পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে বিশাল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতি অনুসারে, পরমাণু শক্তিধর কোনো দেশের সমর্থনে পরমাণু শক্তিহীন কোনো দেশ রাশিয়ায় আক্রমণ চালালে একে যৌথ হামলা হিসেবে দেখা হবে। আর এসব হামলার জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দিতে পারবে রাশিয়া।
ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে দূরপাল্লার মিসাইল চেয়েছে। তারা রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছে। রাশিয়ার ওপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। তবে সেগুলো ব্যবহারের আপাতত অনুমতি নেই।


