মধ্যবিত্ত শ্রেণিকে করসুবিধা দিয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সে দেশের কেন্দ্রীয় সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। এতে তিনি করমুক্ত ব্যক্তি আয়ের সীমা বাড়িয়ে ১২ লাখ রুপিতে তুলেছেন। অর্থাৎ ভারতীয় নাগরিকেরা বছরে ১২ লাখ রুপি পর্যন্ত আয় করলে তাঁদের কোনো আয়কর দিতে হবে না।
বাংলাদেশের চলতি ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এর মানে প্রতিবেশী ভারতের জনগণ করমুক্ত আয়ের সীমায় বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি সুবিধা পাচ্ছেন। তাঁদের করমুক্ত আয় ১২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লাখ টাকার মতো।
মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার এই নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।


