বৈশ্বিক ঋণ এখন জিডিপির তিন গুণ

গত এক দশকে বৈশ্বিক ঋণ প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। যা বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির তুলনায় দ্রুতগতিতে এগিয়েছে। একই সময়ে বৈশ্বিক জিডিপি বেড়েছে ৪৬%। অর্থাৎ বিশ্বের অর্থনীতিগুলোর উৎপাদন ও আয়ের তুলনায় ঋণের পরিমাণ অনেক বেশি হারে বেড়েছে।এই ঋণ বৃদ্ধির পেছনে সরকারি ব্যয় কার্যক্রমের বিস্তৃতি একটি বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে, কভিড-১৯ মহামারীর সময় বেশিরভাগ দেশই অর্থনীতি সচল রাখতে বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিয়েছে। এছাড়া ব্যবসায় বিনিয়োগ ও ভোগচাহিদা বৃদ্ধির ফলে করপোরেট ও পারিবারিক পর্যায়ে ঋণের সম্প্রসারণ ঘটেছে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স (আইআইএফ) এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের শেষ দিকে বৈশ্বিক ঋণের পরিমাণ ছিল ২১৩.৩ ট্রিলিয়ন ডলার। সেখান থেকে ২০২৪ সালের শেষ পর্যন্ত এটি বেড়ে ৩১৮.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর তথ্য অনুসারে, গত ১০ বছরে বিশ্বব্যাপী জিডিপি প্রায় ৩৫ ট্রিলিয়ন ডলার বেড়ে ১১০ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ বর্তমানে বৈশ্বিক ঋণ জিডিপির তিনগুণ ছাড়িয়ে গেছে। এছাড়া, গত এক দশকে বৈশ্বিক বাণিজ্য দ্বিগুণ বেড়ে প্রায় ১৬ ট্রিলিয়ন ডলার থেকে ৩৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন