শতাব্দী ধরে নিয়ানডারথাল মানুষ বৈজ্ঞানিকদের জন্য একটি বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এই প্রাচীন হোমিনিন প্রজাতিটি প্রায় ৫০০,০০০ বছর ধরে পৃথিবী জুড়ে বসবাস করেছিল এবং প্রায় ৪০,০০০ বছর আগে হঠাৎ হারিয়ে যায়। তাদের বিলুপ্তির কারণ আজও এক রহস্য। যার ওপর আর্কিওলজিস্টরা বিভিন্ন গবেষণা চালিয়ে আসছেন। সম্প্রতি লুডোভিক স্লিমাক এবং তার দল এমন কিছু চমকপ্রদ নতুন তথ্য উন্মোচন করেছেন যা আমাদের নিয়ানডারথালদের জীবন, তাদের বিলুপ্তির কারণ এবং হোমো স্যাপিয়েন্সের ইতিহাস সম্পর্কে গভীরতর অন্তর্দৃষ্টি প্রদান করছে।
নিয়ানডারথালরা প্রায় ৪০০,০০০ বছর আগে আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসন করে। যেটাকে ইতিহাসে মানবতার জন্মস্থান বলা হয়।এতদিন ধরে সাধারণ ধারণা ছিল যে হোমো স্যাপিয়েন্স আফ্রিকা থেকে ইউরোপে একক একটি ঢেউয়ে অভিবাসন করেছিল প্রায় ৪২,০০০ বছর আগে, এবং এটাই ছিল নিয়ানডারথালদের বিলুপ্তির কারণ। কিন্তু স্লিমাকের সম্প্রতি প্রকাশিত গবেষণার মাধ্যমে এই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
নিয়ানডারথালদের নিয়ে নতুন গবেষণার আলোতে দেখা যায় ২০২২ সালে স্লিমাক তার গবেষণা প্রকাশ করেন। যেখানে তিনি রোন ভ্যালির মড্রিন গরট থেকে একটি হোমো স্যাপিয়েন্স দাঁতের সন্ধান পেয়েছিলেন তারা। এই গবেষণা পর্যালোচনার মাধ্যমে স্লিমাক এমন একটি সময়রেখা প্রকাশ করেন যা আমাদের পূর্ব ধারণাগুলোকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। তিনি দাবি করেন হোমো স্যাপিয়েন্সের ইউরোপে অভিবাসন একটি একক ঢেউয়ে ঘটেনি। বরং তিনটি ঢেউ ছিল যার মধ্যে শেষটি প্রায় ৪২,০০০ বছর আগে ঘটেছিল। স্লিমাকের গবেষণা ধারণা দেয় যে হোমো স্যাপিয়েন্সরা ইউরোপে প্রায় ১০,০০০ বছর আগে পৌঁছেছিল এবং তারা নিয়ানডারথালদের সাথে অনেক বেশি সময় ধরে একসাথে বসবাস করেছিল। নিয়ানডারথালদের বিলুপ্তি এবং হোমো স্যাপিয়েন্সের টিকে থাকার জন্য স্লিমাক একটি গুরুত্বপূর্ণ দিক পরীক্ষা করেছেনড়তাদের তৈরি সরঞ্জাম।
স্লিমাকের গবেষণা দেখায় দুটি মানব প্রজাতির তৈরি সরঞ্জামের মধ্যে সিস্টেম্যাটিক পার্থক্য ছিল। যা তাদের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি লেবাননের কসার ‘আকিল গুহার খনন করা ফ্লিন্ট টুলস এবং ফ্রান্সের টুলসগুলোর তুলনা করেন। স্লিমাক লক্ষ করেন হোমো স্যাপিয়েন্সের সরঞ্জামগুলো একে অপরের সাথে একইরকম ছিল। যা তাদের উন্নত মানসম্মতকরণ এবং সিরিজ আকারে উৎপাদনের প্রবণতা প্রকাশ করে। অন্যদিকে নিয়ানডারথালদের সরঞ্জামগুলো একে অপর থেকে আলাদা ছিল এটি তাদের প্রযুক্তিগত ব্যবস্থাপনার অভাবের ইঙ্গিত দেয়।
স্লিমাকের মতে হোমো স্যাপিয়েন্সের এই মানসম্মতকরণের প্রবণতা সম্ভবত তাদের প্রগতিশীলতা এবং টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করেছিল। নিয়ানডারথালদের তুলনায় হোমো স্যাপিয়েন্সের সরঞ্জাম তৈরি এবং উৎপাদন প্রক্রিয়া ছিল আরও উন্নত এবং সিস্টেম্যাটিক। এটি তাদের সমাজের উন্নতির জন্য একটি বিশেষ শক্তি ছিল যেটি তাদের বিলুপ্তির মুখে টিকে থাকার ক্ষেত্রেও সহায়ক ছিল। স্লিমাকের গবেষণা আমাদের পুরনো ধারণাগুলো পুনঃমূল্যায়ন করতে বাধ্য করছে এবং মানব প্রজাতির ইতিহাসের একটি নতুন দিক উন্মোচন করছে। যদিও নিয়ানডারথালদের বিলুপ্তি এখনো রহস্যময়। তবে তাদের এবং হোমো স্যাপিয়েন্সের মধ্যে পার্থক্যগুলো আমাদের উন্নতির পথে গুরুত্বপূর্ণ আলো ফেলতে সাহায্য করছে। এর ফলে আমরা আমাদের ইতিহাস এবং ভবিষ্যতের দিকে আরও পরিষ্কার দৃষ্টিভঙ্গি অর্জন করতে সক্ষম হবো।


