৬ জানুয়ারি ২০০৯ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে-আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দিতে হবে।
দেশে বৈধ অস্ত্রের সংখ্যা কমবেশি ৫০ হাজার। ১০ হাজারের বেশি রয়েছে রাজনৈতিক দলের হাতে যাদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতা-কর্মী। বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতা ও সমর্থকেরা বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করেন। সম্প্রতিক আন্দোলনে এসব অস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে ।
সরকার পতনের পর সারাদেশের ৪ শতাধিক থানা থেকে লুট হয় কয়েক হাজার অস্ত্র ও গোলাবারুদ। পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশ থেকে বিভিন্ন ধরনের ১২৩৪টি অস্ত্র, ২০৭৭৮ রাউন্ড গুলি, ১৪৮২টি টিয়ার শেল ও ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে।


