অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ না দিতে হতাহতের তালিকা গোপন রাখছে দলগুলো। অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে থাকা ছাত্রনেতাদের সঙ্গে বিরোধে না জড়াতেই এ কৌশল ।
বিএনপি সূত্র নিশ্চিত করেছে, ছাত্রদলের ৩৪, যুবদলের ৩৫, স্বেচ্ছাসেবক দলের ৯, শ্রমিক দলের ১৪, কৃষক দলের ৪, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬, দক্ষিণ বিএনপির ১২, মৎস্যজীবী দলের ২, সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ১ নেতাকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহু নেতাকর্মী চিকিৎসাধীন থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। জামায়াত সূত্রে জানা গেছে, শিবিরের অন্তত ৫৩ নেতাকর্মীর ও জামায়াতের ৩৪ জনের প্রাণ গেছে। আন্দোলনের প্রথম দিন গত ১৬ জুলাই শিবিরের নেতা নিহত হন। আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর ৪ ও ৫ আগস্ট জামায়াত-শিবিরের ৬০ জনের বেশি নিহত হয়েছেন।
– দৈনিক সমকালের রিপোর্ট


