যন্ত্র যদি আপনার চিন্তা পড়ে ফেলে তখন আপনি কে?

ভাবুন আপনি কিছু ভাবছেন আর সেই ভাবনা সরাসরি কম্পিউটারে চলে যাচ্ছে। আপনি কোনো কথা না বললেও একটি ডিভাইস জানছে আপনি কেমন বোধ করছেন। এটি আর কোনো সাই-ফাই গল্প নয়, বরং বর্তমান প্রযুক্তির বাস্তবতা। এই প্রযুক্তির নাম ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI)। আর এটির উত্থানের সঙ্গে সঙ্গে উঠছে এক গভীর প্রশ্ন, মানুষের মানসিক স্বাধীনতা ও “cognitive sovereignty” বা মস্তিষ্কের উপর স্বায়ত্তশাসন কি রক্ষা পাচ্ছে?

BCI কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

BCI (Brain-Computer Interface) এমন একটি প্রযুক্তি যা সরাসরি মানুষের মস্তিষ্ক থেকে তথ্য সংগ্রহ করে কম্পিউটারে পাঠায়। এই প্রযুক্তি প্রথমত তৈরি হয়েছিল পক্ষাঘাতগ্রস্ত বা নিঃশব্দ রোগীদের যোগাযোগের জন্য। কিন্তু এখন এটি গড়ে উঠছে স্মার্টফোনের মতো সাধারণ ব্যবহার, গেমিং, বিজ্ঞাপন ও মনিটরিংয়ের জন্য। Elon Musk এর Neuralink প্রকল্প ইতোমধ্যেই মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করে পরীক্ষামূলক তথ্য আদান-প্রদান শুরু করেছে। একইভাবে চীন ও যুক্তরাষ্ট্রে সামরিক ও শিক্ষাক্ষেত্রে BCI ব্যবহার হচ্ছে মনোযোগ ও দক্ষতা বাড়াতে।

যখন আমরা বলি মানসিক স্বাধীনতা, তখন তা বোঝায় ব্যক্তি যা চিন্তা করছে, তা সে চাইলে প্রকাশ করবে, না চাইলে গোপন রাখবে।কিন্তু যদি কোনো প্রযুক্তি আমাদের ভাবনার তথ্য নিতে পারে, তবে সেই স্বাধীনতা আর কোথায়? Cognitive sovereignty মানে হলো “নিজের মস্তিষ্ক, নিজের তথ্য” এই অধিকার। এটি ব্যক্তিগত গোপনীয়তার সর্বোচ্চ স্তর। যদি কেউ আপনার মাথার চিন্তা “পড়তে” পারে, তবে আপনি আদৌ স্বাধীন কি না, সেটাই বড় প্রশ্ন।

চীনের কিছু স্কুলে ছাত্রদের মস্তিষ্কে BCI হেডব্যান্ড পরিয়ে তাদের মনোযোগের মাত্রা মাপা হয়। শিক্ষক জানেন কে পড়ায় মনোযোগ দিচ্ছে আর কে নয়। শিশুরা এতে মানসিক চাপে ভুগছে, কিন্তু বলা হচ্ছে এটি “ভবিষ্যতের শিক্ষা”।

চীনা কোম্পানিগুলো কর্মীদের মাথায় BCI সেন্সর ব্যবহার করে তাদের মুড, স্ট্রেস ও মনোযোগ ট্র্যাক করছে। এতে কর্মক্ষমতা বাড়লেও, ব্যক্তিগত অনুভূতি হারিয়ে যাচ্ছে।

BCI ব্যবহারে কোনো পণ্য দেখলে মস্তিষ্ক কেমন সাড়া দিচ্ছে, তা মেপে বিজ্ঞাপন নির্মাণ করা হচ্ছে। আপনি ভাবলেন মাত্র, আর আপনার সামনে পণ্য হাজির এই পর্যবেক্ষণ সমাজে স্বাধীন ক্রয়চিন্তার ব্যাঘাত ঘটায়।

ভবিষ্যতের নিয়ন্ত্রণ কি মাথার ভেতর?

এই প্রযুক্তি অনেক সম্ভাবনার দোর খুলে দিলেও, সমাজে এর দীর্ঘমেয়াদি প্রভাব ভয়ানক হতে পারে। কারা কী ভাবছে তা জানার মাধ্যমে সরকার বা প্রতিষ্ঠানগুলো নাগরিকদের দমন করতে পারে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত মস্তিষ্ক তথ্য ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়াতে পারে, যেখানে মানুষের স্বাধীনতা ও পছন্দের জায়গা সংকুচিত হয়। যাদের মাথায় BCI ইনপ্লান্ট থাকবে না, তারা পিছিয়ে পড়বে এমণ একটি নতুন ধরনের ডিজিটাল শ্রেণিবিন্যাস তৈরি হতে পারে।

BCI এখনও নিয়ন্ত্রণহীন এক প্রযুক্তি। এখনই যদি কোনো আন্তর্জাতিক মানবাধিকারভিত্তিক নীতিমালা তৈরি না হয়, তবে ভবিষ্যতে এটি গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা ও মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জাতিসংঘের মতো সংস্থার উচিত এ ধরনের প্রযুক্তির উপর “cognitive rights” ঘোষণার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা। ব্যক্তি যেন তার মস্তিষ্কের তথ্য নিয়ন্ত্রণ করতে পারে, সেটাই ভবিষ্যৎ স্বাধীনতার আসল চাবিকাঠি।

মানুষ কি কেবল যন্ত্রের বাহক?
BCI প্রযুক্তি আমাদের উন্নয়ন, চিকিৎসা ও যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিলেও, এর ভয়াবহ দিক উপেক্ষা করার সুযোগ নেই।মানুষের মস্তিষ্ক এখনো শেষ অবশিষ্ট গোপন জায়গা। সেটিও যদি নিয়ন্ত্রিত হয়ে পড়ে, তবে মানুষের আসল পরিচয় আর কোথায় থাকবে? এই মুহূর্তে সমাজ হিসেবে আমাদের করণীয় হলো প্রযুক্তির গতি থামানো নয়, বরং নৈতিকভাবে পরিচালিত করা। নইলে মস্তিষ্ক আর মানুষের সম্পত্তি থাকবে না, পরিণত হবে কেবলমাত্র একটি ডেটা মেশিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন