HIV চিকিৎসায় বড় সাফল্য
মেলবোর্নের পিটার ডোহার্টি ইনস্টিটিউটের গবেষকরা এমন একটি পদ্ধতি খুঁজে পেয়েছেন, যার মাধ্যমে এইচআইভি ভাইরাসকে শ্বেত রক্তকণিকার ভেতর থেকে বের করে আনা সম্ভব, যা আগে অসম্ভব বলে মনে করা হতো।
যেভাবে কাজ করে এই প্রযুক্তি
বিজ্ঞানীরা অত্যাধুনিক এমআরএনএ (mRNA) প্রযুক্তি ব্যবহার করে এমআরএনএকে বিশেষভাবে তৈরি লিপিড ন্যানোপার্টিকেলস (LNP)-এর ভেতরে নিয়েছেন। এই এলএনপিগুলো লুকানো কোষগুলোতে এমআরএনএ পৌঁছে দেয় এবং ভাইরাসকে বাইরে বেরিয়ে আসার জন্য নির্দেশ দেয়।
কেন এটি এত গুরুত্বপূর্ণ?
এইচআইভি ভাইরাস শ্বেত রক্তকণিকার মধ্যে লুকিয়ে থেকে একটি “ভাইরাস ভাণ্ডার” তৈরি করে, যা কোনো ওষুধ বা রোগ প্রতিরোধ ব্যবস্থা দিয়ে ধ্বংস করা যায় না। এই ভাইরাসকে দৃশ্যমান করতে পারলে শরীর থেকে এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হতে পারে।
গবেষকদের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ
গবেষকদের দলটি প্রথমে তাদের পাওয়া ফলাফল নিয়ে সন্দিহান ছিলেন, কিন্তু বারবার পরীক্ষা করে তাঁরা তাঁদের আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। পরবর্তী ধাপে তাঁরা পরীক্ষা করে দেখবেন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা অন্য কোনো থেরাপিউটিক পদ্ধতি উন্মোচিত ভাইরাসটিকে পুরোপুরি ধ্বংস করতে পারে কি না।


