামী সাত বছর খাদ্যসমৃদ্ধি হবে, তারপর সাত বছর দুর্ভিক্ষ আসবে। এই ব্যাখ্যার ফলে মিশর সে দুরে‍্যাগের আগাম প্রস্তুতি নিতে পারে। এটি ইতিহাসের অন্যতম বিখ্যাত ভবিষ্যদ্বাণীমূলক স্বপ্নগুলোর মধ্যে একটি। বিশ্ববিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দেখা একটি স্বপ্ন ছিল যে তিনি এক অন্ধকার নদী পার হচ্ছেন এবং তার সেনাবাহিনীর অনেকে পানিতে ডুবে যাচ্ছে। এই স্বপ্নের পর তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হন এবং বিশাল ক্ষতির সম্মুখীন হন। সমসাময়িকরা মনে করেছিলেন এটা ভবিষ্যতের সতর্কবার্তা ছিলো যা নেপোলিয়ন বুঝতে পারেননি।

এই ঐতিহাসিক ঘটনাগুলি প্রমাণ কর স্বপ্ন কেবল কল্পনার ফসল নয়। অনেক সময় হয়তো এটি ভবিষ্যতের ইঙ্গিতও দিতে পারে। তবে এটি কিভাবে কাজ করে বা আদৌ কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব আছে কি না তা এখনো রহস্য। তাহলে বিজ্ঞান কি বলে? সাধারণত মনোবিজ্ঞানীরা স্বপ্নের ব্যাখ্যা দেন আমাদের মস্তিষ্কের অভ্যন্তরীণ কার্যক্রম হিসেবে। যেখানে এটি মূলত দৈনন্দিন জীবনের চিন্তা, অনুভূতি এবং দুশ্চিন্তাকে প্রতিফলিত করে। ড্রিম থিওরি-এর প্রবর্তক সিগমন্ড ফ্রয়েড “The Interpretation of Dreams” গ্রন্থে বলেন, স্বপ্ন মূলত আমাদের অবচেতন মন থেকে উদ্ভূত। যেখানে অবদমন করা চিন্তা বা ইচ্ছাগুলি পুনরায় দৃশ্যমান হয়। তিনি আরও বলেন, “পজেটিভ স্বপ্ন আবার একটি সুরক্ষা ব্যবস্থার মতোও! যা আমাদের মনের চাপকে অনেকটা সামাল দেয়।”

অতিপ্রাকৃত বা প্যারানরমাল দৃষ্টিভঙ্গি অনুযায়ী এখনও বহু মানুষ বিশ্বাস করে স্বপ্নের মাধ্যমে অতিপ্রাকৃত শক্তি বা আত্মারা তাদের জীবনে প্রবাহিত হতে পারে। কয়েকটি ব্যতিক্রমী ঘটনা বা তথ্যে প্রমাণিত হয়েছে কিছু স্বপ্ন সত্যিও হতে পারে। ১৯১২ সালের টাইটানিক দুর্ঘটনার পূর্বে বেশ কয়েকজন যাত্রী স্বপ্নে সেই বিপর্যয়ের দৃশ্য দেখতে পেয়েছিলেন এবং তাদের কয়েকজন ভ্রমণ ক্যান্সেল করেন। অধিকাংশ মনোবিজ্ঞানী এবং বিজ্ঞানীরা এসব ঘটনাকে কাকতালীয় বা স্নায়ুবিক অবস্থার ফল বলে ব্যাখ্যা করেন।যেখানে মানুষের অবচেতন মন কিছু পূর্বে দেখা বা শোনা ঘটনাকে স্বপ্নের মধ্যে প্রক্ষেপণ করে। স্বপ্ন এবং প্যারানরমাল বিষয়গুলি একদিকে বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের জন্য একটি কঠিন প্রশ্ন। অন্যদিকে এটি আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত দৃষ্টিকোণ থেকে মানুষের বিশ্বাসের বিষয়।




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন