বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন – প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। সবার দাবি পূরণ করতে হলে সরকারকে টাকা ছাপাতে হবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। জনসাধারণ সাফার করবে।
উপদেষ্টা আরও বলেন – এই সরকারের ম্যান্ডেট খুব স্ট্রং। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে। কেউ যেন মনে না করে যে এই সরকার বানের জলে ভেসে আসা। … আমরা ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল। তবে বৈষম্য বিলোপের জন্য সময় দিতে হবে।


