কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন । ২০২৩ এর ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২২ জন বাংলাদেশী ভারত-বাংলাদেশ সীমান্তে গুলির আঘাতে প্রাণ হারিয়েছেন । এই সংখ্যা ২০২২ সালে ছিলো ২৩, ২০২১ এ ১৬ এবং ২০২০ এ ৪২ জন । কিশোরী ফেলানি হত্যাকাণ্ডের বিষয়ে ভারতের মানবাধিকার কমিশন কাজ করলেও বিচার প্রক্রিয়া ছিলো ধীর গতির। সীমান্তে ফেলানি নিহত হয় ৭ জানুয়ারি ২০১১ । এই মামলা ভারতের সুপ্রিম কোর্টে ওঠে ফেব্রুয়ারি, ২০২০ এ । এর আগে ফেলানি হত্যার জন্য দায়ী অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত । গরু চোরাচালানে ভারতীয়রাও জড়িত থাকলেও গুলিতে নিহত হচ্ছে কেবল বাংলাদেশীরাই । নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবাসী ।


