ভ্রমনে প্রৌঢ়রা যে বিষয়ে খেয়াল রাখবেন

একটা সময় ছিল যখন বয়স্ক মানেই পরিবারের কোণে বসে নাতি-নাতনির সঙ্গে সময় কাটানো। চুলে পাক ধরা, চোখে চশমা—প্রৌঢ়-প্রৌঢ়া মানেই যেন স্থির এক জীবন। কিন্তু সময় বদলেছে। এখন আশি বছর বয়সেও কেউ পাহাড়ে চড়ছেন, কেউ দল বেঁধে ঘুরতে যাচ্ছেন। বয়স বেড়েছে ঠিকই, কিন্তু মন থেকে ইচ্ছেগুলো ফুরায়নি। বরং অনেকেই চাচ্ছেন জীবনের শেষভাগটুকু উদযাপন করতে। তবে বয়স্কদের ভ্রমণ একটু বাড়তি প্রস্তুতি দাবি করে। সঠিক পরিকল্পনা থাকলে এই সময়টুকুও হয়ে উঠতে পারে প্রাণবন্ত ও নিরাপদ।

ভ্রমণের পরিকল্পনা করুন আগেভাগে – বয়স্কদের ভ্রমণ মানেই সাবধানতা ও আরামের সমন্বয়। অনেকেই পরিকল্পনা ছাড়াই বেড়াতে বেরিয়ে পড়েন, এমনটা বিপজ্জনক হতে পারে। কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কোথায় থাকবেন—এই তিনটি বিষয় আগেই ঠিক করে নেওয়া জরুরি। গন্তব্য নির্বাচনের সময় বয়স্ক সদস্যের শারীরিক অবস্থা ও ইচ্ছাকে গুরুত্ব দিন। পাহাড় বা সমুদ্র, যেখানেই যান, খেয়াল রাখুন যেন হাঁটাচলা ও যাতায়াত ব্যবস্থা সহজ হয়।

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রস্তুতি – ভ্রমণের আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রোগ শরীরে বাসা বাঁধে। দীর্ঘ সফর বা উচ্চতায় গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঙ্গে জরুরি ওষুধের পাশাপাশি অতিরিক্ত ওষুধ রাখা উচিত, যাতে কোনো কারণে আটকে পড়লে ওষুধের ঘাটতি না হয়। বিদেশ সফরের ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন বা অনুমোদনপত্র নিয়ে যাওয়া আরও নিরাপদ।

ভ্রমণ হোক ধীরগতির, ঝটিকা নয় – বয়স্কদের জন্য ঝটিকা সফর শারীরিকভাবে কষ্টকর হতে পারে। তাই দিনভিত্তিক ব্যস্ত সূচি না করে আরামের সুযোগ রাখুন। প্রতিদিন ঘোরার মধ্যে বিশ্রাম যেন অন্তর্ভুক্ত থাকে। এতে শরীর থাকবে সুস্থ, মনও থাকবে প্রফুল্ল।

যাতায়াত ও থাকার ব্যবস্থা আগে থেকেই ঠিক করুন – গাড়ি বা ফ্লাইট বুক করার সময় আরামের দিকটি বিবেচনা করুন। গাড়িতে পা ছড়ানোর পর্যাপ্ত জায়গা থাকা উচিত। একইভাবে গন্তব্যে পৌঁছে দীর্ঘ সময় বসে থাকার ঝুঁকি এড়াতে হোটেল বা রিসোর্ট আগেভাগে বুক করে রাখুন। হোটেল নির্বাচনের ক্ষেত্রে লিফট আছে কি না কিংবা নিচতলায় রুম পাওয়া যাবে কি না, এ সব খুঁটিনাটি বিষয়ও দেখুন। যেখানেই যান না কেন, কাছাকাছি হাসপাতাল, ক্লিনিক বা জরুরি চিকিৎসা পাওয়া যাবে এমন জায়গা আগেই চিনে নিন। সঙ্গে প্রেসক্রিপশন, জরুরি ফোন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্র রাখুন।

বয়স মানে থেমে যাওয়া নয়, বরং নতুন অভিজ্ঞতার সুযোগ। শুধু একটু সচেতনতা আর পরিকল্পনার মাধ্যমে বয়স্কদের ভ্রমণ হয়ে উঠতে পারে নিরাপদ, আরামদায়ক এবং আনন্দময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন