পুলিশ সক্রিয় না হওয়ার নেপথ্যে ৮ কারণ

> গণ-আন্দোলনে নিপীড়ন-হত্যার কারণে মানুষের নেতিবাচক ধারণায় পুলিশের মধ্যে সৃষ্ট ট্রমা এখনো কাটেনি। এ কারণে পুলিশ তার কর্মকাণ্ডে শতভাগ সক্রিয় নয়।

> অভিযানে গেলে বিক্ষুব্ধ জনতার হামলার আশঙ্কায় পুলিশ অনেকক্ষেত্রে ঘটনাস্থলে যাচ্ছে না। ফলে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না।

>সরকার পতনের পর মানুষ অনেক থানা-গাড়ি পুড়িয়ে দেওয়ায় যানবাহন সংকটের কারণে জরুরি ভিত্তিতে পুলিশ অপারেশনে যেতে পারছে না।

>রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা ও নির্বাচিত সরকারের অপেক্ষায় অনেক পুলিশ সদস্য পূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করছেন না।

  • পুলিশের স্পটভিত্তিক চাঁদাবাজি বন্ধ হওয়ায় টহলে ঢিলেমি। এতে সেখানে চাঁদাবাজ চক্র অতি সক্রিয় হয়েছে।
  • ঢাকাসহ তৃণমূল পর্যায়ে বদলির প্রভাব
  • উশৃংখল জনতা দমনে বল প্রয়োগ বা অ্যাকশনে গেলে শাস্তির ভয়।
  • ডিএমপির ক্রাইমবেজ না বোঝা ও বদলি হওয়ার পর নতুন স্থানের পথঘাট না চেনার কারণে পুলিশ পুরোপুরি সক্রিয়ভাবে কাজ করছে না ।পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, ৫ আগস্টের পর থেকে মানুষ বেপরোয়া হয়ে গেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি খুনোখুনিতে জড়িয়ে পড়ছে। মানুষের মধ্য থেকে পুলিশের ভয় কেটে গেছে। পুলিশ টহলে গেলে তাদের ওপর আক্রমণ করতে দ্বিধা করছে না। এতে পুলিশ ম্যারাথন টহলে ভয় পাচ্ছে। যাদের টহলে পাঠানো হচ্ছে, তারা টহল না দিয়ে সড়কের এক পাশে বসে থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পর একাধিক শীর্ষ সন্ত্রাসী জামিনে ছাড়া পেয়েছেন। এরা কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদের লোকজনও সক্রিয় হয়েছে। এতে গ্রুপের সংখ্যা বেড়ে গেছে। ফলে দখল, চাঁদাবাজি ও খুনোখুনির ঘটনা ঘটছে । এসব কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন