ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ বছর একদিনে সর্বাধিক মৃত্যু এটি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ জনের মৃত্যু হয়েছে। হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে – গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৩৪ জন ও এ বছর ১৬ হাজার ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৬৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৯৩৮ জন, ৭২৬ জন অন্যান্য বিভাগে রয়েছেন।


