সুজন জরিপ – এক ব্যক্তিকে সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না ৮৯ শতাংশ মানুষ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত জাতীয় সনদের চূড়ান্তকরণে জনমত যাচাইয়ে দেখা গেছে, দেশের জনগণ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে বিপুলভাবে মত দিয়েছেন। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করেন সুজনের জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

জরিপে অংশ নেওয়া ১ হাজার ৩৭৩ জন নাগরিক এবং ১৫টি নাগরিক সংলাপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উঠে এসেছে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবে ৮৯ শতাংশ মানুষ একমত। একইভাবে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে আসন বণ্টনের প্রস্তাবে ৭১ শতাংশ সমর্থন জানিয়েছেন।

আইনসভা সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পক্ষে মত দিয়েছেন ৬৯ শতাংশ মানুষ। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদনেতা তিনটি পদে একসঙ্গে থাকতে পারবেন না, এমন প্রস্তাবে একমত হয়েছেন ৮৭ শতাংশ অংশগ্রহণকারী। নারী প্রতিনিধিত্ব বাড়াতে নিম্নকক্ষে ঘূর্ণমান পদ্ধতিতে নারী আসন সংরক্ষণের পক্ষে মত দিয়েছেন ৬৩ শতাংশ এবং উচ্চকক্ষে নারীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের পক্ষে ৬৯ শতাংশ।

বিরোধী দলের ক্ষমতায়ন প্রসঙ্গে নিম্নকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে ৮৬ শতাংশ এবং উচ্চকক্ষে একই প্রস্তাবে ৮২ শতাংশ সমর্থন দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাহী বিভাগের এমন কোনো পদক্ষেপ গ্রহণে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, নির্বাচন কমিশনের পূর্বানুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে ৮৭ শতাংশ সম্মতি দেন।

এ ছাড়া নির্বাচনের ৪৮ ঘণ্টার মধ্যে সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রত্যয়ন করে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের পক্ষে মত দিয়েছেন ৮৬ শতাংশ মানুষ। নির্বাচনী ব্যয় নিরীক্ষণ ও অসত্য তথ্য প্রদানকারীদের প্রার্থিতা বা ফলাফল বাতিলের প্রস্তাবে ৮৮ শতাংশ সমর্থন জানিয়েছেন। সবচেয়ে বেশি সমর্থন পাওয়া প্রস্তাবটি হলো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের রাজনৈতিক দলের সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা; এতে সমর্থন জানিয়েছেন ৯২ শতাংশ মানুষ।

সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জরিপের ফলাফল প্রমাণ করে যে জনগণ পরিবর্তন ও সংস্কার চায়। তার মতে, বিদ্যমান পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহায়তা করেছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে এসব পদ্ধতি ও প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন জরুরি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসও সংস্কার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন