ব্যক্তি স্বাতন্ত্র্য স্বাধীনতা বনাম নিঃসঙ্গতা

ধরা যাক, নিশাত তার ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছে। রাতের শহর নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা গাড়ির শব্দ আর বাতাসের সঙ্গে দুলতে থাকা বাতিস্তম্ভের আলো। তার জীবনটা এখন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে-স্বাধীন। কিন্তু কখনো কখনো মনে হয়, এই স্বাধীনতার বিনিময়ে সে কী হারাল? পরিবারের সান্নিধ্য, সামাজিক বন্ধন, নাকি শুধু নিছক কিছু স্মৃতি? ব্যক্তিস্বাতন্ত্র্যের সাথে তার সম্পর্কটা যেন একধরনের মিশ্র অনুভূতি নিয়ে গড়া। ব্যক্তিস্বাতন্ত্র্য মূলত এমন এক দর্শন, যেখানে ব্যক্তির স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা এবং স্বকীয়তা প্রধান্য পায়। সমাজ ও পরিবারের প্রভাব থেকে কিছুটা মুক্ত হয়ে ব্যক্তি যখন নিজের জীবনযাত্রার সিদ্ধান্ত নেয়, তখনই তার ব্যক্তিস্বাতন্ত্র্যের চর্চা শুরু হয়।

ব্যক্তিস্বাতন্ত্র্যের সবচেয়ে বড় প্রশ্ন হলোড় , এটি কি ব্যক্তি স্বাধীনতা নাকি মানুষকে নিঃসঙ্গতার দিকে ঠেলে দেয়? যেমন নিশাতের গল্পে দেখা যায়, সে নিজের পছন্দমতো জীবন চালাচ্ছে, কিন্তু মাঝে মাঝে একাকীত্বের অনুভূতি তাকে গ্রাস করে। ব্যক্তিস্বাতন্ত্র্য মানে একা থাকা নয় বরং নিজের জীবন সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া। স্বাধীনভাবে জীবনযাপন করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশাতের মতো কেউ যদি নিজের শর্তে জীবন চালাতে চায়, তবে তাকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে। উদাহরণ দিতে গেলে বর্তমানে দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিং বা উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন, যাতে তারা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পছন্দের কাজ করতে পারেন। তবে এই স্বাধীনতার মূল্যও কম নয়; তারা সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকেন, যেখানে নিয়মিত চাকরির মতো স্থিতিশীলতা নেই।

একজন ব্যক্তি যখন স্বতন্ত্র জীবনযাপন করতে চায়, তখন সামাজিক সম্পর্কের উপর এর প্রভাব পড়ে। পরিবারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে জীবন গঠন করা অতটা সহজ কাজও নয়। একজন মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্যই তার পরিচয়ের মূল ভিত্তি। যখন কেউ নিজের চিন্তাধারা, বিশ্বাস, মূল্যবোধের ওপর ভিত্তি করে জীবনযাপন করে, তখনই সে সত্যিকারের অর্থে স্বতন্ত্র হয়ে ওঠে। নিথসের দর্শন অনুযায়ী, ব্যক্তি তার নিজস্ব মূল্যবোধ তৈরি করতে পারে এবং সমাজের চাপিয়ে দেওয়া নীতিগুলোর বাইরে গিয়ে নিজের জীবন গড়ে তুলতে পারে।

ব্যক্তিস্বাতন্ত্র্য একদিকে যেমন স্বাধীনতা দেয়, অন্যদিকে একাকীত্বের সম্ভাবনাও থাকে। এটি অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে আত্মনির্ভরতার ওপর নির্ভরশীল। নিশাতের মতো যারা নিজেদের জীবন নিজেরাই গড়তে চান, তাদের জন্য এই পথ সহজ নয়, কিন্তু তারা যদি আত্মবিশ্বাসী হন, তবে সত্যিকারের স্বকীয় জীবন গঠন সম্ভব।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন