মাহফুজ আলম কেন টার্গেট : খান মো. রবিউল আলম , যোগাযোগ পেশাজীবী ও শিক্ষক

” … সম্প্রতি ফেসবুকে মাহফুজ আলমের এক পোস্টকে ঘিরে নানা রকম বাদানুবাদ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। … মাহফুজ আলম গণ-অভ্যুত্থানের একজন অগ্রগামী চিন্তক। জুলাই–পরবর্তী সময়ে তিনিসহ আরও অনেকে ‘অন্তর্ভুক্তি’র কথা বলছেন। বিভিন্ন মত ও পথ মিলিয়ে অভিন্ন নিশানা নির্মাণ করতে চান। তাঁর এ চিন্তা ও প্রকাশ মূলত তাঁকে ঝুঁকিতে ফেলেছে। অনেকে তাঁকে গ্রহণ করতে পারছেন না।

… সম্প্রতি তিনি বলছেন, সবার জন্য দেশ। তাঁর এ প্রস্তাবনায় রাষ্ট্র বোঝার আধুনিক মনোভঙ্গি পাওয়া যায়। রাষ্ট্র মানুষের এক বড় সৃষ্টি। রাষ্ট্র যে সবার, সেই স্পষ্টতাও খুব জরুরি; আরও জরুরি রাষ্ট্র একটি পার্থিব বা ইহজাতিক প্রতিষ্ঠান, তা বোঝা।

রাষ্ট্র এজমালি সম্পত্তি। এর ওপর কোনো দল, মত বা আদর্শের পোশাক পরানো অন্যায্য। এ জন্য মাহফুজ আলম বাইনারি ভাঙতে চেয়েছেন—বাম-ডান, ধর্মনিরপেক্ষতা-ধর্মপ্রবণতা, বাঙালি-বাংলাদেশি। একাত্তর ও চব্বিশের চেতনা ও আকাঙ্ক্ষার মিশেলে তিনি বাংলাদেশের রাজনীতির পাটাতন স্থির করতে চান।

কিন্তু মনে রাখতে হবে, এ সমাজের পরতে পরতে গড়ে উঠেছে, আদর্শিক ও মতাদর্শিক বিভক্তি, যা ইট-সিমেন্টের মতোই শক্ত। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে একদল বুদ্ধিদীপ্ত ও প্রতিশ্রুতিশীল সঙ্গী পাওয়া সহজ কাজ নয়। ফলে মনে হতে পারে মাহফুজ আলমের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, বোঝাপড়া ও রাজনৈতিক দর্শন তাঁকে নিঃসঙ্গতার দিকে নিয়ে যাবে, তিনি হয়তো সংকটে পড়বেন।

এর পেছনে রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক আদর্শকেন্দ্রিক অনড় ও অনমনীয় বিশ্বাস। তথাকথিত আদর্শভিত্তিক শ্রেষ্ঠত্বের বোধ। … আপাত মনে হতে পারে, মাহফুজ আলমের সতীর্থ ও সহযোগীরা অন্তর্ভুক্তিমূলক ‍দৃষ্টিভঙ্গি বুকে ধারণ করেন। কিন্তু তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত টানা অত সহজ নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন কতটা অন্তর্ভুক্তিমূলক দর্শন ধারণ করছে, সেই প্রশ্ন উঠছে। যমুনার সামনে ও শাহবাগে সম্প্রতি সমাবেশে অংশগ্রহণকারীর ধরন ও স্লোগান সেই প্রশ্ন জোরালো করে তুলছে।

… এনসিপি একটি কথক ও গলাসর্বস্ব শ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের প্রকাশের ক্ষুধা তীব্র।…এনসিপির নেতাদের মধ্যে রাত জেগে টক শোতে অংশ নেওয়া এবং ফেসবুকনির্ভর প্রকাশের প্রাবল্য দেখা যাচ্ছে। মাহফুজ আলম গণ-অভ্যুত্থানকে ঘিরে চিন্তার অন্যতম প্রধান আধার হয়ে উঠেছিলেন। এখন তাঁর চিন্তাধারা এনসিপির চিন্তার সঙ্গে কতটা মিলছে, তা পরিষ্কার নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমকে ঘিরে এক অযৌক্তিক কর্তৃত্বের বিকাশ ঘটেছে। ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীরা আড়ালে চলে যাচ্ছেন। ফেসবুক ও ইউটিউবকেন্দ্রিক নতুন ইনফ্লুয়েন্সার শ্রেণির উত্থান দেখা যাচ্ছে। এ শ্রেণি হলো আনসেন্সরড ও আনএডিডেট, সেলফ রেগুলেটেড কর্তৃত্ব। তারা সত্য-অসত্যের মিশেলে ভাষ্য ও বয়ান হাজির করছে।…অসত্য, ঘৃণা আর ক্লেদ তাদের কাঁচামাল।

… লি ম্যাকেনটায়ার তাঁর পোস্ট ট্রুথ গ্রন্থে উল্লেখ করেছেন, উত্তর-সত্য দুনিয়ায় মানুষ কঠিন সত্যের তুলনায় স্বস্তিদায়ক মিথ্যা শুনতে পছন্দ করে।…যোগাযোগমাধ্যম কেন্দ্রিক ব্যক্তি কর্তৃত্ববাদ নতুন প্রবণতা। কারণ, এখন সবার নিজস্ব সত্য তৈরি হয়েছে, আপাত মনে হচ্ছে সাধারণ কোনো সত্য নেই।

মাহফুজ আলম যে সাধারণ সত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তা ব্যক্তির একান্ত সত্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে। এ অবস্থায় ‘অন্তর্ভুক্তি’র সিমেন্টিং সহজ নয়।…শেখ হাসিনার পতনের পর অনেকে নিজ নিজ গন্তব্যের দিকে হাঁটতে শুরু করেছেন। গণ-অভ্যুত্থানের অভিন্ন স্পিরিট সর্বজনীন স্পিরিটে দানা বাঁধছে না।

… মাহফুজ আলম যে নিঃসঙ্গ হয়ে যেতে পারেন, তাঁর কিছু উপলক্ষ্য দেখা যাচ্ছে। মাহফুজ আলমকে ঘিরে প্রত্যাখ্যানের পরিধি বাড়ছে।…সংকট যত গভীর হোক, পিছপা হওয়া যাবে না। অন্তর্ভুক্তির পথেই তাঁকে হাঁটতে হবে। মানবিক, জনকল্যাণমূলক ও কার্যকর রাষ্ট্র বিনির্মাণে ‘অন্তর্ভুক্তি’ দর্শন ছাড়া উন্নত কোনো বিকল্প দেখি না।”


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন