বাংলাদেশে ১০ বছর বয়সী ৪৩% শিক্ষার্থী পঠন দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে

সম্প্রতি বেসরকারি সংস্থা ‘রুম টু রিড’ এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে ‘রিডিং কনফারেন্স ২০২৫’-এর ‘স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার্থীদের পঠন দক্ষতা অর্জনের ক্ষেত্রে নেতিবাচক চিত্র উঠে এসেছে।অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের মধ্যে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর ৮৫ শতাংশ বাংলা ভাষায় দক্ষতা অর্জন করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২ অনুযায়ী তৃতীয় শ্রেণিতে ৫১ শতাংশ শিক্ষার্থী শ্রেণি উপযোগী বাংলা পঠন দক্ষতা অর্জন করেছে। অপরপক্ষে, ভারত, শ্রীলংকা ও ফিনল্যান্ডের শিক্ষার্থীদের মধ্যে এই পঠন দক্ষতা অর্জনের হার যথাক্রমে ৭০ শতাংশ, ৮৫ শতাংশ এবং ৯৮ শতাংশ, যা তাদের দেশের উন্নত শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবিকে তুলনামূলক তুলে ধরেছে।২০২৩ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদনের উল্লেখ করে সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ১০ বছর বয়সী ৪৩ শতাংশ শিক্ষার্থীদের পঠন দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে; যা ভারত ও শ্রীলংকার বেলায় যথাক্রমে ৩৮ শতাংশ এবং ২৫ শতাংশ। আর ফিনল্যান্ডের বেলায় এটি কেবল ৫ শতাংশ। ২০২৪ সালে এটি ৪০ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা ‘রুম টু রিড’-এর শিশু শিক্ষার্থীদের বাংলা পঠন দক্ষতার এক রিপোর্ট অনুযায়ী, আমাদের দেশে দ্বিতীয় শ্রেণিতে উঠে শিক্ষার্থীরা শব্দ বুঝে উচ্চারণ করে মিনিটে ৩৩টি শব্দের বেশি পড়তে পারে না। অথচ আন্তর্জাতিকভাবে শিক্ষার এই ধাপে শব্দ বুঝে মাতৃভাষা উচ্চারণ করে পড়তে পারার হার মিনিটে ৪৫ থেকে ৬০টি শব্দ।২০২২ সালের একটি গবেষণা তুলে ধরে সেমিনারে জানানো হয়, বাংলাদেশের শহরের ৬০ শতাংশ শিক্ষার্থী একটি সাধারণ পাঠ্যসামগ্রী সুষ্ঠুভাবে পড়তে সক্ষম, যেখানে গ্রামে এটি মাত্র ৪২ শতাংশ।

২০২৩ সালে বাংলাদেশের শহর ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতার ব্যবধান ছিল ১৫ শতাংশ, যা ২০২৪ সালে ১৪ শতাংশ হতে পারে। যেখানে ভারত, শ্রীলংকায় যথাক্রমে ১২ শতাংশ ও ৮ শতাংশ। তবে, তা ফিনল্যান্ডে মাত্র ২ শতাংশ, যা তাদের সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থার ইঙ্গিত দেয়। শিক্ষাক্রম ও পাঠ্যবই উন্নয়ন, শিক্ষকের পেশাগত উন্নয়ন, পঠন দক্ষতাভিত্তিক গবেষণা, পঠনদক্ষতা মূল্যায়ন, বহুভাষাভিত্তিক শিক্ষা, বিজ্ঞানসম্মত শিখন, পাঠাভ্যাস তৈরি এবং শিক্ষায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব বলে সেমিনারে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন