দীপক শর্মা নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ৯ আগস্ট একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি ক্যাম্পে জিহাদিরা বোমা হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করেছে। বাস্তবে এটা ছিল গত ৭ জুলাই বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনার ভিডিও।
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের মূলধারার কিছু গণমাধ্যম ও দায়িত্বশীলরা অনেক বাড়িয়ে বলছেন। অপতথ্য প্রচার করছে মূলত ভারতের ধর্মীয় উগ্রবাদীরা।
৫০টি এক্স অ্যাকাউন্টের একটি করে পোস্টকে নমুনা হিসেবে নিয়ে এক গবেষণায় দেখা যাচ্ছে, ১৩ টি পোস্টেই ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা।
-তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান
রিউমর স্ক্যানার’র প্রতিবেদন।


