আটটি বেসরকারি ব্যাংকের পরিচালক ও তাদের আত্মীয়রা ব্যাংকগুলো থেকে পারস্পরিক যোগসাজসে ঋণ নিয়েছেন ৪৫ হাজার কোটি টাকা যার বিপরীতে সম্মিলিতভাবে পরিশোধিত মূলধন মাত্র দু ২ হাজার ৪০০ কোটি টাকা – দ্য ডেইলি স্টারের আর্থিক প্রতিবেদন । কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম ফাঁকি দিতে তারা নিজের ব্যাংক থেকে অপরকে ঋণ দেওয়ার ধূর্ত পদ্ধতি ব্যবহৃত হয়েছে । ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কিত এস আলম , বেক্সিমকো , নাসা ও সিকদার গ্রুপের মত প্রতিষ্ঠানের পরিচালকরা এ কাজে যুক্ত । ব্যাংকগুলো হলো – ইসলামী ব্যাংক , এক্সিম ব্যাংক , সোশ্যাল ইসলামী ব্যাংক , ন্যাশনাল ব্যাংক , আইএফআইসি ব্যাংক , ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক , ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ।


