নারী কেন পুরুষের চেয়ে বেশিদিন বাঁচে?

বিজ্ঞানীরা দীর্ঘায়ুর পার্থক্যের কারণগুলো খুঁজে বের করতে শুরু করেছেন এবং নারীদের তুলনামূলক বেশি দিন বেঁচে থাকার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছেন। জীববিজ্ঞান, জীবনযাত্রা এবং সামাজিক অভ্যাস-এই তিনটি মূল ক্ষেত্র নারীদের দীর্ঘায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মারিয়া ব্রান্যাস মোরেরা নামের এক নারী ২০২৪ সালে ১১৭ বছর বয়সে মারা যান। তার দীর্ঘ জীবন বিজ্ঞানীদের বিশেষভাবে আকর্ষণ করেছে, গবেষণায় দেখা গেছে তার জৈবিক প্রোফাইল ছিল অপ্রত্যাশিতভাবে তরুণ। গবেষকরা তার অন্ত্রের জীবাণু, বিপাকপ্রক্রিয়া, ডিএনএ এবং রোগ প্রতিরোধী চিহ্নগুলো পরীক্ষা করে দেখেন যে এগুলো ধীর বয়স বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ইঙ্গিত দিচ্ছে।

তিনি মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে সক্রিয় ছিলেন এবং ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস অনুসরণ করতেন। তার খাদ্যতালিকায় দইয়ের মতো উপকারী খাবার অন্তর্ভুক্ত ছিল। গবেষকরা আরও দেখেন, তার দেহে প্রদাহের মাত্রা কম ছিল, এইচডিএল (ভালো) কোলেস্টেরলের পরিমাণ বেশি ছিল এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী ছিল। এই কারণগুলোর অনেকটাই তার জিনগত বৈশিষ্ট্যের কারণে হলেও, স্বাস্থ্যকর জীবনযাত্রারও এতে বড় ভূমিকা ছিল।

বয়স বৃদ্ধির সাথে সাথে নারী ও পুরুষের মধ্যে দীর্ঘায়ুর পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। যারা ১০০ বছর বয়সে পৌঁছান, তাদের মধ্যে ৮৫% নারী, আর ১১০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই অনুপাত ৯০% পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ অধিকাংশ দীর্ঘায়ু ব্যক্তি নারী। এই পার্থক্যের পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করে: জীববিজ্ঞান এবং জীবনযাত্রা। নারীদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোনের উপস্থিতি তাদের দীর্ঘায়ুর একটি বড় কারণ। ইস্ট্রোজেন শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দীর্ঘদিন কার্যকর রাখে। অন্যদিকে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের আধিক্য হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

এছাড়া নারীদের দুটি X ক্রোমোজোম থাকে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। বিজ্ঞানীরা মনে করেন, এই দ্বিগুণ জেনেটিক সুরক্ষা নারীদের মস্তিষ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা দীর্ঘ সময় পর্যন্ত বজায় রাখতে সাহায্য করে। এর ফলে তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থেকে তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকেন।

জীবনযাত্রার ক্ষেত্রেও নারীরা অনেকটাই এগিয়ে। সাধারণত পুরুষরা নারীদের তুলনায় চিকিৎসা সেবা নিতে কম আগ্রহী। তারা ধূমপান, মদ্যপান এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অভ্যাসে বেশি সম্পৃক্ত হন। এসব কারণে পুরুষদের মধ্যে হৃদরোগ, ক্যানসার এবং লিভারের সমস্যার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া পুরুষদের মধ্যে সড়ক দুর্ঘটনা, হত্যাকাণ্ড ও আত্মহত্যার হার অনেক বেশি। বিশ্বব্যাপী দেখা যায়, বেশিরভাগ দেশেই এই তিনটি কারণে পুরুষদের মৃত্যু হার নারীদের তুলনায় কয়েকগুণ বেশি। এসব ঝুঁকিপূর্ণ অভ্যাস এবং সামাজিক বাস্তবতা মিলিয়েই পুরুষদের গড় আয়ু নারীদের তুলনায় কমিয়ে দেয়। নারীদের দীর্ঘায়ুর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের সামাজিক ও মানসিক অভ্যাস। গবেষণায় দেখা গেছে, নারীরা সাধারণত পরিবার, বন্ধু এবং সমাজের সঙ্গে গভীর সংযোগ বজায় রাখেন। তারা সামাজিকভাবে বেশি সক্রিয় থাকেন, যা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য, উপকারী।

এছাড়া নারীরা মানসিক চাপ সামলাতে তুলনামূলকভাবে ভালো এবং তারা মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসা নিতে বেশি আগ্রহী।অপরদিকে পুরুষদের মধ্যে অবসাদ ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাগুলোর চিকিৎসা গ্রহণের হার কম, যা তাদের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য ক্ষতিকর হতে পারে। নারীদের জীবনের শেষ সময়েও তারা সামাজিক ও মানসিকভাবে ব্যস্ত থাকার প্রবণতা দেখান, এটিও শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

নারীরা জেনেটিক এবং হরমোনগত কারণে কিছুটা সুবিধা পেলেও বিজ্ঞানীরা মনে করেন, জীবনযাত্রাই দীর্ঘায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। যারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন, নিয়মিত শরীরচর্চা করেন, মানসিক সুস্থতার প্রতি যত্নশীল থাকেন এবং সামাজিক সংযোগ বজায় রাখেন, তারা দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেশি রাখেন। এই গবেষণা থেকে পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ হলো-তাদেরও উচিত স্বাস্থ্যকর জীবনযাপন করা, সামাজিকভাবে সক্রিয় থাকা, মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া এবং চিকিৎসা সেবার প্রতি মনোযোগী হওয়া। তাহলে দীর্ঘ ও সুস্থ জীবন যাপন করা সম্ভব হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জাতিসংঘের প্রতিবেদন – বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন নারী নিকটজনের হাতে খুন

বিশ্বজুড়ে নারীহত্যা বা ফেমিসাইডের ভয়াবহতা ২০২৪ সালে নতুন করে চরম উদ্বেগের জন্ম দিয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং নারী বিষয়ক সংস্থা...

বিএনপির নির্বাচনী কৌশল নির্ধারণ। ...

নির্বাচনে অংশ নিতে পূর্ণ উদ্যমে প্রচারণা কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, তরুণ ভোটারদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের প্রচারণা পরিচালনা করবে...

বিশ্ব অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষিতে কৌশল পুনর্বিবেচনা করুন খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান

খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে- যেখানে অর্থনৈতিক ও কৌশলগত শক্তি ক্রমশ গ্লোবাল সাউথের দিকে সরে যাচ্ছে-বাংলাদেশকে তার অবস্থান নতুন...

বাংলাদেশের রাজনীতিতে উত্তপ্ত মুহূর্ত

- মাইকেল কুগেলম্যানদৈনিক প্রথম আলো থেকে নেয়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গত বছর আন্দোলনকারীদের ওপর...

পার্ল হারবার আক্রমণ কীভাবে জাপানকে অনিবার্য ধ্বংসের মুখে দাঁড় করিয়েছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের সাম্রাজ্যবাদ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ঐতিহাসিক অধ্যায়। ত্রিশের দশক থেকে শুরু করে ১৯৪৫ সালের আত্মসমর্পণের আগ পর্যন্ত...

খেলুন

নিউজ লেটার

বড়রা হাসুন