মেয়েদের বিদ্যালয় খুলে দেয়ার আহ্বান তালেবান উপপররাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানের নারী জনসংখ্যার প্রতি ইঙ্গিত করে আব্বাস স্তানিকজাই বলেন, ‘আজকে আমরা চার কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের প্রতি অবিচার করছি।’

আফগানিস্তানে মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলো খুলে দেওয়ার জন্য ঊর্ধ্বতন নেতাদেরকে আহ্বান জানিয়েছেন তালেবানের ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানেকজাই। এ নীতির কারণে কড়া সমালোচনার মুখে পড়া তালেবান সরকার কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।রোববার এক বক্তব্যে তিনি বলেন, নারী শিক্ষার ওপর বিধিনিষেধ আরোপ ইসলামি শরিয়াহ আইনের সঙ্গে অসংগতিপূর্ণ।

স্থানীয় টোলো সম্প্রচার মাধ্যমে ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিতে ইসলামিক আমিরাতের নেতাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। হজরত মুহাম্মদ (সা.) এর সময়ে পুরুষ ও নারী উভয়ের জন্য জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত ছিল।’ আফগানিস্তানের নারী জনসংখ্যার প্রতি ইঙ্গিত করে আব্বাস স্তানেকজাই বলেন, ‘আজকে আমরা চার কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের প্রতি অবিচার করছি।’

মেয়েদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে জনসমক্ষে এটি কোনো তালেবান কর্মকর্তার সবচেয়ে কড়া সমালোচনা। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ বন্ধ হয়েছে, অনেক সরকারি চাকরি থেকেও তারা বঞ্চিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন